নৈতিক মূল্যবোধের মধ্য দিয়ে সুনাগরিক হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, তাদের পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। নৈতিক মূল্যবোধের মধ্য দিয়ে সুনাগরিক হতে হবে।
১৬ মার্চ সাতকানিয়া উপজেলার করইয়ানগর বহুমুখী উচ্চবিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি অহীদ সিরাজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি কলিম সরওয়ার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ উল্যাহ, সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঞা ও আইএমএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর।
বক্তব্য দেন কক্সবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রিয়বর্ধন বড়ুয়া, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফরিদ উদ্দিন খন্দকার, সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক, সৌদি আরব ্রবাসী ব্যবসায়ী ফারুক আহমেদ, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য ফরিদুল আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদুল আলম, সাবেক প্রধান শিক্ষক মোজাম্মেল হক প্রমুখ।