নোটিশবোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আচার প্রতিযোগিতার পুরস্কার
২৭ জানুয়ারি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে ১৭তম প্রাণ জাতীয় আচার প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। প্রতিবছরের মতো এবারও টক, ঝাল, মিষ্টি ও অন্যান্য—এই চারটি বিভাগ থেকে মোট ১২ জনকে পুরস্কৃত করা হবে। এ ছাড়া সব বিভাগ মিলিয়ে নির্বাচন করা হবে বর্ষসেরা আচার। সেই সঙ্গে আয়োজন করা হবে দিনব্যাপী আচার উৎস​েবর। উৎসবে থাকছে আচার ও আচার দিয়ে তৈরি নানা ধরনের খাবার ও গৃহসামগ্রীর প্রদর্শনী। উৎসব সবার জন্য উন্মুক্ত থাকবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত।

নতুন জুতা

ক্যাজুয়াল ও সেমিফরমাল নতুন জুতা বাজারে এনেছে এক্সট্যাসি। তরুণদের পছন্দকে মাথায় রেখে পিওর চামড়ার এসব জুতার রং ও নকশা করা হয়েছে। জুতার মধ্যে টাসেল, বুট, লোফার ইত্যাদির নকশা করা হয়েছে। একই সঙ্গে নতুন এসব জুতায় এক্সট্যাসির প্লাটিনাম কার্ডে মিলবে ২০ শতাংশ ছাড়। বিস্তারিত দেখুন ফেসবুকে: fb /liveinxtasy

আলোকচিত্র প্রশিক্ষণ

ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) দুই মাসব্যাপী বেসিক আলোকচিত্র প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে। কর্মশালার নিবন্ধন চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। ক্লাস শুরু হবে ৩ ফেব্রুয়ারি। ফোন: ০১৮৮৩৯০৯৭৫১

খাবার মেলা

আগামী ৮ থেকে ১০ ফেব্রুয়ারি নিউ বেইলি রোডের বাংলাদেশ মহিলা সমিতির আনন্দ অঙ্গনে শুরু হচ্ছে রকমারি খাদ্য মেলা ২০১৭। মেলার আয়োজন করেছে সিদ্দিকা কবির রিসার্চ ফাউন্ডেশন। মেলায় অংশ নেওয়ার জন্য স্টল বরাদ্দ চলবে ৩০ জানুয়ারি পর্যন্ত। স্টলের জন্য যোগাযোগ: ০১৬১৮০০৭৮৯৯

স্টলে দর্শকদের সঙ্গে সাবিলা নূর
স্টলে দর্শকদের সঙ্গে সাবিলা নূর

বাণিজ্য মেলায় কুড়কুড়ে
ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পেপসিকোর ব্র্যান্ড কুড়কুড়ের স্টলে মজাদার চাট পাওয়া যাচ্ছে। বিশেষ ছাড় হিসেবে থাকছে কোয়েকার ওটস ও লেইস চিপস। একই সঙ্গে কুড়কুড়ের নতুন ফ্লেভার ‘আমেরিকান স্টাইল ক্রিম অ্যান্ড অনিয়ন’। বাণিজ্য মেলার পশ্চিমের ৩৩ এ, বি, সি স্টলে। দর্শকদের সঙ্গে দেখা ও কথা বলার জন্য ২৭ জানুয়ারি মেলায় কুড়কুড়ের স্টলে থাকবেন মডেল ও অভিনেত্রী সাফা কবির। এর আগে একদিন কুড়কুড়ের স্টলে এসেছিলেন অভিনেত্রী সাবিলা নূর।