নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেন্টেল পার্ক
জেন্টেল পার্ক

খাবারের আয়োজন
নারী দিবসে নারীদের জন্য বিশেষ খাবারের আয়োজন করেছে হোটেল লা মেরিডিয়ান৷ হোটেলের রুফটপ স্কাইলাইন ইনফিনিটি পুলের পাশে বসে রাতের আহারের ব্যবস্থা থাকছে এদিন৷ শুধু নারীদের জন্য এই আয়োজনে থাকছে সরাসরি গান শুনতে শুনতে খাওয়ার ব্যবস্থা৷ বুফের বিভিন্ন পদ থেকে বেছে নিতে পারবেন পছন্দমতো৷ এ ছাড়া হোটেলের ফেভলা রেস্তোরাঁয় ১০ থেকে ১২ মার্চ পর্যন্ত থাকবে পাস্তা, পিৎজা ও পালান্টা খাবারের বিশেষ আয়োজন।

কোল্ড স্টোন ক্রেমারি
কোল্ড স্টোন ক্রেমারি

শহরে নতুন আইসক্রিম
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় আইসক্রিম কোল্ড স্টোন ক্রেমারির শাখা চালু হয়েছে রাজধানীর গুলশান অ্যাভিনিউতে। নানা স্বাদের আইসক্রিম ছাড়াও এখানে মিলবে আইসক্রিম কেক, শেক, স্মুদি, কফি, টেক্স-মেক্স কুজিন ইত্যাদি।
পান্থপথে নতুন রেস্তোরাঁ
রাজধানীর পান্থপথে যাত্রা শুরু করল নতুন রেস্তোরাঁ ক্যালকাটা দরবার। উপমহাদেশীয় নানা খাবার থাকছে এখানে। ৪৪/৭/এ পশ্চিম পান্থপথের ঠিকানায় ১ মার্চ এ রেস্তোরাঁর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘ভারতীয় খাবার বলতে আমরা ভারতের উত্তরের খাবারকেই বুঝে থাকি। দক্ষিণ-পূর্বাঞ্চলের খাবারকে বাঙালি খাবার হিসেবেই বলা হয়।’
সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, ‘বাংলা ভাষা না থাকলে আমি সৌমিত্র চট্টোপাধ্যায় থাকতাম না। মানুষের খাদ্যাভ্যাসের মধ্যে অনেক পার্থক্য থাকে। আমার দৃষ্টিতে বাঙালির খাবার হলো একটা ব্যালান্সড ফুড। ক্যালকাটা দরবারের মান বজায় রেখে যাত্রা শুরু করবে, এটাই আমার প্রত্যাশা।’
ক্যালকাটা দরবারের স্বত্বাধিকারী মাসুদ করিম জানালেন রেস্তোরাঁর বিশেষত্ব। তিনি বলেন, ‘শুধু সাহিত্য নয়, খাবারের মধ্যেও যে দুই বাংলার অল্প-বিস্তর পার্থক্য, তা তুলে ধরা ক্যালকাটা দরবারের প্রধান লক্ষ্য।’ উদ্বোধনী আয়োজনে অতিথিদের অনুরোধে গান গেয়ে শোনান শিল্পী ফরিদা পারভীন। এ রেস্তোরাঁর শেফ স্নেহাশীষ সিনহাও এসেছেন কলকাতা থেকে। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে রেস্তোরাঁর দরজা। নানা খাবারের পাশাপাশি এখানে থাকছে ক্যালকাটা থালি, সিলেট থালি, যশোর থালি, শিলিগুড়ি থালি নামে বিশেষ খাবার।
মূল্যছাড়
 গুলশানের হোটেল সিক্স সিজনসে ৮ মার্চ বিশেষ ছাড়ে খেতে পারবেন নারীরা৷ হোটেলের বাঙ্কা রেস্তোরাঁয় সব ধরনের খাবারে নারীদের জন্য ৫০ শতাংশ ছাড় থাকবে এদিন৷ এ ছাড়া আলা কার্ট মেন্যুতে থাকছে ৩০ শতাংশ ছাড়৷ রূপ স্পাতে মিলবে ৪০ শতাংশ ছাড়৷ বিস্তারিত জানতে ফোন: ০১৯৮৭০০৯৮০।
 স্বাধীনতা দিবস উপলক্ষে খাবারের ওপরে বিশেষ মূল্যছাড় দিচ্ছে রাজধানীর উত্তরার রেস্তোরাঁ জেড কিচেন। এখানে মার্চ মাসজুড়েই ১৫ শতাংশ ছাড়ে সব ধরনের খাবার খাওয়া যাবে। বিস্তারিত জেড কিচেনের ফেসবুক পেজে: www.fb.com/zkitchen.bd
নতুন খাবার
গুলশানের কেনি রজার্স রোস্টারস রেস্তোরাঁয় নতুন খাবার বিফ স্টেক গ্রেটেস্টে গ্রিলের উদ্বোধন করা হয়েছে৷ নিয়মিত সব খাবারের পাশাপাশি নতুন পদের এই স্টেক খেতে যেতে পারেন তাদের রেস্তোরাঁয়৷
গরমের পোশাক
নতুন নকশার শার্ট ও পোলো শার্ট এনেছে ফ্যাশন হাউস জেন্টেল পার্ক। সুতি কাপড়ে তৈরি এসব পোশাকের নকশায় থাকছে বৈচিত্র্য।

