নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রান্নার পুরস্কার

পেশাজীবী, চাকরিজীবী নারীদের অংশগ্রহণে রান্না প্রতিযোগিতা প্রাণ গুঁড়া মসলা কুকিং স্টার পাওয়ার্ড বাই কিয়াম বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে ২৫ জুলাই। ডোনা মিডিয়া আয়োজিত এই প্রতিযোগিতার পুরস্কার প্রদান অনুষ্ঠানটি হবে রাজধানীর আইইউবিএটি মিলনায়তনে। একুশে টেলিভিশনে প্রচারিত এই অনুষ্ঠানে বিজয়ীদের জন্য থাকছে এলইডি টিভি, ফ্রিজ, হোটেল উইন্ডি টেরেস কক্সবাজারের বিশেষ প্যাকেজসহ নানা কিছু।

হোটেলে বিশেষ সুবিধা

ঈদ উপলক্ষে হোটেল ওয়েস্টিনে চলছে বিশেষ সুবিধা। তিনটি বিশেষ প্যাকেজ থাকছে রুম বুকিংয়ের জন্য। পাশাপাশি থাকছে বিশেষ ছাড়৷ এই সুযোগ পাবেন ১৬ জুলাই পর্যন্ত৷ যোগাযোগ: ৯৮৯১৯৮৮ 

.
.

বনসাই প্রদর্শনী
১৬ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের গ্যালারি-২-এ শুরু হচ্ছে লায়লা আহমেদের একক বনসাই প্রদর্শনী৷ প্রধান অতি​িথ হিসেবে এর উদ্বোধন করবেন উদ্ভিদবিজ্ঞানী অধ্যাপক দ্বিজেন শর্মা৷ সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী৷ চলবে ২২ জুলাই পর্যন্ত৷ 
ঘরের গাছ
অন্দরে সবুজের ছোঁয়া আনতে শৈল্পিক নকশায় তৈরি ইন্ডোর প্ল্যান্টস পট এনেছে অ্যাসথেটিকস৷ কাঠের ওপর টেরাকোটা, মাটির তৈরি এসব পাত্রে থাকছে নান্দনিকতার ছোঁয়া৷ ঠিকানা: অ্যাসথেটিকস, ৫/এ ধানমন্ডি৷ ফোন: ০১৯২২০৩১৮৬৭
নতুন দোকান
ঢাকার শাহজাদপুরের প্রগতি সরণিতে নতুন দোকান চালু করেছে জিলস্‌। উদ্বোধন করেন জিলস্ শপ লিমিটেডের চেয়ারম্যান জহির উদ্দিন এবং নির্বাহী পরিচালক এম এ কাদের। জিলসে্ ছেলে, মেয়ে ও শিশুদের জন্য অনুষ্ঠান ও বর্ষার উপযোগী নানা ধরনের জুতা ও স্যান্ডেল মিলবে।

র’ নেশন
র’ নেশন

ছেলেদের পোশাক
ছেলেদের চলতি ধারার পোশাক মিলবে বনানীর ফ্যাশন হাউস র’ নেশনে। এখানে পাওয়া যাবে শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, কটি, স্যুট ও প্যান্ট। সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকে দোকানটি।

.
.

ছাড়
পারসোনা
শিক্ষার্থীদের জন্য সৌন্দর্যসেবায় বিশেষ প্যাকেজ এনেছে পারসোনা৷ প্যাকেজের আওতায় ৭০০ টাকায় আইব্রো, আপার লিপ, কুইক ফেসিয়াল ও সাধারণ হেয়ার কাট করানো যাবে৷ আর কুইক ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর করাতে খরচ হবে ৮০০ টাকা৷ শিক্ষার্থীকে তার প্রতিষ্ঠানের পরিচয়পত্র দেখাতে হবে৷ গুলশান ১, ২ ও বনানী বাদে পারসোনার অন্য সব শাখায় এই সুবিধা পাওয়া যাবে।
ডিভাইন বিউটি লাউঞ্জ
পুরো জুলাই মাস জুড়ে সৌন্দর্য চর্চায় বিশেষ ছাড় দিচ্ছে গুলশানের ডিভাইন বিউটি লাউঞ্জ। এই সময়ের মধ্যে এখানে সর্বনিম্ম ১০০০ টাকার সেবা গ্রহণ করলে মিলবে ১৫ শতাংশ ছাড়। ফোন: ০১৭৯৯০৭০০৯৬

.
.

প্রশিক্ষণ
ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইনে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, কাচ সাজানো ও ইভেন্ট ম্যানেজমেন্ট কোর্সে বিভিন্ন মেয়াদে প্রশিক্ষণ দেওয়া হবে। ফোন:০১৭৩৩৯৬৯৬৪৪

বিয়ের সাজে সুবিধা
কনের পরিবারে সবার সাজের জন্য নানা ধরনের প্যাকেজ দিচ্ছে ক্লিওপেট্রা বিউটি স্যালন৷ এ ছাড়া কনের সাজের সঙ্গে একজন বিনা মূল্যে সাজার সুযোগ পাবেন৷ ফোন: ০১৭৪১২১৯৬২৪