নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাবারের আয়োজন

আমারি ঢাকা

এখন থেকে প্রতি শুক্রবার আমারি ঢাকার আমায়া ফুড গ্যালারিতে বিশেষ আয়োজন হিসেবে থাকছে ‘ফ্রাইডে ব্রাঞ্চ’। হোটেলের বিদেশি শেফরা মুখরোচক নানা খাবারের আয়োজন নিয়ে সাজিয়েছে ফ্রাইডে ব্রাঞ্চ। যেখানে থাকছে বাটারি ক্রাস্ট ব্রেড, পানিনি ও মুফিন্স, সি ফুড, জুস, সালাদ, পেস্টি, আইসক্রিম, ডিমসাম, পাস্তা, পিৎজা ইত্যাদি।

ফোর পয়েন্টস বাই শেরাটন

গুলশানের হোটেল ফোর পয়েন্টস বাই শেরাটনে চলছে ‘প্যান এশিয়ান ফুড ফেস্ট’। থাই, কোরীয়, মালয়েশীয়, জাপানি, ইন্দোনেশীয় ও চীনা খাবারের আসল স্বাদ পাওয়া যাবে এ উৎসবে। ৩০ জুলাই পর্যন্ত হোটেলের দ্য ইটারি রেস্তোরাঁয় হবে এই উৎসব। রাতের খাবারে নানা রকম স্যুপ, সালাদ, চিকেন উইংস, থাই বেসি, কেনা কুমা, পাস্তা, ডিমসাম ইত্যাদি পাওয়া যাবে।

বর্ষার পোশাক

মেঘ

ফ্যাশন হাউস মেঘ এনেছে বড় ও ছোটদের জন্য বৃষ্টিদিনের পোশাক। শিশুদের ফ্রক, ফতুয়া, শার্ট, সালোয়ার কামিজ, টি-শার্ট, বড়দের টপ, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি ও টি-শার্ট। পোশাকের নকশায় ফুটিয়ে তোলা হয়েছে বর্ষার নানা চিত্র। মেঘের বিক্রয়কেন্দ্র আছে শাহবাগের আজিজ সুপার মর্কেট, সীমান্ত স্কয়ার, মেট্রো শপিং মল ও মিরপুর অরজিনাল দশ নম্বরে।

ব্যাঙ

ফ্যাশন হাউস ব্যাঙ বর্ষা ঋতুর উপযোগী নানা ধরনের পোশাক এনেছে বাজারে। আরামদায়ক কাপড়ে তৈরি এসব পোশাকের মধ্যে আছে ক্যাজুয়াল শার্ট, টি-শার্ট, পোলো, ফতুয়া, কাতুয়া, প্যান্ট, পাঞ্জাবি ইত্যাদি।

ঘরে বসে বাজার

‘নিরাপদ খাবারের সুস্থ আন্দোলন’ স্লোগান নিয়ে সম্প্রতি চালু হয়েছে অনলাইন দোকান আস্থার বাজার। এখানকার সব পণ্য সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহ করা হয়। সব ধরনের মৌসুমি সবজি, ফল, গরুর দুধ, গাওয়া ঘি, বিভিন্ন ধরনের মাছ, খাসি, মুরগি, নানা ধরনের চাল, ডাল, আটা-ময়দাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য মিলবে আস্থার বাজারে।

বিশেষ খাবার

শুক্র ও শনিবারে বিশেষ খাবার নিয়ে দ্য ওয়েস্টিন ঢাকায় শুরু হয়েছে ফ্যামিলি ব্রাঞ্চ। বিশেষ এই ব্রাঞ্চে ছুটির আবহে পরিবার বা বন্ধুদের নিয়ে দেশ-বিদেশের নানা স্বাদের খাবার চেখে দেখার সুযোগ পাওয়া যাবে। স্যুপ, রুটি, সালাদ, ডিমের নানা পদ, মাংস, মাছসহ অনেক ধরনের মিষ্টি খাবার থাকছে তালিকায়। ওয়েস্টিনের এই ফ্যামিলি ব্রাঞ্চ বুফে খাওয়া যাবে বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। জনপ্রতি খরচ পড়বে ৩ হাজার ৩০০ টাকা। বেশ কিছু ব্যাংকের ক্রেডিট কার্ডে একটা কিনলে একটা বিনা মূল্যে পাওয়া যাবে।

ওজন কমাতে

শরীরের অতিরিক্ত ওজন কমাতে ঝুমু খান’স লেজার মেডিকেল নিয়ে এসেছে ‘বাইকম থেরাপি’। সঙ্গে থাকছে অভিজ্ঞ পুষ্টিবিদের পরামর্শে সুষম খাদ্যতালিকার ব্যবস্থা।