নোটিশ বোর্ড

বর্ষপূর্তি
পারসোনা
পারসোনা এ বছর পালন করছে তাদের ১৮তম বর্ষপূর্তি। এ উপলক্ষে ৯ মার্চ তাদের শাখাগুলোতে থাকছে বিশেষ আয়োজন। র্যা ফল ড্র ও নানা পুরস্কার থাকছে গ্রাহকদের জন্য।
তাড়কা
বর্ষপূর্তিতে তাড়কা গ্রাহকদের দিচ্ছে বিশেষ উপহার। আজ ৩ মার্চ থেকে আগামী সাত দিন এখানে খেলেই পেতে পারেন নেপালে ভ্রমণের সুযোগ। এখানে নানা স্বাদের ভারতীয় খাবার পাবেন। ঢাকার বনানী ১০ নম্বর সড়কে তাদের ঠিকানা।

মডেলদের জন্য আয়োজন
ম্যাট্রিক্স গ্রুমিং স্কুল এবং আলোকচিত্রী ইকবাল আহমেদের উদ্যোগে অনুষ্ঠিত হবে মডেলদের জন্য সেমিনার। ‘মডেলিং ও মিডিয়া’ শীর্ষক এ সেমিনারে অংশগ্রহণের জন্য নিবন্ধন চলছে। ১৩ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে এটি। ফোন: ০১৭১২০৪৯৯৫৭।
রান্না শেখা
রান্নাবিদ সিতারা ফিরদৌসের তত্ত্বাবধানে অর্ঘ্য আয়োজন করেছে নারীদের জন্য রান্না শেখার প্রশিক্ষণ। এ ছাড়া খাবার সংরক্ষণ, সৌন্দর্যচর্চা ইত্যাদি কোর্সও আছে।
ফোন: ০১৮১৭৫৪০৫৩৪।
প্রশিক্ষণ
রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের তত্ত্বাবধানে শুরু হচ্ছে সৌন্দর্যচর্চা বিষয়ে ডিপ্লোমা কোর্স। ১৫ মার্চ থেকে ঢাকার ধানমন্ডিতে ক্লাস শুরু হবে। তিন মাসব্যাপী এ কোর্সে ভর্তি চলছে এখন।
ফোন: ০১৭১১৫২২১২৬।