নৌকার নতুন প্রজন্মের সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামাজিক সংগঠন নৌকার নতুন প্রজন্মের সাংগঠনিক সভা ১৮ এপ্রিল সোমবার সন্ধ্যায় মুরাদাপুরে সংগঠনের কার্যালয়ে সভাপতি আবদুল্লাহ আল নোমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক এম নাসিরুল হক প্রধান অতিথি ও নৌকার নতুন প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাইফুল আলম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন মহানগর কমিটির প্রচার সম্পাদক শেখ আমেনা খাতুন, কাজী শামসুন নাহার, ২৪ নম্বর ওয়ার্ড কমিটির সভাপতি শামীমা আখতার শামীম, মহানগর কমিটির সহসভাপতি মোস্তফা নুর, আলভি স্যাম প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি সংস্থার ৩ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল্লা আল নোমানের হাতে লিডারশিপ সনদ হস্তান্তর করেন। বিজ্ঞপ্তি