নোটিশ বোর্ড

কাইয়ুম চৌধুরীর আঁকা বিজয়ের পোশাক
ফ্যাশন হাউস নিত্য উপহারের বিজয় দিবস আয়োজনে পোশাকে ছবি এঁকেছিলেন তিনি। তবে নিজের এই কাজগুলো দেখে যাননি প্রয়াত শিল্পী কাইয়ুম চৌধুরী। নিত্য উপহার সম্প্রতি বাজারে আনল এই সংগ্রহ। পাওয়া যাচ্ছে ঢাকার আজিজ সুপার মার্কেটে তাদের শাখায়। আছে শাড়ি ও টি-শার্ট।
বিয়ের ফ্যাশন শো
৪ ডিসেম্বর ঢাকার দৃক গ্যালারিতে হয়ে গেল মেকআপ শিল্পী জাহিদ খানের আয়োজনে বিয়ের সাজের ফ্যাশন শো। বউসাজের চলতি ট্রেন্ড তুলে ধরা হয় এতে।

পথের খাবার
শিরোনামটা চমকে ওঠার মতো বটে! ইউনিমার্টের মতো মেগা শপে সত্যি সত্যি রাস্তার খাবার মিলেছে। তবে ভোজনরসিকদের কাছে এটি সুযোগই বটে। ঢাকার রাস্তার জনপ্রিয় সব ফুড কার্ট নিয়ে ইউনিমার্ট আয়োজন করে এক উৎসবের। ৪ থেকে ৬ ডিসেম্বর। তাদের গুলশানের বিক্রয়কেন্দ্রের নিচতলাতেই আয়োজন করা হয়েছিল ‘স্ট্রিট কার্ট ফুড অ্যান্ড মিউজিক ফেস্টিভাল’ ১৩টি কার্টের অংশগ্রহণে এ আয়োজনে যেমন ছিল পপকর্ন তেমনি বিরিয়ানি, বার্গার কিংবা স্যান্ডউইচও বাদ যায়নি। ছিল গরুর চাপ আর তেহারিসহ সবই। ইউনিমার্টের অ্যাসিট্যান্ট জেনারেল ম্যানেজার আতাউল্লাহ রিপন বলেন, ‘এই এলাকার মানুষের সঙ্গে রাস্তার খাবারের পরিচয় খুব কম। কিন্তু রাস্তায়ও যে পরিষ্কার-পরিচ্ছন্নভাবে সুস্বাদু খাবার পরিবেশন করা হয় এই বিষয়টা জানাতেই এই আয়োজন।’ উৎসবে মিরপুর থেকে আসা শিক্ষার্থী তানিয়া রহমান বললেন, ‘মেগা শপে এ ধরনের আয়োজন এর আগে হয়নি। আড্ডা, গান আর খাওয়া-দাওয়া সত্যি অসাধারণ আয়োজন এটা।’
বার্গার উৎসব
কেএফসি এনেছে নতুন স্বাদের বার্গার। জিনগার বার্গারের পাশাপাশি এখন পাওয়া যাচ্ছে ভেজি বার্গার, গ্রিল বার্গার ও ফিউশন বার্গার। ১ ও ২ ডিসেম্বর থেকে তাদের শাখাগুলোতে চলছে বার্গার উৎসব।
প্রশিক্ষণ
প্রাচ্যনাট
প্রাচ্যনাট থিয়েটার স্কুল অব অ্যাকটিং অ্যান্ড ডিজাইনে ভর্তি চলছে। ৩০ ডিসেম্বর পর্যন্ত নাট্যকলা বিষয়ে ভর্তি নেওয়া হবে। ফোন: ০১৬৭৬৯৯৫৯৫৫।
অর্ঘ্য
মাইক্রোওয়েভে রান্না, কেক–পেস্ট্রি, আচার, পিঠা তৈরি, হাতের কাজ ইত্যাদি নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে অর্ঘ্য। ফোন: ০১৮১৭৫৪০৫৩৪।
গৃহসুখন
সৌন্দর্যচর্চা, হাতের কাজ, পোশাক তৈরি, খাবার তৈরি ও সংরক্ষণ ইত্যাদি বিষয়ে নারীদের জন্য প্রশিক্ষণ দিচ্ছে গৃহসুখন। ফোন: ০১১৯৯০৭৫৫৬৯।