বিশ্বরঙ বাই বিপ্লব সাহা
বিশ্বরঙ বাই বিপ্লব সাহা

পোশাকে কবিতা
‘তুই কি আমার দুঃখ হবি?/ এই আমি এক উড়নচন্ডী আউলা বাউল/ রুখো চুলে পথের ধুলো/ চোখের নীচে কালো ছায়া/ সেইখানে তুই রাত বিরেতে স্পর্শ দিবি।’ কবি আনিসুল হকের এই কবিতা পোশাকে তুলে এনেছে ফ্যাশন হাউস বিবিয়ানা। শাড়ি, পাঞ্জাবি, ফতুয়াসহ বিছানার চাদর, জানালার পর্দায় ভিন্ন ভিন্ন নকশায় ব্যবহার করা হয়েছে কবিতাটি। ৪ মার্চ রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলের দেশী দশের বিবিয়ানায় এই নকশার উদ্বোধন করা হলো।
বিবিয়ানার এ উদ্যোগ সম্পর্কে আনিসুল হক বলেন, ‘কবিতাটি লিখেছিলাম প্রায় ৩০ বছর আগে। তখন আমরা যাঁরা কবিতা লিখতাম, তাঁদের স্বপ্ন ছিল একসময় পোশাকে বাংলা ভাষা ব্যবহার করা হবে। তারপর সে উদ্যোগ শুরু হয়৷ বিবিয়ানা আমার কবিতাটি বেছে নিয়েছে দেখে বিস্মিত, আবার খুশিও হয়েছি।’
বিবিয়ানার স্বত্বাধিকারী লিপি খন্দকার বলেন, ‘আমরা লেখা নিয়ে পোশাক তৈরির অনেক কাজই করি। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের কবিতা ব্যবহার করে যেমন পোশাক ডিজাইন করেছি, তেমনি আধুনিক অনেক কবির লেখা নিয়েও কাজ করা হয়েছে। আনিসুল হকের কবিতা ব্যবহার করে এই প্রথম পোশাক ডিজাইন করলাম।’

নারী দিবসের অনুষ্ঠান
৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন ক্ষেত্রে সফল নারীদের সম্মাননা দেবে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম। ‘ইয়েলো প্রেজেন্টস ইন্সপায়ারিং উইমেন অ্যাওয়ার্ড’ নামের এই পুরস্কার আজ দেওয়া হবে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে।

পুরস্কার
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হয়ে গেল ‘নর্থ সাউথ এশিয়ান বেস্ট হেয়ার কাট-হেয়ার কালার ও মেকআপ প্রতিযোগিতা ২০১৬’৷ ফ্রান্সভিত্তিক সৌন্দর্যসেবা প্রশিক্ষণ প্রতিষ্ঠান পিভড পয়েন্ট থাইল্যান্ড এই প্রতিযোগিতার আয়োজন করে৷ গত ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রতিযোগিতায় পিভড পয়েন্ট থাইল্যান্ডের ৭৫০ জন প্রাক্তন শিক্ষার্থী অংশ নেন। বাংলাদেশের বানথাই বারবার অ্যান্ড বিউটি স্যালনের স্বত্বাধিকারী কাজী কামরুল ইসলাম প্রতিযোগিতায় অংশ নেন। বেস্ট হেয়ার স্টাইল বিভাগে অংশ নিয়ে প্রথম পুরস্কার পেয়েছেন তিনি। কাজী কামরুল ইসলাম বলেন, ‘এই পুরস্কারটি পাওয়ার আনন্দ বেশি। এখানে দেশের জন্য কিছু করতে পারার আনন্দ আছে৷ চুল ও মেকআপ নিয়ে আন্তর্জাতিক মানের কাজ করতে চাই৷’

প্রতিযোগিতা
বাংলা নববর্ষ সামনে রেখে ছবি প্রতিযোগিতার আয়োজন করেছে ফ্যাশন হাউস বিশ্বরঙ বাই বিপ্লব সাহা৷ প্রতিযোগিতার বিজয়ীরা পয়লা বৈশাখে বিশ্বরঙের বিশেষ পোশাক প্রদর্শনীর মডেল হওয়ার সুযোগ পাবেন৷ ‘যাও ছবির দেশে, সাজো মডেলের বেশে’ শিরোনামের এই প্রতিযোগিতায় ছবি জমা দেওয়া যাবে ২৫ মার্চ পর্যন্ত৷ ছবি জমা দেওয়া যাবে বিশ্বরঙের ফেসবুক পেজে (fb/bishworangfanclub) অথবা
ই-মেইলে ([email protected])।