নোটিশবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্যাটস আই
ক্যাটস আই

বনসাই প্রদর্শনী
অষ্টমবারের মতো রেডিয়েন্ট বনসাই সোসাইটি আয়োজন করেছে বার্ষিক বনসাই প্রদর্শনী ২০১৬। ধানমন্ডির সিমা ব্লোজম অডিটোরিয়ামের লেভেল ৫-এ ১১ থেকে ১৫ আগস্ট প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী। প্রদর্শনীর উদ্বোধন করবেন কবি আসাদ চৌধুরী, অধ্যাপক মুনতাসীর মামুন, অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল, অভিনেতা আফজাল হোসেন ও ইফাদ গ্রুপের ডিরেক্টর তাফসির আহমেদ। মেলা সবার জন্য উন্মুক্ত।
ছবির প্রতিযোগিতা
বন্ধু দিবস উপলক্ষে ফ্যাশন হাউস ক্যাটস আই আয়োজন করেছে ছবির প্রতিযোগিতা। ক্যাটস আই আনফরগটেবল বাড্ডি মোমেন্টস শিরোনামের এই প্রতিযোগিতায় আপনার বন্ধুর সঙ্গে কাটানো বিশেষ বা ফানি কোনো ছবি পাঠিয়ে দিতে পারেন। সেরা তিনটি ছবির প্রতিযোগী বিজয়ী হিসেবে পাবেন পাঁচজন বন্ধুসহ গ্রুপ ডিনারের সুযোগ। ছবি পাঠানোর শেষ দিন আজ (৯ আগস্ট ২০১৬)। পাঠানোর ঠিকানা: https://www.facebook.com/CatsEyeLtd/?fref=nf

প্রশিক্ষণ

কিউনি বাংলাদেশ ও বানথাই বারবার অ্যান্ড বিউটি সেলুন চুলের সাজের ওপর দেড় মাসের এক প্রশিক্ষণের আয়োজন করেছে৷ এখানে চুল কাটা, রিবন্ডিংসহ চুলের সব ধরনের পরিচর্যার প্রশিক্ষণ দেওয়া হবে৷ আবেদনের শেষ তারিখ ১৫ আগস্ট৷ ফোন: ০১৭১৫১৫৩৮০৫৷