নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁতীঘরের প্রদর্শনী
তাঁতীঘরের প্রদর্শনী

ঈদ সাজের প্রশিক্ষণ
ঈদের দিনের বিশেষ সাজ শিখে নিতে পারেন এক দিনের প্রশিক্ষণে। সৌন্দর্য সেবা প্রতিষ্ঠান ওমেনস ওয়ার্ল্ডের এই আয়োজনে প্রশিক্ষক হিসেবে থাকবেন ফারনাজ আলম। ১৭ জুন উত্তরার ১৪, সোনারগাঁ জনপদ সড়কের কনক অার্কেডে কর্মশালার আয়োজন করা হয়েছে। ২০০ টাকায় নিবন্ধনের মাধ্যমে প্রথম ১০০ জন প্রশিক্ষণে অংশ নিতে পারবেন।

প্রদর্শনী
গরম ও ঈদকে সামনে রেখে শাড়ি নিয়ে একক প্রদর্শনীর আয়োজন করেছিল তাঁতীঘর। ৫ জুন বারিধারার এনক্লেভ ক্লাবে দ্বিতীয়বারের মতো প্রায় ২০০ শাড়ির প্রদর্শনী হয়।
এখানে দেশীয় তাঁতিদের নকশা করা শাড়িসহ ভারতের বিভিন্ন শহর থেকে আনা শাড়ি দেখানো হয়েছে। এক দিনের এ প্রদর্শনীতে ঢাকাই জামদানি, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, মিরপুর সিল্ক, সুতির হাতে কাজ করা শাড়ি, মসলিন শাড়ি ও সিল্ক, জর্জেট ও সার্টিন কাপড়ের ওপর ডিজিটাল প্রিন্ট করা শাড়ি রয়েছে। গাঢ় ও উজ্জ্বল রং এবং হালকা দুই ধরনের শাড়িকে প্রাধান্য দেওয়া হয়েছে।
প্রদর্শনীতে ৯০০ টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত দামের শাড়ি ছিল। সরাসরি শাড়ি কেনার পাশাপাশি গ্রাহকদের দেওয়া নকশা অনুযায়ী শাড়ির ফরমাশ দেওয়ার সুযোগ ছিল। প্রদর্শনী শেষে শাড়িগুলো পাওয়া যাবে গুলশান-২-এর পিংক সিটিতে অবস্থিত তাঁতীঘরে।