নোটিশবোর্ড
নতুন শাখা
সম্প্রতি ঢাকার বনানীতে লেকশোর হোটেলে চালু হলো বারিস্তা লাভাজ্জার নতুন শাখা। অভিনয়শিল্পী হাসিন, ভাবনা এবং জেসিআই ঢাকা আপটাউনের প্রেসিডেন্ট মারুফুল ইসলাম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সৌন্দর্যচর্চায় ছাড়
ঢাকার ধানমন্ডির সাতমসজিদ রোডে র্যাংগস নিলু স্কয়ারের বোমন্ড বিউটি পারলারে চলছে ছাড়। ছেলে ও মেয়েদের সৌন্দর্যচর্চার নানা আয়োজন রয়েছে এখানে।

বিয়ের ছবি
ওয়েডিং ডায়েরি বাংলাদেশের আলোকচিত্রী প্রীত রেজা যোগ দিয়েছেন ওয়েডিং অ্যান্ড পোর্টে৶ট ফটোগ্রাফার্স ইন্টারন্যাশনাল এক্সপোতে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত হচ্ছে এটি। ২২ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রের নানা স্থানে বিয়ের ছবি তুলবেন তিনি। ওয়েডিং ডায়েরির ওয়েবসাইট বা ফেসবুক পেজের মাধ্যমে বুকিং দেওয়া যাবে। ফোন: ০১৯৭৩৩৩৮৮৮০।
কেনাকাটায় ছাড়
মার্চ মাসজুড়ে কেনাকাটায় ছাড় দিচ্ছে ফ্যাশন হাউস চরকা। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, শিশুদের পোশাক ও ঘর সাজানোর পণ্য পাবেন।

উৎসবের পোশাক
পয়লা বৈশাখ উপলক্ষে সিলভার রেইন এনেছে নতুন নকশার পোশাক। ছেলেদের টি-শার্ট, পাঞ্জাবি, শার্ট, প্যান্ট ও মেয়েদের নানা নকশার পোশাক আছে এখানে। ঢাকার বসুন্ধরা সিটি শপিংমল, এলিফ্যান্ট রোড, শান্তিনগর ও মিরপুর ১০ নম্বরে সিলভার রেইনের শাখা আছে।

বিয়ের আয়োজন
গায়েহলুদের গয়না, ডালা-কুলা, মঞ্চসাজ, বিয়ের ছবি, ভিডিও ধারণ প্রভৃতি আয়োজন করে দিচ্ছে ওয়েডিং ডেেকার বাই নুসরাত। ফেসবুক পেজ: facebook.com/weddingdecorbynushrat
বর্ষপূর্তি
১ মার্চ হয়ে গেল ক্লিওপেট্রা বিউটি স্যালনের তৃতীয় বর্ষপূর্তি। গ্রাহক ও শুভানুধ্যায়ীদের নিয়ে নানা আয়োজনে পালন করা হয় দিনটি। নানা উপহার, লটারি ও ছাড় ছিল এ আয়োজনে।

সৌন্দর্যচর্চার প্রতিযোগিতা
লরিয়েল প্যারিস আয়োজন করেছে অনলাইনে রূপবিশেষজ্ঞদের নিয়ে প্রতিযোগিতা ‘দ্য ব্রাশ’। এতে অংশ নিয়েছেন ওমেনস ওয়ার্ল্ডের পরিচালক ফারনাম আলম। মালয়েশিয়া অঞ্চল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন ফারনাম। প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে দর্শকদের ভোটে প্রথম স্থান অর্জন করেছেন তিনি। পরে ফ্রান্সের প্যারিসে চূড়ান্ত পর্বে অংশ নেবেন তিনি।