নোটিশ বোর্ড
বৈশাখী আয়োজন
প্যান প্যাসিফিক সোনারগাঁও
বাংলা নববর্ষ উপলক্ষে ১৩ ও ১৪ এপ্রিল থাকছে বৈশাখী মেলা ও বাঙালির ঐতিহ্যবাহী খাবারের আয়োজন। ক্যাফে বাজার ও পুল ক্যাফেতে থাকবে দেশি খাবার ও মিষ্টান্ন।
হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি সেলুন
ঢাকার ধানমন্ডির হারমনি স্পা ও ক্লিওপেট্রা বিউটি সেলুন দিচ্ছে বৈশাখের দুটি বিশেষ প্যাকেজ। বৈশাখী প্যাকেজে থাকবে ২৭০০ টাকায় ফেসিয়াল, বডি স্কার্ব, ম্যানিকিউর ও পেডিকিওর। এ ছাড়া ক্লিওপেট্রা বিউটি সেলুনে ১৭০০ টাকায় পাওয়া যাবে বৈশাখী ফেসিয়াল, শাইন হেয়ার ট্রিটমেন্ট, ম্যানিকিউর, পেডিকিওর ও থ্রেডিং। এই প্যাকেজ থাকবে এপ্রিল মাস জুড়ে ।
প্রশিক্ষণ
র্যাডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের আয়োজনে শুরু হচ্ছে বিভিন্ন মেয়াদের পেশাদার ফ্যাশন ও অন্দরসজ্জা প্রশিক্ষণ কোর্স। এ ছাড়া থাকবে স্বল্পমেয়াদি ইকেবানা, বনসাই, গ্রাফিক ডিজাইন, অটোক্যাড, থ্রি–ডি ম্যাক্স ইত্যাদি কোর্স। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