নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রদ্ধা
শ্রদ্ধা

উৎসবের পোশাক
শ্রদ্ধা
বয়স্কদের জন্য আরামদায়ক কাপড়ে উৎসবের পোশাক এনেছে শ্রদ্ধা। এ ছাড়া রঙ এনেছে উৎসবমুখর আরও নানা পোশাক।

নিত্য উপহার
নিত্য উপহার

নিত্য উপহার
দুর্গাপুরাণ শিরোনামে টিশার্টের সংগ্রহ এনেছে নিত্য উপহার। ছেলে ও মেয়েদের টিশার্ট পাওয়া যাবে।
নতুন নকশার পোশাক
সাদামাটা অথচ ছিমছাম পোশাকের সংগ্রহ এনেছে জেন্টল পার্ক। এ ছাড়া সন্ধ্যার দাওয়াতে পরবার উপযোগী পোশাকও পাবেন। ফেসবুক: www. facebook.com/GentlePark.Bd

জেন্টল পার্ক
জেন্টল পার্ক

প্রদর্শনী
বাংলাদেশ বনসাই সোসাইটির আয়াজনে
শুরু হচ্ছে বনসাই প্রদর্শনী। ২২ থেকে ২৫ অক্টোবর ঢাকার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে চলবে এটি।

ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফারস অব বাংলাদেশের প্রদর্শনী
ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফারস অব বাংলাদেশের প্রদর্শনী

হোটেলে পূজা নিয়ে আয়োজন
রিজেন্সি
২০ থেকে ২৫ অক্টোবর পূজা উপলক্ষে বিশেষ খাবার উৎসব করছে হোটেল রিজেন্সি ঢাকা। পূজার ঐতিহ্যবাহী নানা খাবার থাকবে এতে। বিশেষ ছাড়ও দেওয়া হবে।
আমারি ঢাকা
পূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর নানা আয়োজন রেখেছে হোটেল আমারি ঢাকা। পূজার নানা খাবার থাকছে এতে। এ ছাড়া কক্ষভাড়াতেও পাবেন ছাড়।

আমারি ঢাকা
আমারি ঢাকা

প্রদর্শনী
ডব্লিউ পি পি বি
ওয়েডিং অ্যান্ড পোর্ট্রেট ফটোগ্রাফারস অব বাংলাদেশের আয়োজনে হয়ে গেল এক প্রদর্শনী ও কর্মশালা। ১২ থেকে ১৪ অক্টোবর ঢাকার দৃক গ্যালারিতে চলে এটি। খ্যাতনামা আলোকচিত্রী আনোয়ার হোসেন এর উদ্বোধন করেন। কর্মশালায় আরও বক্তব্য রাখেন আলোকচিত্রী নাসির আলী মামুন, চঞ্চল মাহমুদ, আক্কাস মাহমুদ প্রমুখ। নাসির আলী মামুনকে আজীবন সম্মাননা দেওয়া হয় এ আয়োজনে। নানারকম ক্যামেরা, ছবি তোলার অনুষঙ্গ, ফটোফ্রেম, নানা উপহারসামগ্রীর প্রদর্শনীও হয় এতে।

ডাভ দিবস
ডাভ দিবস

কিশোরীদের জন্য কর্মশালা
কিশোরীদের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বিশেষ এক কর্মশালা পরিচালনা করল ডাভ। ‘ডাভ সেলফ এসটিম’ প্রকল্পের আওতায় ১৩ অক্টোবর পালিত হলো ডাভ দিবস। ঢাকার উত্তর বাড্ডা গার্লস হাই স্কুল, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গ্রিনহেরাল্ড স্কুল, ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল, সানশাইন গ্রামার স্কুল ও বাংলাদেশ এলিমেন্টারি স্কুলে হয়ে গেল এ আয়োজন। সৌন্দর্য হয়ে উঠুক আত্মবিশ্বাসের উৎস, উদ্বেগের নয়-এ ধারণা থেকেই এ আয়োজন করা হয়। বিশ্বজুড়ে অসংখ্য কমবয়সী মেয়েরা সৌন্দর্য নিয়ে আত্মবিশ্বাসের অভাবে ভোগে। এ অবস্থার পরিবর্তন করাই ডাভের এ প্রকল্পের উদ্দেশ্য।

ফারজানা শাকিল’স মেকওভার স্যালন
ফারজানা শাকিল’স মেকওভার স্যালন

বিয়ের সাজ
ফারজানা শাকিল’স
১ নভেম্বর থেকে বিয়ের সাজের নানা প্যাকেজ দেবে ফারজানা শাকিল’স মেকওভার স্যালন। ৩১ জানুয়ারি পর্যন্ত থাকবে এ সুবিধা।
হারমনি স্পা
বিয়ের সাজের নানা আয়োজন রেখেছে হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি স্যালন। কনের সঙ্গী একজনের সাজ করে দেওয়া হবে বিনা মূল্যে।
নতুন খাবারের দোকান
ঢাকার ফার্মগেটে চালু হলো কাকুর কিচেন নামে খাবারের দোকান। এখানে পাবেন নানা স্বাদের বিরিয়ানি। কয়লার চুলায় রান্না করা হয় তাদের খাবারগুলো।