নোটিশ বোর্ড

গরমের টি-শার্ট
ফ্যাশন হাউস ফ্রিডম বাজারে এনেছে নতুন টি-শার্ট। এখানে গোল গলা ও ভি গলার হাফ হাতার নানা ধরনের টি-শার্ট পাওয়া যাচ্ছে। গরমে পরার উপযোগী এসব টি-শার্টে তরুণদের কথা ভেবে নকশা করা হয়েছে।
দম্পতি মেলা
আজ শেষ হচ্ছে দম্পতি মেলা। দম্পতি দিবসকে সামনে রেখে ১১ মার্চ থেকে এই মেলার আয়োজন করা হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায়। মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন নায়করাজ রাজ্জাক। দম্পতিদের জন্য কুইজ প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ছবি তোলাসহ নানা ধরনের আয়োজন আছে। চলবে সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত।

আয়োজন
নারী দিবসে নারীদের জন্য এবিসি রেডিও ও পিম্পল সলিউশন ব্র্যান্ড একনেস আয়োজন করে একটি কুইজ প্রতিযোগিতা। ৮ মার্চ ঢাকার চারটি স্থানে এবিসি রেডিওর আরজেদের সঙ্গে কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে পুরস্কার জিতে নেন বিভিন্ন পেশার নারীরা৷
নতুন স্বাদ
হোটেল আমারি ঢাকার এশিয়ান বুফে রেস্তোরাঁ আমায়াতে পাওয়া যাচ্ছে জাপানি প্ল্যাটারের খাবার। বেন্টো স্টাইলের বিশেষ এই অর্গানিক মেন্যুতে থাকছে এপিটাইজার, স্যুপ, ডেজার্ট, স্যামন, টুনাসহ নানা খাবারের স্বাদ৷ পাশাপাশি হোটেলের রুফটপ রেস্তোরাঁয় প্রতি শনিবার দুপুরের আয়োজনে থাকছে বুজি ব্রাঞ্চ প্যাকেজ।
নারীদের জন্য
‘নারীর স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন’ শিরোনামে বাংলাদেশ ডায়েট কাউন্সেলিং সেন্টার ৮ মার্চ গুলশানে আয়োজন করে নারীদের জন্য বিশেষ পরামর্শ অনুষ্ঠান। নারীদের জন্য বিনা মূল্যে পরামর্শ দিতে উপস্থিত ছিলেন পুষ্টিবিদ ও ডায়েট কাউন্সেলিং সেন্টারের প্রধান নির্বাহী সৈয়দা শারমিন আক্তার।
বিয়ের আয়োজন
বিয়েবাড়িতে হলুদ ও বিয়ের অনুষঙ্গ সাজানোর জন্য নতুন ধরনের আয়োজন করছে ব্রাইডাল ক্রিয়েশন। চেনা ফলমূল দিয়েই অভিনব অনুষঙ্গ তৈরি করে দেবে তারা। যোগাযোগ:
www.facebook.com/bridalcreation

স্বাধীনতা দিবসে আয়োজন
রঙ বাংলাদেশ
২৬ মার্চ উপলক্ষে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ এনেছে নানা ধরনের পোশাক। শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজসহ শিশুদের পোশাকে থাকছে লাল-সবুজের ছোঁয়া। পোশাকের বাইরেও নানা ধরনের উপহারসামগ্রী মিলবে।
নিপুণ
স্বাধীনতা দিবসে নিপুণ হাজির হয়েছে লাল-সবুজের সংগ্রহ নিয়ে। লাল-সবুজ রঙের সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও শাড়িতে নানা ধরনের নকশা করা হয়েছে। নতুন সংগ্রহ পাওয়া যাবে নিপুণের সব শোরুমে।
নতুন শাখা
রাজধানীর উত্তরায় ১৩ নম্বর সেক্টরে ১৫ নম্বর বাড়িতে চালু হলো ঝুমু খান’স লেজার মেডিকেলের নতুন শাখা। লেজার ট্রিটমেন্টের আধুনিক নানা ধরনের সেবা পাওয়া যাবে এখানে।
খাবারের ফরমাশ
স্কুল, অফিস বা বাড়িতে খাবারের জন্য ফরমাশ দিতে পারেন বনানীর খাবার দোকান দিয়াস কিচেন টেক অ্যাওয়েতে৷ মাজাদার নানা রকম খাবার পাওয়া যায় এখানে।
ফোন: ০১৯৮০০৮০০৮৮
প্রশিক্ষণ
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের নবম বর্ষপূর্তি উপলক্ষে ভর্তির ওপর বৃত্তি দিচ্ছে। প্রতিষ্ঠানটি থেকে চট্টগ্রামেও ইকেবানা ও বনসাইয়ের ওপর প্রশিক্ষণ দেওয়া হবে। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