নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এক দোকানে নানা ব্র্যান্ড
নতুন স্টাইলের নানা ব্র্যান্ডের ঘড়ি দেশের বাজারে বিক্রি করছে ওয়াচেস ওয়ার্ল্ড। বিশ্বখ্যাত ফসিল, ডিজেল, আরমানি, বস, পুলিশ, ফেরারি, ডিকেএনওয়াই, মাইকেল কোরস, মার্ক জ্যাকবস, টমি হিলফিগার, লুমিনক্স, বারবেরি, স্কাগেনসহ বিভিন্ন ব্র্যান্ডের ঘড়ি রাখা হয়েছে। তাদের যেকোনো শাখা থেকে ঘড়ি কেনা হলে পাওয়া যাবে দুই বছরের আন্তর্জাতিক ওয়ারেন্টি। ওয়াচেস ওয়ার্ল্ডের ব্র্যান্ড ও যোগাযোগ ব্যবস্থাপক সুপ্রিয় রায় বলেন, ‘তরুণদের কেন্দ্র করে সাজিয়েছি ঘড়ির দোকান। তাই ফ্যাশনেবল ঘড়ি বিক্রিতেই প্রাধান্য দিয়েছি আমরা।’ রাজধানীর যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা সিটি, গুলশানের ইউনিয়ন সেন্টার ও চট্টগ্রামে ওয়াচেস ওয়ার্ল্ডের শাখা রয়েছে।

.
.

কাবাব আর পরোটার যুগলবন্দী
ঢাকার গুলশানের খাজানা রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছে ১৪ দিনের কাবাব ও পরোটার যুগলবন্দী উৎসব। আজ ১৬ ফেব্রুয়ারি শুরু হবে এই উৎসব। চলবে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। রেস্তোরাঁটির নিয়মিত আয়োজনের পাশাপাশি উৎসবে থাকছে নতুন ১৪ ধরনের ভারতীয় খাবার। প্রতিদিন দুপুর ১২টা থেকে বেলা সাড়ে ৩টা এবং সন্ধ্যা ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পাওয়া যাবে এসব খাবার। ফুডপান্ডার মাধ্যমে অনলাইনেও জানানো যাবে খাবারের চাহিদা।
পিঠা উৎসব
১৯ ফেব্রুয়ারি পিঠা উৎসব ও প্রতিযোগিতার আয়োজন করেছে লবি রহমান’স কুকিং ফাউন্ডেশন। মহাখালীর রাওয়া ক্লাবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এই আয়োজন সবার জন্য উন্মুক্ত।

বিয়ের পালকি
বিয়ের পালকি ভাড়া দিচ্ছে আপন ওয়েডিং৷ এ ছাড়া বিয়ের আয়োজনে তিনটি প্যাকেজও দিচ্ছে তারা৷
www.fb.com/aponweddingbd

সানন্দা জুয়েলার্স
সানন্দা জুয়েলার্স

ছাড়
আকাঙ্খা’স গ্ল্যামার ওয়ার্ল্ড
১০০ ধরনের চুলের স্টাইল থেকে বেছে নিতে পারেন আপনার পছন্দের স্টাইলটি৷ বসন্ত উপলক্ষে মাত্র ৫০০ টাকায় চুল কাটানোর সুবিধা পাওয়া যাবে এখানে৷ ২১ ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে আকাঙ্খা’স গ্ল্যামার ওয়ার্ল্ডের বনশ্রী, পূর্ব রামপুরা ও পশ্চিম রামপুরা শাখায়৷
সানন্দা জুয়েলার্স
হীরার গয়নায় বিশেষ ছাড় দিচ্ছে সানন্দা জুয়েলার্স৷ ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সুবিধা মিলবে সানন্দা জুয়েলার্সের সব শাখায়৷ নেকলেস সেট, নাকফুল, কানের দুল, চুড়ি, লকেট ইত্যাদি পাওয়া যাবে এখানে৷

রান্নার প্রতিযোগিতা
‘সেরা রন্ধনশিল্পী প্রতিযোগিতা ২০১৫’–এ বিজয়ী হয়েছেন রংপুরের জাহিদুল ইসলাম৷ চূড়ান্ত পর্বে চারজন প্রতিযোগীর মধ্যে তিনি সেরা নির্বাচিত হন৷ এর আগে প্রতিযোগিতার প্রাথমিক পর্বে সারা দেশ থেকে আসা দুই হাজারেরও বেশি রেসিপি থেকে ৪৯ জনকে নির্বাচিত করেন বিচারকেরা৷ চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হয়েছিলেন ঢাকার নাহিদ সুলতানা, চট্টগ্রামের ইসমাইল চৌধুরী, বরিশালের আজমিরি রওশন ও রংপুরের জাহিদুল ইসলাম৷ বিচারক ছিলেন রান্নাবিদ কল্পনা রহমান, লবি রহমান, তাহেরা ওয়াহিদ, নূর আয়েশা চাকলাদার ও নাজিফ ইসলাম৷ প্রতিযোগিতার আয়োজক
দ্য বাংলাদেশ মনিটর। পৃষ্ঠপোষকতা করেছে মালয়েশিয়ান পাম অয়েল কাউন্সিল ও ফ্যামিলি পাম অলিন৷

এ. হাকিম ট্রেডার্স
এ. হাকিম ট্রেডার্স

নতুন শাখা
মি অ্যান্ড মম
রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে যাত্রা শুরু করেছে মি অ্যান্ড মমের নতুন শাখা৷ শিশুদের পোশাক, জুতা, খেলনা, উপহার, খাবার, প্রসাধনীসহ আছে নানা কিছু৷ নতুন শাখায় এখন ছাড় দেওয়া হচ্ছে।
টপটেন
রাজধানীর গুলশান ২-এর নর্থ কমার্শিয়াল এলাকায় যাত্রা শুরু করেছে টপটেন অ্যান্ড টেইলার্সের ১৫তম শাখা৷ নতুন শাখার উদ্বোধনে উপস্থিত ছিলেন মডেল নোবেল৷ বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ডের কাপড় পাওয়া যাবে এখানে৷ সেই সঙ্গে শার্ট, প্যান্ট, ব্লেজার, স্যুট ইত্যাদি তৈরি করে নিতে পারবেন চাহিদামতো৷

পর্দায় ছাড়
ঢাকার ইসলামপুরের চায়না মার্কেটের নিচতলায় এ. হাকিম ট্রেডার্সে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বিশেষ ছাড়ে কেনাকাটার সুযোগ চলছে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত এ সুবিধা থাকবে। নানা ধরনের পর্দা, গাড়ির সিটকভার, সোফাকভার, কুশনকভার ইত্যাদি পাওয়া যাবে। নতুন নকশার এসব পর্দা বা কভার কেনা যাবে পাইকারি দামেও।