নোটিশ বোর্ড
ঢাবিতে ইনফোগ্রাফিকস প্রতিযোগিতা
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্পের উদ্যোগে ‘ডিইউ-এটুআই ইনফোগ্রাফিকস কনটেস্ট’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২২ মে থেকে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় ঢাবির সব বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থী অংশ নিতে পারবেন। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত:www.du.ac.bd
রাবিতে পুনর্মিলনী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে ২৯ জুলাই। বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা ১৫ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন। আবেদন ফি ধরা হয়েছে জনপ্রতি ১ হাজার ৭০০ টাকা এবং পরিবারের কোনো সদস্য সঙ্গে নিতে চাইলে আলাদা ১ হাজার টাকা যোগ করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অগ্রণী ব্যাংক শাখায় আবেদন ফি জমা দিতে হবে। তারপর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (http://www.ru.ac.bd/) থেকে আবেদন ফরম সংগ্রহ করে টাকা জমার রসিদসহ তা বিভাগীয় অফিসে জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার হিসাব নাম: ‘ISLM Alumni Association’ এবং নম্বর: ০২০০০০৮৬৫৭৩০৭
সোশ্যাল বিজনেস চ্যাম্প ২০১৬
সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যালায়েন্স গ্লোবালের আয়োজনে ‘সোশ্যাল বিজনেস চ্যাম্প ২০১৬’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য একটি সামাজিক ব্যবসায় প্রকল্প উপস্থাপনের প্রতিযোগিতা।
বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তিনজনের দল গঠন করে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
প্রথম পর্বে অনলাইনে পরিকল্পনা জমা দেওয়া যাবে ২১ মে পর্যন্ত।
বিস্তারিত: champ.sbyaglobal.org