নোটিশ বোর্ড
বিয়ের আয়োজন

এক ছাদের নিচে বিয়ের আয়োজনের নানা কিছু পাবেন ডব্লিউপিপিবি আয়োজিত বিয়ে উৎসবে। ‘আইস টুডে প্রেজেন্টস ডব্লিউপিপিবি ব্রাইডাল ফেস্টিভ্যাল পাওয়ার্ড বাই অরা বিউটি’ শিরোনামে এ উৎসব শুরু হবে ১৯ নভেম্বর। ঢাকার গুলশান-১–এ শুটিং ক্লাবে তিন দিন ধরে এ আয়োজন চলবে। ওয়েডিং ডায়েরি, ওয়েডিং স্টোরি, ইশরাত আমিন ফটোগ্রাফি, ব্রাইডাল মোমেন্ট, স্টেশন ওয়েডিং, রেড, রিজেন্সি হোটেল, ওশেন প্যারাডাইজ, জাহিদ খান মেকওভার, মান্যবর, ক্রিয়েশন, রয়েল ওয়েডিং, ব্রাইডাল ক্যানভাস, শো স্টপার, ডেকোর, ফটো আর্টিস্ট, ড্রিম অ্যান্ড ডিভাইন, আপন, দোসা এক্সপ্রেস, ফখরুদ্দীন, ঢাকা ফুডিজসহ আর অনেক প্রতিষ্ঠান এতে অংশ নিচ্ছে। প্রতিটি স্টলে থাকছে বিয়ের আয়োজন নিয়ে সরাসরি পরামর্শ পাওয়ার সুযোগ ও ছাড়। ফ্যাশন শো, সেলফি প্রতিযোগিতা ইত্যাদি মজার আয়োজনও থাকছে।
নতুন রেস্তোরাঁ

রাজধানীর খিলগাঁওয়ে খোলা ছাদের নিচে যাত্রা শুরু করল রেস্তোরাঁ এপিসিএস ক্রনিক্যাল। এটি ফিশ ফিশ রেস্তোরাঁর একটি অঙ্গ প্রতিষ্ঠান। নানারকম স্টেক পাবেন এখানে।
ঠিকানা: বাড়ি ৬৮৫ / ১, ব্লক সি, পশ্চিম খিলগাঁও, ঢাকা।
নতুন খাবার
হোটেল আমারি ঢাকার কাসকেড লবি লাউঞ্জে এখন পাবেন নতুন নানা খাবার। পুরোনো খাদ্যতালিকা বদলে নতুন আয়োজন করেছে তারা।
২৪ ঘণ্টাই খোলা থাকে এটি।
মেলা

অনলাইন ব্যবসায়ীদের অংশগ্রহণে শুরু হচ্ছে তিন দিন ব্যাপী মেলা ‘উইন্টার ফ্যাশন কার্নিভ্যাল’। এতে থাকছে নানারকম পোশাক, প্রসাধনী, গয়না, ব্যাগ, শোপিস, খাবার ইত্যাদি। ১৬, ১৭ ও ১৮ নভেম্বর এ মেলা চলবে ঢাকার মহাখালীর রাওয়া কনভেনশন ক্লাবে।
বিয়ের ছবি

ওয়েডিং চ্যাপেল
বর-কনের যুগল ছবি তোলার সুযোগ দিচ্ছে ওয়েডিং চ্যাপেল। বিয়ের তিনটি অনুষ্ঠানের ছবি তোলার বুকিং দিলে এ সুযোগ পাওয়া যাবে। ঢাকা বা এর আশপাশের কোনো স্থানে ছবি তোলা যাবে।
ফোন: ০১৭১৬৪৮০৫০৩।
ওটু স্ন্যাপস
বিয়ের ছবি ও ভিডিও ধারণের ব্যবস্থা করে দিচ্ছে ওটু স্ন্যাপস। এ ছাড়া অনুষ্ঠানের নানা খুঁটিনাটিরও খোঁজ দেয় তারা। ফেসবুক: www.facebook.com/o2snaps
ওয়েডিং কালার প্লাস
বিয়ের চারটি অনুষ্ঠানের ছবি তোলার বুকিং দিলে বিনা মূল্যে একটি অনুষ্ঠানের ছবি তোলার সুযোগ দিচ্ছে ওয়েডিং কালার প্লাস। ফোন: ০১৭১৫০০৫৬৭৬।