নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খাবারের আয়োজন
রিজেন্সি
ঢাকা রিজেন্সি হোটেলে চলছে বারবিকিউ উৎসব। এখানে পাবেন নানা রকম মাংস, সামুদ্রিক খাবারের বারবিকিউ।
ভেনি ভিদি ভিচি
ইতালিয়ান নানা স্বাদের খাবার নিয়ে চালু হলো রেস্তোরাঁ ভেনি ভিদি ভিচি। ঢাকার উত্তরা তিন নম্বর সেক্টরে ৪ নম্বর সড়কে ৮৮ নম্বর বাড়িতে এর ঠিকানা।
অরেঞ্জ অ্যান্ড হাফ
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় ইন্টারন্যাশনাল স্কুল ঢাকায় চালু হল অরেঞ্জ অ্যান্ড হাফ ক্যাফের শাখা। এখানে পাবেন নানা স্বাদের কেক, পেস্ট্রি ও নানা রকম বেকারি খাবার।
ভর্তা ভাত
নানা পদের ভর্তা ও দেশি খাবার নিয়ে চালু হলো ভর্তা ভাত। ঢাকার ৬৩/এ, মগবাজার চৌরাস্তায় এর ঠিকানা। নানা রকম মাংস, মাছ, মিষ্টান্নও পাওয়া যাবে এতে।

বিয়ের আয়োজন
ড্রিম উইভার
ড্রিম ওয়েভার ও শাহজাহান ওয়েডিং প্ল্যানারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো বিয়ে উৎসব। ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে ১৬টি প্রতিষ্ঠান অংশ নেয় বিয়ে উৎসবে। এর মধ্যে ছিল ড্রিম ওয়েভার, শাহজাহান ওয়েডিং প্ল্যানার, স্টাইলসেল, জাহিদ খান মেকওভার, আজাদ প্রোডাক্টস, রিড অ্যান্ড টেইলর, নিউজিল্যান্ড ন্যাচারাল, শো স্টপার, জারিন মেহেদি, নকশি পিঠাসহ নানা প্রতিষ্ঠান।
লুক অব লাক্সারি
ঢাকার গুলশানের অল কমিউনিটি ক্লাবে ২, ৩ ও ৪ ডিসেম্বর চলবে বিয়ে নিয়ে এক উৎসব। লুক অব লাক্সারি শিরোনামে এ আয়োজনে থাকছে বিয়ের শাড়ি, গয়না ও অন্যান্য অনুষঙ্গ।
ম্যাজিক মোমেন্টস
বিয়ের ছবি, মঞ্চসাজ ও অন্যান্য আয়োজন করে দিচ্ছে ম্যাজিক মোমেন্টস। ফেসবুক: www.fb.com/ magicmomentsbd
ফুলটোক্কা
ফুলটোক্কা দিচ্ছে বিয়ের ছবি তোলা ও ভিডিও ধারণে ছাড়। বিয়ের তিনটি অনুষ্ঠানের ছবি তোলার বুকিং দিলে আরও এক দিন বিনা মূল্যে ছবি তোলানো যাবে। ফোন: ০১৭৭০৫৪০৫৬২।

আইসক্রিম আয়োজন
গায়েহলুদ, বিয়ে, জন্মদিন ইত্যাদি উপলক্ষে এবার অতিথি আপ্যায়ন করতে পারবেন আইসক্রিম ও অন্যান্য মিষ্টান্ন দিয়ে। নিউজিল্যান্ড ন্যাচারাল আইসক্রিম দিচ্ছে এ ধরনের অনুষ্ঠানে ১৫০ জনের জন্য ২০ হাজার টাকার প্যাকেজ।
ফোন: ০১৮৫৮৫৫৫৫৫১।

সেলফিতে পুরস্কার
১৫ নভেম্বর হয়ে গেল ডাভ আয়োজিত সেলফি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান। চুলের রং, স্টাইল, অনুষঙ্গ ও বন্ধুদের সঙ্গে তোলা সেলফি—এই চারটি বিভাগে সেলফি পাঠান প্রতিযোগীরা। ফেসবুকে সবচেয়ে বেশি লাইক পাওয়া মোট ১২টি ছবি বিজয়ী হয়।

কেনাকাটায় ছাড়
মুমু মারিয়া দিচ্ছে পোশাক কেনায় ছাড়। ২০ ডিসেম্বর পর্যন্ত ঢাকার যমুনা ফিউচার পার্কে তাদের বিক্রয়কেন্দ্রে চলবে ছাড়। তাদের ফেসবুক পেজের মাধ্যমেও পোশাক কিনতে পারবেন। ফেসবুক: www.fb.com/MumuMaria

ডেনিম প্রদর্শনী
সম্প্রতি ঢাকার একটি হোটেলে হয়ে গেল ডেনিম প্রদর্শনী। ১৩টি দেশের ৫১টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে এই প্রদর্শনীতে ছিল ডেনিম কাপড়ে নানা রকম পোশাক ও অনুষঙ্গ। বাংলাদেশ থেকে এনভয়, স্কয়ার ডেনিম, হামিদ ফেব্রিকস, অ্যাম্বার ডেনিম, আমান বাংলাদেশ ইত্যাদি প্রতিষ্ঠান এতে অংশ নেয়।

প্রশিক্ষণ
রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের তত্ত্বাবধানে ৫, ৬ ও ৭ ডিসেম্বর চলবে সৌন্দর্যচর্চা প্রশিক্ষণ। ফোন: ০১৭১১৫২২১২৬।