নোটিশ বোর্ড
বাবা দিবসে
বাবা দিবস উপলক্ষে সাহ্রি ও ইফতারিতে ছাড় দিচ্ছে পান্থপথের রেস্তোরাঁ পান্থশালা। ১৫ থেকে ২০ জুন পর্যন্ত এই সুবিধা পেতে বাবাকে সঙ্গে নিয়ে আসতে হবে।
খাবারের আয়োজন
এ অ্যান্ড ডব্লিউ: এ অ্যান্ড ডব্লিউ ইফতারের বিভিন্ন খাবারে ছাড় দিচ্ছে। ৬৫০ টাকায় বিশেষ খাবার পাওয়া যাবে ইফতারের সময় থেকে পরবর্তী ১ ঘণ্টা পর্যন্ত। বার্গার, অ্যারোমা চিকেন, আইসক্রিম ইত্যাদি খাবার থাকছে এ আয়োজনে। রাজধানীর ধানমন্ডি ও গুলশান এই রেস্তোরাঁর শাখা রয়েছে।

লা মেরেডিয়ান: লা মেরেডিয়ান ঢাকায় ইফতার ও সাহ্রির আয়োজন করা হয়েছে। হোটেলটির স্কাই বলরুম, লেটেস্ট রেসিপি, ওলেয়া, লাইভ স্টেশন ইত্যাদি রেস্তোরাঁয় দেশি, আরবীয় ঘরানার খাবার উপভোগ করা যাবে।
প্রশিক্ষণ
এইচএসসি পরীক্ষার্থীদের জন্য রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনে কারিগরি প্রশিক্ষণ চলছে। ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অটোক্যাড, থ্রিডি ম্যাক্স, ইকেবানা, বনসাই, মার্চেন্ডাইজিং ইত্যাদি কোর্সে ভর্তি চলছে।
ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯
নতুন শাখা
রাজধানীর মিরপুর ১০ নম্বরে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফিট এলিগেন্সের নতুন শাখা চালু হয়েছে। গ্রিন অ্যাভিনিউ পার্কে নতুন শাখার উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এম হারুন অর রশিদ।