নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিয়ের আয়োজন
ওয়েডিং বাজার
বিয়ের নানা রকম তথ্য এখন পাওয়া যাবে অনলাইনেই। পাত্রপাত্রী খোঁজা, বিয়ের কেনাকাটা, খাওয়ার আয়োজন, মধুচন্দ্রিমায় যাওয়াসহ সব সেবা ও তথ্য পাওয়া যাবে ওয়েডিং বাজার ডটকমে। ওয়েবসাইট: www.weddingbaazar.com
ওয়াইফা ওয়েডিং অ্যান্ড ইভেন্টস
বিয়ের বিভিন্ন আয়োজনে ছাড় দিচ্ছে ওয়াইফা ওয়েডিং অ্যান্ড ইভেন্টস। গায়েহলুদ, বিয়ে, বউভাতের মঞ্চ সাজানো, আলোকসজ্জা, গানের আয়োজন, পালকি, ঘোড়ার গাড়ি, ছবি তোলা, ভিডিও, ডেকোরেটর ও ফুলের কাজে ২০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।
ফোন: ০১৯৪৪১৪৪২৪৪

ক্রিকেটার নাসিরের নামে সুগন্ধি
সৌন্দর্যচর্চা কেন্দ্র ওমেন্স ওয়ার্ল্ড নিয়ে এসেছে পুরুষদের জন্য নতুন সুগন্ধি। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার নাসির হোসেনের নামের সঙ্গে তাঁর জার্সি নম্বর ৬৯ যোগ করে এই সুগন্ধির নাম দেওয়া হয়েছে ‘এনএইচ ৬৯’। ওমেন্স ওয়ার্ল্ডের পরিচালক কনা আলম বলেন, ‘ওমেন্স ওয়ার্ল্ড প্রসাধন পণ্য যদিও সবার জন্য, কিন্তু এই পারফিউম শুধু পুরুষদের জন্য।’
যাঁর নামে এই ব্র্যান্ড সেই নাসির হোসেন বলেন, ‘ফ্রেশ স্পোর্টিং স্মেল আমাকে উজ্জীবিত করে। এখানে আমার সিগনেচার ছাড়াও এটি তৈরিতে আমার সহযোগিতা রয়েছে।’ ২২ ফেব্রুয়ারি রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানের মধ্য দিয়ে নাসির হোসেন নতুন এই পণ্যটির মোড়ক উন্মোচন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং জাতীয় ক্রিকেট দলের সাবেক ও বর্তমান ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, তাসকিন, সৌম্য সরকার, নাহিদ, ইমরুল কায়েস, আরাফাত সানি, রনি তালুকদারসহ অনেকে। সুগন্ধিটির দাম ১ হাজার ৯৫০ টাকা। গিফট বক্সসহ এর দাম রাখা হয়েছে ৩ হাজার ৩০০ টাকা।

ছাড়
রঙ বাংলাদেশ
নারী দিবস উপলক্ষে রঙ বাংলাদেশ দিচ্ছে বিশেষ ছাড়। এই দিন রঙ বাংলাদেশের প্রতিটি শাখাতে সব পণ্যের ওপর থাকছে মূল্য ছাড়। এ ছাড়া পণ্য কেনা যাবে অনলাইনেও।
অরা বিউটি লাউঞ্জ
রাজধানীর বেইলি রোডের অরা বিউটি লাউঞ্জ নারী দিবস উপলক্ষে দিচ্ছে বিশেষ ছাড়। ৮ মার্চ যেকোনো সেবায় পাওয়া যাবে ১৫ শতাংশ ছাড়। ওয়েবসাইট: www.aurabd.com.
আকাঙ্ক্ষাস গ্ল্যামার ওয়ার্ল্ড
আকাঙ্ক্ষাস গ্ল্যামার ওয়ার্ল্ড সব ধরনের সেবায় দিচ্ছে ছাড়। একই সঙ্গে সব ধরনের প্যাকেজ সেবাতেও পাওয়া যাবে ছাড় । নারী দিবস উপলক্ষে দেওয়া এ ছাড় চলবে ৩১ মার্চ পর্যন্ত।

উপহার
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস এবং ৯ মার্চ ১৯তম বছরে পদার্পণ উপলক্ষে সৌন্দর্যসেবা প্রতিষ্ঠান পারসোনা গ্রাহকদের দিচ্ছে বিশেষ সুবিধা। ৬ থেকে ১০ মার্চ পর্যন্ত নারী দিবস উপলক্ষে রাখা হয়েছে তিনটি ‘সেলিব্রিটিং উইমেনহুড’ প্যাকেজ। ৯ মার্চ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পারসোনা ডের আয়োজন করা হয়েছে। এই দিন প্রতি চার ঘণ্টা পরপর গ্রাহকদের মধ্য থেকে র্যাফল ড্র করে পুরস্কার দেওয়া হবে। বিজয়ীরা পাবেন ‘পারসোনা গোল্ডকার্ড’ ও এক হাজার টাকার গিফট ভাউচার। এসব সুবিধা থাকবে পারসোনার ধানমন্ডি, ওয়ারী, প্রগতি সরণি, মিরপুর, উত্তরা, চট্টগ্রাম ও সিলেট শাখায়।