নোটিশ বোর্ড

উদ্বোধন
যুক্তরাষ্ট্রভিত্তিক বিউটি পারলার বেয়ার বিজ বডি ওয়াক্সের যাত্রা শুরু হলো ঢাকার গুলশানে৷ ‘ত্বক হবে সিল্কের মতো মসৃণ’—এই স্লোগান নিয়ে গত ২৩ জানুয়ারি পিংকসিটি শপিং মলে যাত্রা শুরু করে পারলারটি। উদ্বোধন করেন মহিলা ও শিশু-বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। আরও উপস্থিত ছিলেন বেয়ার বিজ বডি ওয়াক্স অ্যান্ড বিউটি স্যালনের যুক্তরাষ্ট্র শাখার প্রধান সামসাদ হোসেন এবং বাংলাদেশের দুই উদ্যোক্তা সারমিন সেলিম ও রুমানা শারমিন । বডি ওয়াক্স থেকে শুরু করে ফেশিয়াল, চুল কাটাসহ থাকছে সব ধরনের সুবিধা। সপ্তাহে সাত দিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে পারলার৷
প্রদর্শনী
ফ্যাশন হাউস অঞ্জন’স আয়োজন করেছে পোশাকে বর্ণমালা নিয়ে বিশেষ প্রদর্শনী৷ ২ থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই আয়োজন চলবে অঞ্জন’স-এর সব শোরুমে৷ ভাষা আন্দোলনের ৬২ বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন৷ কালো, সাদা ও লাল—এই তিন রংকে বেছে নিয়ে করা হয়েছে পাঞ্জাবি, শাড়ি ও কামিজের এসব নকশা৷
ঘর সাজানোর পণ্য
চট্টগ্রামের ফ্যাশন হাউস শৈল্পিক এবার পোশাকের পাশাপাশি নিয়ে এসেছে ঘর সাজানোর পণ্য৷ এ ছাড়া অন্দরসজ্জার সব আয়োজন করে নিতে পারবেন সেখানেই৷ চট্টগ্রামের আগ্রাবাদ এক্সেস রোডে শৈল্পিকের ঘর সাজানোর পণ্য ও আসবাবের দোকান চালু হয়েছে সম্প্রতি৷
নতুন স্বাদে
কুটুমবাড়ি রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে নতুন স্বাদের ইরানি বিরিয়ানি, ইরানি মোরগ পোলাও ও দিল্লিকা খিচুড়ি৷ নতুন স্বাদের এই খাবার খেতে পারবেন দুপুর ও রাতে৷

