নোটিশ বোর্ড

বিয়ের পোশাক
গুলশান শাড়ি মিউজিয়াম এনেছে বিয়ের নানা পোশাক। লেহেঙ্গা বা সালোয়ার-কামিজ তো আছেই। বিয়ের শাড়ির বড় সংগ্রহ রয়েছে এখানে। ঢাকার পিংক সিটি শপিং মল, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স ও মিরপুর বেনারসি পল্লিতে তাদের শাখা আছে।
শীতের পোশাক
ছেলে ও মেয়েদের জন্য নানা নকশার শীতপোশাক এনেছে স্মার্টেক্স। নানা রকম হুডি, জ্যাকেট, ভারী কাপড়ের টপ পাবেন এখানে।
আলোকচিত্র প্রশিক্ষণ
ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটির (ডিউইপিএস) আয়োজনে শুরু হচ্ছে আলোকচিত্র প্রশিক্ষণ। ১৩ নভেম্বর ক্লাস শুরু হচ্ছে। দুই মাসব্যাপী প্রশিক্ষণ চলবে।
ফোন: ০১১৯৭২৬০৫৫২-৪।
স্বাস্থ্যকর জীবনযাপন
স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে আয়ুর্বেদা রিসার্চ অ্যান্ড হেলথ সেন্টার। ‘সুগার ইজ এ টক্সিন’ শিরোনামে এ অনুষ্ঠানটি হবে ৭ নভেম্বর বিকেল চারটায়, ঢাকার বনানীতে, তাদের কার্যালয়ে। চিনির স্বাস্থ্যঝুঁকি, এর বিকল্প ইত্যাদি নিয়ে আলোচনা হবে। এরপর থাকবে চিনি ছাড়া রান্না প্রশিক্ষণ। এতে নিবন্ধন করে অংশ নিতে পারবেন যে কেউ। ফোন: ০১৭৩৩২৩৯৬৭৪।
সৌন্দর্যচর্চার সুবিধা
নভীনস দিচ্ছে বিনা মূল্যে সদস্য কার্ডের সুবিধা। এই কার্ড দিয়ে সৌন্দর্যসেবায় ২০ শতাংশ ছাড় পাওয়া যাবে। এ ছাড়া ৩ থেকে ৭ নভেম্বর তাদের রূপবিশেষজ্ঞ আমিনা হক থাকবেন চট্টগ্রাম শাখায়। ত্বক ও চুলের যত্ন নিয়ে বিনা মূল্যে পরামর্শ দেবেন তিনি।
খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ
খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণে ডায়েট কাউন্সেলিং সেন্টার দিচ্ছে বিশেষ সুবিধা। খাদ্যাভ্যাস অনুযায়ী খাবার তৈরি করে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে তারা। তাদের নিজস্ব পুষ্টিবিদদের তত্ত্বাবধানে তৈরি হয় এসব খাবার। এ ছাড়া খাবার চার্ট, ব্যায়াম ইত্যাদির পরিকল্পনাও তৈরি করে দেয় তারা। ওয়েবসাইট: www.dietcounselingcentre.com
বিয়ের আয়োজন
গায়েহলুদের গয়না তৈরি, মঞ্চসাজ, অনুষ্ঠানের আয়োজনে ওয়েডিং ডেকোর বাই নুসরাত দিচ্ছে বিশেষ ছাড়।
ফেসবুক: facebook.com/weddingdecorbynushrat

অনুষ্ঠানের আয়োজন
নানা রকম অনুষ্ঠানের আয়োজন করে দিচ্ছে কিউবিক। ফ্যাশন হাউস রঙের একটি সহযোগী প্রতিষ্ঠান এটি। ডিজাইনার বিপ্লব সাহা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। বিয়ের সব আয়োজন, করপোরেট অনুষ্ঠান, জন্মদিন, নিমন্ত্রণ, পুনর্মিলনীসহ সব ব্যবস্থা করে দিতে পারে তারা। এসব অনুষ্ঠানের পোশাক তৈরি থেকে শুরু করে আলোকচিত্র তোলা, সাংস্কৃতিক আয়োজনের শিল্পী নির্ধারণ, কোরিওগ্রাফি, সংগীতায়োজনসহ সবই করে দিতে পারে তারা।
এ ছাড়া গণমাধ্যমে কাজ করতে চাইলে কিউবিকের মাধ্যমে সরাসরি বিপ্লব সাহার পরামর্শই পেতে পারেন। মডেলদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে।
এসব ছাড়াও নানা বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে কিউবিক। ফ্যাশন ডিজাইন, অন্দরসাজ ইত্যাদি বিষয় তো আছেই। নিজের আগ্রহ অনুযায়ী পছন্দের বিষয়টি বেছে নিয়ে প্রশিক্ষণ নেওয়ারও সুযোগ রাখছে তারা।
ব্যবসা প্রতিষ্ঠানের জন্য ব্র্যান্ডিং, বিলবোর্ড সরবরাহ ইত্যাদি সহায়তাও দিচ্ছে। যোগাযোগ: ০১৬৭০৮৮৮৯৬৪।