নোটিশ বোড

নতুন পোশাক
লেইস অ্যান্ড পার্লস
ঢাকার গুলশান-২-এর ৯৫ নম্বর রাস্তায় অবস্থিত লেইস অ্যান্ড পার্লস এনেছে নানা নকশার মেয়েদের ঈদপোশাক। সুতি, সিল্ক, মসলিন, লিনেনের কাপড়ে তৈরি সালোয়ার-কামিজ, শাড়িতে দেওয়া হয়েছে কারচুপি, স্ক্রিনপ্রিন্ট, হ্যান্ড এমব্রয়ডারির ছোঁয়া। এ ছাড়া আছে ঘর সাজানোর উপকরণ।
অ্যাবটেক্স
পোশাক তৈরির জন্য বাড়িতেই এবার পাবেন পোশাক ডিজাইনারের সুবিধা। ঘরে বসেই পোশাক পরে দেখতে পারবেন এবং ফোন করে ডিজাইনারকে ডেকে নিতে পারবেন। অ্যাবটেক্স দিচ্ছে এ সুবিধা। ফেসবুক: www.facebook.com/ABTEXBD
পেবলস
পেবলস ছেলে ও মেয়েদের জন্য এনেছে পশ্চিমা ধাঁচের নানা পোশাক। চট্টগ্রাম শহরের পূর্ব নাসিরাবাদে তাদের বিক্রয়কেন্দ্র আছে। এবার ঢাকার গুলশান-১, সড়ক-১২৬, বাড়ি-১৩/বি এ ঠিকানায় শাখা খুলেছে তারা।

ওটু স্ন্যাপস
ঈদে ওটু স্ন্যাপস এনেছে ছেলেদের জন্য আরামদায়ক পাঞ্জাবি। ফরমায়েশ দিলে বাড়িতে বসেই পেতে পারেন এসব। ফেসবুক: www.fb.com/o2snaps
শামুক
হাতে আঁকা শাড়ি ও ব্লাউজ এনেছে শামুক। ঢাকার ১/১২, ব্লক-সি, লালমাটিয়ায় তাদের বিক্রয়কেন্দ্র আছে।
সৌন্দর্যচর্চার আয়োজন
লুমিনাস
চুল কাটা, রং করানো, রিবন্ডিং, ফেশিয়াল, ম্যানিকিওর-পেডিকিওর ইত্যাদি সৌন্দর্যচর্চার আয়োজন নিয়ে চালু হলো লুমিনাস বিউটি স্যালন। ঈদ উপলক্ষে চুল রিবন্ডিংয়ে ছাড় দিচ্ছে তারা। এ ছাড়া বিভিন্ন সৌন্দর্যচর্চার প্যাকেজের সঙ্গে বিনা মূল্যে চুলে তেল ম্যাসাজ করাতে পারবেন। ঢাকার জাহেদ প্লাজা, ৩০, গুলশান অ্যাভিনিউ-২-এ তাদের ঠিকানা।
মেনজ কেয়ার
ঈদ উপলক্ষে ছেলেদের সৌন্দর্যচর্চার নানা প্যাকেজ দিচ্ছে মেনজ কেয়ার। রিবন্ডিং, ফেসিয়াল, ম্যানিকিওর, পেডিকিওর, চুল কাটা ইত্যাদি সেবা আছে তাদের। তৈলাক্ত ত্বকের যত্নের নানা ব্যবস্থা আছে। ঢাকার মোস্তফা প্যালেস, ১/১ ব্লক-সি, লালমাটিয়া এবং ধানমন্ডি ১৫ নম্বরের কেয়ারি প্লাজায় তাদের শাখা ।

মেনজ বাংলাদেশ
ছেলেদের জন্য ৩০০ টাকায় যেকোনো চুলের স্টাইল করানোর সুযোগ দিচ্ছে মেনজ বাংলাদেশ। চুল কাটালে বিনা মূল্যে শ্যাম্পু করানোর সুবিধাও আছে। ঢাকার জাহেদ প্লাজা, ৩০, গুলশান অ্যাভিনিউতে অবস্থিত এ স্যালনটি।
ইফতারের আয়োজন
বুফে ইফতার ও সেহ্রির অয়োজন করেছে হোটেল লা মেরিডিয়ান। সাতটি লাইভ কুকিং স্টেশন ও দশটি বুফে বেস নিয়ে তাদের খাবারের আয়োজন। ইফতারের নিয়মিত আয়োজনের পাশাপাশি আছে মধ্যপ্রাচ্য, মেক্সিকো, ভারতীয় নানা অঞ্চলের খাবার। ঢাকার ৭৯/এ, এয়ারপোর্ট রোড, নিকুঞ্জ-২, খিলক্ষেতে তাদের ঠিকানা।