বাংলা খাবার
প্রতি শুক্রবার বুকিং দিলেই পাবেন বাংলা খাবার৷ ক্যাফে দ্রুমের বনানী শাখায় বাংলা খাবারের এই আয়োজন শুরু হয়েছে৷ নানা রকম ভর্তা, ভাজি ও ছোট মাছের পদ থাকছে মেন্যুতে৷
ফোন: ০১৭০৫৫২৫৫৬৮।
প্রশিক্ষণ
* ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) দুই মাস মেয়াদি মৌলিক আলোকচিত্র প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছে। কর্মশালায় নিবন্ধন করা যাবে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত। ক্লাস শুরু ৫ ফেব্রুয়ারি। যোগাযোগ: ডিইউপিএস কার্যালয়, টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয়।
ফোন: ০১৭১০৫৭৭৪৯৭
* রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের তত্ত্বাবধানে আয়োজন করা হয়েছে দুই দিনব্যাপী কর্মশালার। ৫ ও ৬ ফেব্রুয়ারি মেকআপের ওপর বিশেষ প্রশিক্ষণ দেওয়া হবে। নিবন্ধন চলছে।
ফোন: ০১৭১১৫২২১২৬
আয়োজন
খুদে শিল্পী প্রতিযোগিতা ও হস্তশিল্প মেলা
১৯ ফেব্রুয়ারি ১০৪ মণিপুরিপাড়া, ঢাকায় খুদে শিল্পী প্রতিযোগিতা ও হস্তশিল্প মেলার আয়োজন করা হয়েছে। সকাল নয়টা থেকে দিনব্যাপী চলবে এ আয়োজন। গান, ছবি আঁকা, আবৃত্তি ও নৃত্য বিভাগে শিশুরা প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। এ জন্য প্রতি শুক্র ও শনিবার ওপরে উল্লেখিত ঠিকানায় বেলা সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত নাম নিবন্ধন করা যাবে।
ফোন: ০১৭১৫০১৩৪৪৭
ওয়াইফা ওয়েডিং অ্যান্ড ইভেন্টস
বিয়ের মৌসুমে বিশেষ সুবিধা দিচ্ছে ওয়াইফা ওয়েডিং অ্যান্ড ইভেন্টস৷ মঞ্চসজ্জা, হলরুম-সজ্জা, পালকি, হলুদের গয়না, রাখি, ডালা-কুলা, মেহেদি, বিয়ের ছবি তোলা, ভিডিও ধারণসহ নানা আয়োজন করে ওয়াইফা ওয়েডিং অ্যান্ড ইভেন্টস৷ বিয়ের পুরো অনুষ্ঠানের বুকিং দিলেই উপহার হিসেবে পাবেন একটি ডিজিটাল অ্যালবাম ও সদস্য কার্ড। ফোন: ০১৯৪৪১৪৪২৪৪
মূল্য ছাড়
অরা বিউটি লাউঞ্জ
শীতে সাজার জন্য অরা বিউটি লাউঞ্জ দিচ্ছে বিশেষ চারটি প্যাকেজ। ১২ হাজার টাকায় বিশেষ বিয়ের সাজের সঙ্গে ফ্রি পাওয়া যাবে ফেশিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর, পার্টি মেকওভার৷ এমনই আরও তিনটি বিশেষ প্যাক থেকে বেছে নিতে পারবেন আপনার পছন্দের সাজ৷ ফোন: ৯৩৩৩২৬৬
আমারি ঢাকা
আমারি ঢাকা হোটেলের রেস্তোরাঁ আমায়া ফুড গ্যালারিতে দুপুর ও রাতের খাবারে (আ লা কার্ট মেন্যু) থাকছে ২০ শতাংশ ছাড়৷ নতুন বছর উপলক্ষে এই সুবিধা চালু করা হয়েছে৷ বুফের পাশাপাশি বিশেষ এই মেন্যুতে জাপানি, থাই, ভারতীয়সহ নানা দেশের খাবারের স্বাদ নেওয়ার সুযোগ থাকছে৷
আপন জুয়েলার্স
ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ডায়মন্ডের গয়নায় ৩১ শতাংশ মূল্যছাড় দিচ্ছে আপন জুয়েলার্স৷ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বিশেষ এই সুবিধা পাওয়া যাবে আপন জুয়েলার্সের সব শাখায়৷
নতুন শাখা
ক্রিমসন কাপ
যুক্তরাষ্ট্রের ওহাইওর কফি ব্র্যান্ড ক্রিমসন কাপ কফির দ্বিতীয় শাখা চালু হলো ঢাকার ধানমন্ডিতে৷ ২২ জানুয়ারি ধানমন্ডির ২৭ (পুরোনো) নম্বর সড়কে উদ্বোধনী দিনে এসেছিলেন নায়ক রাজ্জাক, অনন্ত জলিল, চিত্রনায়িকা বর্ষা, নির্মাতা ও সুরকার গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সংগীতশিল্পী দিঠি আনোয়ার, ক্রিমসন কাপের ভাইস প্রেসিডেন্ট স্টিভ বেলেস, চেয়ারম্যান মির্জা আবদুল খালেদসহ অনেকে৷ সকাল সাড়ে আটটা থেকে মধ্যরাত পর্যন্ত কফির স্বাদ নেওয়া যাবে এখানে৷ এসপ্রেসো, ওভার আইস ও ফ্রোজেন—এই তিন পদ্ধতির নানা স্বাদের কফি মিলবে এখানে৷
রঙ বাংলাদেশ
২৯ জানুয়ারি রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ারের দ্বিতীয় তলায় যাত্রা শুরু করল রঙ বাংলাদেশের নতুন শাখার৷ উদ্বোধন করেন শহীদজায়া শিক্ষাবিদ শ্যামলী নাসরিন চৌধুরী ও শিল্পী বীরেন সোম৷ উপস্থিত ছিলেন ডিজাইনার চন্দ্র শেখর সাহা, রঙ বাংলাদেশের স্বত্বাধিকারী সৌমিক দাসের মা নিবেদিতা দাসসহ অনেকে৷ এ ছাড়া ৫ জানুয়ারি বেইলি রোডের কাশেম প্যারাডাইসের তৃতীয় তলায় যাত্রা শুরু করে রঙ বাংলাদেশের আরেকটি নতুন শাখা৷ পোশাকের পাশাপাশি গয়না, জুতাসহ নানা ধরনের ফ্যাশন অনুষঙ্গ ও হোম টেক্সটাইল পাওয়া যাবে রঙ বাংলাদেশের দোকানে৷

ফাল্গুনের আয়োজন
বিশ্বরঙ বাই বিপ্লব সাহা
বিশ্বরঙ বাই বিপ্লব সাহা নিয়ে এসছে ফাল্গুনের পোশাক৷ বাসন্তী ও হলুদ রংকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে নানা ধরনের শাড়ি, পাঞ্জাবি, টি-শার্ট, ফতুয়া, কামিজ ইত্যাদি। পাওয়া যাবে বিশ্বরঙ বাই বিপ্লব সাহার নির্দিষ্ট শোরুমে৷ গাজীপুরের মাওনা এলাকার ইয়াকুব আলী মাস্টার টাওয়ারে যাত্রা শুরু করেছে বিশ্বরঙ বাই বিপ্লব সাহার নতুন আরেকটি শাখা৷
ফড়িং
ফাল্গুনের পোশাক এনেছে ফড়িং৷ হলুদ ও বাসন্তী ছাড়াও সবুজ, কমলা, সোনালি, টিয়া রঙের শাড়ি, কামিজ, পাঞ্জাবি ও শার্ট পাওয়া যাবে এখানে৷
খাবার আয়োজন
হোটেল সারিনা আয়োজন করেছে ৩০ জানুয়ারি থেকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত জমজমাট থাই ফুড ফেস্টিভ্যাল। হোটেল সারিনার দি এলিট থাই রেস্টুরেন্টে এই উৎসব চলবে প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত। বিস্তারিত জানতে যোগাযোগ: ০১৯৮২৭০০ ৭০০।