নোটিশ বোর্ড

খাবার উৎসব
ঢাকা ফুডিজের আয়োজনে আবার শুরু হতে যাচ্ছে খাবার উৎসব। আগামী ৯ ও ১০ জানুয়ারি ঢাকার সামরিক জাদুঘর মাঠে চলবে এ উৎসব। নানা রেস্তোরাঁর স্টল থাকবে এতে। উৎসব প্রতিদিন সকাল ১১টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। স্টল দেওয়ার জন্য ফোন করতে পারেন ০১৭৬৬৬৮৪১৩৩ নম্বরে।
ফেসবুক: www.fb.com/events/979313542097752/
ছবি আঁকা
শিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে শুরু হচ্ছে ছবি আঁকা কর্মশালা। ছয় থেকে চব্বিশ বছর বয়সীদের জন্য তিন মাসব্যাপি এটি চলবে। ঢাকার ধানমন্ডি ও বনানীতে ক্লাস চলবে। ভর্তি হতে হবে ২৬ ডিসেম্বর ও ২ জানুয়ারি ঢাকার সাউথ ব্রিজ স্কুলে। ফোন: ০১৭১১৬৭৮৪৮৩।
পিকনিকের আয়োজন
ঢাকার কাছেই গাজীপুরে ঘুরে আসতে পারেন হাসনা হেনা পিকনিক স্পটে। এখানে মনোরম পরিবেশে দল বেঁধে বেড়াতে পারবেন সবুজ খেলার মাঠে, পুকুরের জলে, গাছপালায় ঢাকা রাস্তা। শিক্ষাপ্রতিষ্ঠানের পিকনিকের জন্য রয়েছে বিশেষ ছাড়। এ ছাড়া কয়েকটি বাংলো, টিনের ও ছনের ঘরে থাকার ব্যবস্থা আছে। রান্নার জন্য রয়েছে দক্ষ বাবুর্চি। এক হাজার জন পর্যন্ত রান্নার আয়োজন করা যাবে।
ফোন: ০১৭৪৬২২৪০৯৯।
নতুন শাখা
ঢাকার ধানমন্ডির সাতমসজিদ রোডে চালু হলো গ্লোরিয়া জিনস কফির নতুন শাখা। ১ ডিসেম্বর এর উদ্বোধনী দিনে এসেছিলেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার লুসিন্ডা বেল, নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম, নাভানা ফুডস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা মোরশেদ এলাহী প্রমুখ। এখানে পাবেন নানা স্বাদের কফি, হালকা নাশতা ও ফলের রস।
চকলেট উৎসব
তিন তলার ছাদের পুরোটা জুড়ে শুধু চকলেট! রাজধানীর গুলশান ১-এর মোগল রেস্টুরেন্টে ঢোকার মুখে এমন তথ্যই দিলেন নিরাপত্তাকর্মী। কথার সঙ্গে কাজের মিল কতটা তা দেখতেই সিঁড়ি গলে তিনতলায় যাওয়া। থরে থরে চকলেট সাজানো। ভিড়ও বেশ। নেড়েচেড়ে দেখছেন ক্রেতারা। ক্রেতার মধ্যে অবশ্য কম বয়সীরাই বেশি। সত্যিকারের চকলেট খাদক যাদের বলা হয় আরকি।
গত ১৯ ডিসেম্বর থেকে শুরু হয়েছিল ‘জায়ান্ট চকোলেট ফেস্টিভাল ২০১৪’। চলেছে তিন দিন। ঢাকার গুলশান ১-এর ৯ নম্বর রোডের ৪ নম্বর বাড়ির দ্য মোগল কিচেন রেস্তোরাঁয় আয়োজন করা হয়েছিল এটি। উৎসবে ছিল প্রায় ৫০০ ধরনের চকলেটের সমারোহ। উৎসবটি আয়োজন করেছিল ডিজাইন ডক্টরস ট্রেডিং। প্রতিষ্ঠান-প্রধান নির্বাহী সাইফুল ইসলাম বললেন, বড়দিন সামনে রেখেই তাঁদের এই উৎসব।
গুলশান-২ থেকে উৎসবে এসেছিলেন মারিয়া। বললেন, ‘আমার পছন্দের সব চকলেট একসঙ্গে পেয়ে ভালো লাগছে।’
উৎসবে নানা ধরনের চকলেট একসঙ্গে করে বানানো হয়েছিল গিফট প্যাক। সাইফুল ইসলাম জানালেন, উৎসবে ডার্ক চকলেটের পাশাপাশি ছিল ডায়াবেটিস রোগীদের জন্য চিনি ছাড়া চকলেটও।
বিয়ের আয়োজন
বিয়ের মঞ্চসাজ, খাবার, ছবি তোলা, ভিডিও ধারণ ইত্যাদি সব আয়োজন করে দিচ্ছে ম্যাজিক মোমেন্টস। জন্মদিন, বিয়েবার্ষিকী ইত্যাদি অনুষ্ঠানও করে দিতে পারে তারা। ফোন: ০১৭১৭৩৫৭৩৭৭।
বিয়ের সাজ
ডিভাইন বিউটি লাউঞ্জ দিচ্ছে বিয়ের সাজের নানা প্যাকেজ। ২৫ হাজার টাকা থেকে ৪৫ হাজার টাকার মধ্যে পাবেন এসব। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসব প্যাকেজ চলবে। ঢাকার গুলশান ২-এ ১০৮ নম্বর সড়কে ১৩/এ নম্বর বাড়িতে তাদের ঠিকানা।