নোটিশ বোর্ড
সেলুনে ছাড়
রাজধানীর মেনস্ কেয়ার সেলুনে ঈদুল আজহা উপলক্ষে ছেলেদের চুল কাটা ও রূপচর্চায় বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। মেনস্ কেয়ারের লালমাটিয়া-১/১, ব্লক-সি, মোস্তফা প্যালেস এবং ধানমন্ডি ১৫ নম্বর কেয়ারি প্লাজা শাখায় চলছে রিবন্ডিং, ফেসিয়াল ও অন্যান্য সেবা। মেনস্ কেয়ার সেলুনে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে ত্বকের তৈলাক্ততা দূর করা হয়। ফোন: ০১৭১৬৪১৩৫৭৫
পোশাক কিনে পুরস্কার
ঈদুল ফিতর ২০১৭ উপলক্ষে ক্রেতাদের জন্য দেশীদশে ছিল লাকি কুপন। ১৯ আগস্ট বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের দেশীদশ চত্বের এই ড্রতে পুরস্কার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পোশাক কিনে ৩ জন ক্রেতা পেয়েছেন ঢাকা-কুয়ালালামপুর-ঢাকা, ঢাকা-ব্যাংকক-ঢাকা ও ঢাকা-কাঠমান্ডু-ঢাকার যুগল বিমান টিকিট। ছিল ৭টি গিফট ভাউচার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জয়িতা।
নতুন রেস্তোরাঁ
রাজধানীর উত্তরায় যাত্রা শুরু করেছে নতুন রেস্তোরাঁ ইলুশন ফুড অ্যান্ড মিউজিক। খেতে খেতে গান শোনার ব্যবস্থা রয়েছে এখানে। আছে শিশুদের জন্য আলাদা খেলার জায়গা। বেলা ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত এখানে খেতে পারবেন নানা স্বাদের পাস্তা, ইতালিয়ান খাবার, সামুদ্রিক খাবার, স্টেক, গ্রিল ইত্যাদি। ঠিকানা: সোনিম টাওয়ার (২য় তলা), ৫৫ শাহ মাকদুম অ্যাভিনিউ, সেক্টর-১২, উত্তরা।
রান্না প্রশিক্ষণ
শেফ হিসেবে নিজের পেশা গড়তে চাইলে নিতে পারেন রান্নার প্রশিক্ষণ। ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট অব কুলিনারি আর্টসের আয়োজনে বিশেষ এই প্রশিক্ষণে ভর্তি চলছে। তিন মাসের এই সার্টিফিকেট কোর্সে সপ্তাহে তিন দিন ক্লাস চলবে। ফোন: ০১৯৮৮০৯৯০৩৩।
স্মারক টি-শার্ট
বিখ্যাত সাঁতারু ব্রজেন দাশের ইংলিশ চ্যানেল জয়ের ৬০ বছর পূর্তি হয়ে গেল ১৮ আগস্ট। এ উপলক্ষে ফ্যাশন হাউস নিত্য উপহার দুটি নতুন নকশার টি-শার্ট এনেছে বাজারে। ব্রজেন দাশের অবয়ব ও ইংলিশ চ্যানেলের মানচিত্র দিয়ে করা হয়েছে টি-শার্টের নকশা। দাম ৩১০ টাকা। দুটি টি-শার্টের ডিজাইন করেছেন শিল্পী কাদিমুল ইসলাম ও বাহার রহমান। সম্প্রতি টি-শার্ট দুটি উন্মোচন করেন সাঁতারু লিপটন সরকার, সাইকেল পরিব্রাজক আশরাফুজ্জামান উজ্জ্বল ও এভারেস্ট বিজয়ী বাংলাদেশের প্রথম পর্বতারোহী মুসা ইব্রাহীম।