নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বরঙ বাই বিপ্লব সাহা
বিশ্বরঙ বাই বিপ্লব সাহা

ভালোবাসা দিবসে পিবিএস
ভালোবাসা দিবসে পিবিএস আয়োজন করতে যাচ্ছে ভালোবাসা দিবসের ছবি প্রতিযোগিতা ‘তুমি আমি আর বই’। ভালোবাসার যুগল আর বই—এরই সমন্বয়ে ছবি তুলে পাঠিয়ে দিতে হবে পিবিএসের ফেসবুক পেজের ইনবক্সে ১৪ ফেব্রুয়ারির মধ্যে। বাছাই করা ২০ যুগল চূড়ান্ত পর্বে অংশ নিয়ে জিতে নিতে পারবেন পুরস্কার। ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইন মেলা’র আয়োজনও করা হয়েছে। চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। ফেসবুক: www.facebook/PBSLTD

অন্দরসজ্জা
স্থাপত্যভিত্তিক প্রতিষ্ঠান জিওম্যাট্রি অন্দরসজ্জা, বাড়ি বা প্রতিষ্ঠানের বহির্সজ্জা (এক্সটেরিয়র), গ্রাফিক ডিজাইন, আসবাব ডিজাইনসহ বিভিন্ন কাজ করে দিচ্ছে। স্থপতি ও অন্দরসজ্জাবিদের পরামর্শও নিতে পারবেন এখানে। ফোন: ০১৭১৭৮৫৬৭৭৩।

ক্যাটস আই
ক্যাটস আই

আয়োজন
ক্যাটস আই
ভালোবাসা দিবস ও ফাল্গুনের ছোঁয়া লেগেছে ফ্যাশন হাউস ক্যাটস আইতে। এখানে তরুণ-তরুণীদের বিশেষ নকশার পোশাক আনা হয়েছে এই দুই দিবসকে কেন্দ্র করে। ভালোবাসা দিবস উপলক্ষে ক্যাটস আইয়ের কিছু শাখায় চলছে ৩০ শতাংশ মূল্যছাড়।
বিশ্বরঙ বাই বিপ্লব সাহা
‘বিশ্বরঙ বাই বিপ্লব সাহা’–র নতুন শাখা চালু হচ্ছে ঢাকার যমুনা ফিউচার পার্কের নিচতলায়। ১২ ফেব্রুয়ারি একই সঙ্গে বিশ্বরঙ বাই বিপ্লব সাহার নতুন লোগো উন্মোচন হবে। বিশ্বরঙের সব কটি শাখাতেই একুশের বিশেষ পোশাক প্রদর্শন করা হচ্ছে। ‘একুশের রং, রঙের একুশ’ শিরোনামে সাদা-কালো পোশাকের আয়োজন থাকছে বিশ্বরঙে৷ বাংলা বর্ণমালার গয়না পাওয়া যাবে এখানে।
গৃহ সুখন
গৃহ সুখন নতুন ব্যাচের শিক্ষার্থীদের সনদ প্রদান করেছে ৭ ফেব্রুয়ারি। তাদের গ্রিনরোড কার্যালয়ে একই দিনে অনুষ্ঠিত হয় হস্তশিল্পের প্রদর্শনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এসএমই ফাউন্ডেশনের মহাব্যবস্থাপক শাহিন আনোয়ার ও জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রওশন জাহান আফরোজ।
আয়ুর্বেদ রিসার্চ ও হেলথ সেন্টার
ভালোবাসা দিবসে আয়ুর্বেদ রিসার্চ ও হেলথ সেন্টার দিচ্ছে বিশেষ সেবা। আরামদায়ক ম্যাসাজ, স্ক্রাব বা চিন্তামুক্ত হতে ঘাড় ও পায়ের ম্যাসাজ নেওয়া যায় এখানে।
ফোন: ০১৭৩৩২৩৯৬৭৪

সাদাকালো
সাদাকালো

নতুন পোশাক
বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে কে ক্র্যাফট এনেছে নতুন নকশার পোশাক। শাড়ি, টপ, সালোয়ার-কামিজ, পুরুষদের ফতুয়া, শর্ট পাঞ্জাবি, শিশুদের পোশাক ছাড়াও যুগলদের জন্য থাকছে পোশাকের বিশেষ সম্ভার।
একুশের আয়োজন
সাদাকালো প্রতিবারের মতো এবারেও একুশ নিয়ে পোশাকে নতুন নকশা করেছে। শহীদ মিনারের ছবি, ফুল ও নকশায় তৈরি হয়েছে এবারের একুশের পোশাক। সাদাকালোর সব শাখা এবং অনলাইনের মাধ্যমেও একুশের পোশাক ক্রয় করা যাবে।
বর্ষপূর্তি
দেশীয় খাবার বিশ্ব দরবারে পরিচয় করিয়ে দিতে এবং সুবিধাবঞ্চিত নারীদের এগিয়ে নিয়ে যেতে কাজ করে যাচ্ছে উইম্যানস কুলেনারি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। ৫ ফেব্রুয়ারি ঢাকার উত্তরায় প্রতিষ্ঠানটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়। কেক কেটে শুরু হয় অনুষ্ঠানটি। এ সময় উপস্থিত ছিলেন চিত্রনায়িকা অরুণা বিশ্বাসসহ প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ রান্নাবিদেরা।
ছাড়
ফ্যাশন হাউস তাহুরে শুরু হয়ে গেছে বসন্ত উৎসব। পয়লা ফাল্গুন উপলক্ষে যেকোনো শাখা থেকে পোশাক কিনলেই পেয়ে যাবেন ৫০ শতাংশ পর্যন্ত ছাড়। চলবে ফেব্রুয়ারির ৫ থেকে ১২ তারিখ পর্যন্ত।
নতুন শাখা

হান্ডি রেস্তোরাঁ এবার ঢাকার ধানমন্ডিতে আরও একটি শাখা চালু করল। সম্প্রতি এই শাখাটির উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। শতাধিক ভারতীয় খাবারের আয়োজন রাখা হয়েছে মেন্যুতে।

কর্মশালা
চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি
চঞ্চল মাহমুদ ফটোগ্রাফির আয়োজনে ১২ ও ১৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে দুই দিনব্যাপী ওয়েডিং ফটোগ্রাফি কর্মশালা। ফোন: ০১৭১১৫২২১২৬
ছবি আঁকা কর্মশালা
শিল্পী মাসুমা খানের পরিচালনায় শুরু হচ্ছে ৬ থেকে ২৪ বছর বয়সীদের জন্য ছবি আঁকা শেখার তিন মাসব্যাপী কর্মশালা। ঢাকার ধানমন্ডি ও বনানীতে ক্লাস চলবে। ১২ ও ১৯ ফেব্রুয়ারি ধানমন্ডির সাউথ ব্রিজ স্কুলে ভর্তি।
ফোন: ০১৭১১৬৭৮৪৮৩