নোটিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিয় পাঠক, ডাকযোগে তো অনেক দিন হলো। আপনাদের চিঠির উত্তর দিতে দিতে আমরাও ক্লান্ত। দেশে অনেক সমস্যা, মানুষের অনেক সমস্যা। কোনো সরকারই কারও সমস্যার সমাধান দেয় না। তাই এবার আপনাদের সব রকম সমস্যার সমাধান দিতে এগিয়ে আসছে রস+আলো। এখন থেকে ডাকযোগের পাশাপাশি আপনাদের পাঠানো ব্যক্তিগত, মানসিক, সামাজিক, দেশীয় ও আন্তর্জাতিক সব সমস্যার সমাধান দেওয়া হবে। সমাধান দেবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সমস্যা-সমাধানবিদ। সারা জীবন তিনি নিজে এত সমস্যার মধ্যে ছিলেন, এখন চোখ বন্ধ করলেই যে কারও সমস্যার সমাধান করে দিতে পারেন। আর এখানে-ওখানে সময় ও পয়সা নষ্ট না করে শেষ দর্শন হিসেবে রস+আলোতে লিখে পাঠান আপনার পছন্দের সমস্যাগুলো। খামের ওপর লিখুন দ্য নিউ ডাকযোগে পাওয়া, রস+আলো, প্রথম আলো, সিএ ভবন, ১০০ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।