নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পারসোনা
পারসোনা

সৌন্দর্যচর্চা
বৈশাখ বরণ
নতুন বছর বরণ করতে নানা রকম আয়োজন চলছে। সৌন্দর্যচর্চা কেন্দ্র, হোটেল আর রেস্তোরাঁর
বিশেষ সুযোগ বা প্যাকেজগুলো দেখে নিতে পারেন।

পারসোনা
পয়লা বৈশাখে পারসোনায় পাবেন ১৫০০ টাকার প্যাকেজ। চুল বাঁধা, শাড়ি পরা ও সাজ থাকছে এতে। ভোর থেকেই খোলা থাকবে শাখাগুলো। ২০ এপ্রিল পর্যন্ত চুল রিবন্ডিংয়ে ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এ ছাড়া চুলে ১০টি স্ট্রিক রং করালে আরও দুটি পাবেন বিনা মূল্যে।

ফারজানা শাকিল’স
পয়লা বৈশাখে সাজের নানা প্যাকেজ দিচ্ছে তারা। এ ছাড়া আগামী আগস্ট মাস পর্যন্ত ফারজানা শাকিল’স মেকওভার স্যালনে থাকছে বিয়ের সাজের নানা প্যাকেজ। কনের বন্ধু ও পরিবারের সদস্যদের জন্য সাজের প্যাকেজ আছে।
কিউবেলা
১৫০০ টাকায় সাজ, শাড়ি পরা ও চুল বাঁধার প্যাকেজ থাকছে। এপ্রিল মাসজুড়ে চুল রং ও রিবন্ডিং করায় ছাড় থাকছে।

আকাঙ্ক্ষাস
১০০ টাকায় বৈশাখী সাজের প্যাকেজ দিচ্ছে আকাঙ্ক্ষাস। পাঁচজন একসঙ্গে সাজতে এলে একজন বিনা মূল্যে সাজার সুযোগ পাবেন।

ফারজানা শাকিল’স
ফারজানা শাকিল’স

লোভাস
৮০০ টাকায় সাজার সুযোগ থাকছে এখানে। এ ছাড়া চুল রিবন্ডিং ও ফেসিয়ালে ছাড় চলবে বৈশাখ মাসজুড়ে। ঢাকার বনানী ১৯ নম্বর সড়ক ও রামপুরা ডিআইটি রোডে প্রতিষ্ঠানের শাখা আছে।

সুপারকাট
১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩০ এপ্রিল পর্যন্ত সুপারকাটের সব শাখাতে চলছে ছাড়।
খাবার
ওয়েস্টিন
পয়লা বৈশাখে দেশি খাবারের বুফে থাকছে হোটেল ওয়েস্টিন ঢাকায়। নানা রকম ভর্তা, ইলিশ মাছের নানা পদ থাকছে এ আয়োজনে। মিষ্টিও আছে।
রিজেন্সি
নানা রকম দেশি খাবারের পাশাপাশি ফুচকা, চটপটি ইত্যাদি থাকছে হোটেল ঢাকা রিজেন্সিতে। টিয়া পাখির ভাগ্য গণনা, জাদু ইত্যাদি মজার আয়োজনও থাকবে পয়লা বৈশাখে।

ওয়েস্টিন
ওয়েস্টিন

খাজানা
পয়লা বৈশাখে খাজানা আয়োজন করেছে মহাভোজ থালি। কলকাতার ঐতিহ্যবাহী সব খাবার পাওয়া যাবে এদিন। তাদের গুলশান ও উত্তরা শাখায় পয়লা বৈশাখে এ আয়োজন থাকছে।
কুটুমবাড়ি
পান্তাভাত, ইলিশের নানা পদ, ইলিশ পোলাও, ভর্তাসহ বাঙালি খাবারের বিভিন্ন প্যাকেজ থাকছে পয়লা বৈশাখে। সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে। তাদের ঠিকানা ২/১২, ব্লক এফ, লালমাটিয়া, ঢাকা।
লেকশোর

বুফে খাবারের আয়োজন করেছে লেকশোর হোটেল। পয়লা বৈশাখে নানা রকম শরবত, ভর্তা, মিষ্টান্ন থাকছে।

ক্লাউড বিস্ট্রো
পয়লা বৈশাখে নিয়মিত খাবারের পাশাপাশি ইলিশ প্ল্যাটার পাওয়া যাবে ক্লাউড বিস্ট্রোতে। ১৪২২ টাকায় দুজনের জন্য এই প্ল্যাটারে আছে সরষে ইলিশ, গ্রিলড চিংড়ি, নানা রকম ভর্তা ও শরবত। ঢাকার পান্থপথে রওশন টাওয়ারে তাদের ঠিকানা।

থার্টি থ্রি
ইলিশ পোলাও, বেগুন ভর্তা, শুঁটকি ভর্তা, কাঁচা আমের শরবত ইত্যাদি এনেছে থার্টি থ্রি। ঢাকার ৩ নিউ বেইলি রোডে তাদের ঠিকানা।

নানা
নিয়মিত খাবারের পাশাপাপাশি পয়লা বৈশাখে থাকছে ইলিশ পোলাওসহ ঐতিহ্যবাহী বিভিন্ন খাবার। রাজধানীর ৩ ওয়াইজ ঘাট, পাটুয়াটুলিতে তাদের িঠকানা।