নোটিশ বোর্ড
প্রশিক্ষণ
ঢাকা বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (ডিইউপিএস) ২ মাস মেয়াদি আলোকচিত্র প্রশিক্ষণ শুরু করতে যাচ্ছে। কর্মশালার নিবন্ধন চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। ফোন: ০১৮৮৩৯০৯৭৫১-৩, ই-মেইল: [email protected]
নতুন শাখা
একস্ট্যাসি
একস্ট্যাসির ফ্ল্যাগশিপ স্টোর চালু হলো রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের সাততলায়। ১২ হাজার বর্গফুটের বেশি জায়গার এই শাখায় সব ধরনের পণ্যই পাওয়া যাবে। একস্ট্যাসি ও তানজীম ব্র্যান্ডের শীর্ষ নির্বাহী তানজীম হক জানান, ফ্যাশনপ্রেমীদের কেনাকাটা সহজ করতেই এই শাখা চালু করা হয়েছে। একস্ট্যাসির দোকান ছাড়াও ফেসবুক ফ্যান পেইজ থেকে নতুন পোশাক সংগ্রহের তথ্য পাওয়া যাবে।

রঙ বাংলাদেশ
কুষ্টিয়ায় নতুন শাখা চালু করেছে ফ্যাশন হাউস রঙ বাংলাদেশ। গত ২২ আগস্ট তাদের এই ২৪তম শাখার উদ্বোধন করেন রঙ বাংলাদেশের কর্ণধার সৌমিক দাস। ঠিকানা: সাফিন টাওয়ার, ২৩ চাঁদ মোহাম্মদ সড়ক, ছয় রাস্তার মোড়, কুষ্টিয়া।