নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলভার রেইন
সিলভার রেইন

ছেলেদের পোশাক
উৎসবে পরার উপযোগী জমকালো পাঞ্জাবি এনেছে সিলভার রেইন। আরও আছে ছেলেদের প্যান্ট, শার্ট, টি-শার্ট ইত্যাদি।
বিয়ের ছবি বাটারফ্লাই
‘ডিসেম্বর ডিলাইট’ শিরোনামে বিয়ের ছবি তোলায় বিশেষ সুযোগ দিচ্ছে বাটারফ্লাই ওয়েডিং ও ইভেন্ট। ২২ ডিসেম্বরের মধ্যে বিয়ের ছবি তোলা ও অন্যান্য আয়োজনের বুকিং দিলে বিয়ের আগে বিনা মূল্যে ফটোশুট করাতে পারবেন। এ ছাড়া কমপক্ষে তিনটি অনুষ্ঠানের বুকিং দিলে মধুচন্দ্রিমায় বেড়ানোর সুযোগও দিচ্ছে তারা। ফোন: ০১৯৭৭০৭৭৯০৩।
জুম
বিয়ের ছবি তোলা, মঞ্চসাজ, ডালা সাজানো, খাবার ইত্যাদির আয়োজন করে দিচ্ছে জুম ওয়েডিং ফটোগ্রাফি ও ওয়েডিং সল্যুশন। ফোন: ০১৫৫২৩০৬০২৪।
সৌন্দর্যচর্চার আয়োজন
লোভাস
ডিসেম্বর মাসজুড়ে কনেসাজে ছাড় দিচ্ছে লোভাস বিউটি পারলার। এ ছাড়া চুল রিবন্ড করালে বিনামূল্যে চুলের যত্ন নেওয়ার সুযোগ আছে। ঢাকার ডিআইটি রোড, রামপুরায় তাদের অবস্থান।
আকাঙ্ক্ষাস
চার হাজার টাকায় কনেসাজ করানো যাবে আকাঙ্ক্ষাস বিউটি পারলার থেকে। কনের সঙ্গী একজনের সাজেও ছাড় দিচ্ছে তারা। ঢাকার পূর্ব ও পশ্চিম রামপুরায় তাদের শাখা আছে।
ভ্যালেন্টিনা
সৌন্দর্যচর্চায় ছাড় দিচ্ছে ভ্যালেন্টিনা বিউটি পারলার। আগামী বছর ১৫ জানুয়ারি পর্যন্ত ছাড় চলবে। ঢাকার কুড়িল প্রগতি সরণি (যমুনা ফিউচার পার্কের পাশে), বারিধারায় তাদের অবস্থান।
কেনাকাটায় ছাড়

নানা রকম গয়না কেনায় ছাড় দিচ্ছে গীতাঞ্জলি জুয়েলার্স। ঢাকার গুলশানে পিংক সিটি শপিং মলে তাদের বিক্রয়কেন্দ্র আছে।

মডেলদের জন্য প্রশিক্ষণ
ম্যাট্রিক্স সলিউশনের আয়োজনে চলছে মডেল হতে আগ্রহীদের জন্য প্রশিক্ষণ। আলোকচিত্রী ইকবাল আহমেদ এতে প্রশিক্ষণ দেবেন। ফোন: ০১৬৭৪৮৪৪৪৪৪।
প্রশিক্ষণ
নারায়ণগঞ্জে শুরু হচ্ছে রূপবিশেষজ্ঞ হতে আগ্রহীদের জন্য বিশেষ প্রশিক্ষণ। বানথাই বিউটি অ্যান্ড বারবার স্যালনের স্বত্বাধিকারী কাজী কামরুল ইসলাম এতে প্রশিক্ষণ দেবেন। কিউবিকের আয়োজনে আগামী বছর জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে এটি।
ফোন: ০১৬৭৭০৫১৩৫০।