নোটিশ বোর্ড

নতুন দোকান
ঢাকার বেইলি রোডে ২৬ মে যাত্রা শুরু করল নতুন ফ্যাশন হাউস ব্র্যান্ড এম্বাসি। নারী, পুরুষ, শিশুদের জন্য রয়েছে পোশাকের সম্ভার। পোশাক ছাড়াও নানা ব্র্যান্ডের সুগন্ধী পাওয়া যাবে।
ছাড়
ওয়েডিং ডায়েরি ঈদ উপলক্ষে যেকোনো প্যাকেজের ওপর দিচ্ছে বিশেষ ছাড়। এই সুযোগ পাওয়া যাবে ১৬ জুন পর্যন্ত। ফোন: ০১৯৭৩৩১১১৭৭
ঈদ প্রদর্শনী
উৎসাহ, সিক্স ইয়ার্ডস স্টোরি, সুইট পটেটো আর স্ট্রিংজ—এই চারটি অনলাইন দোকানের ঈদের গয়না, শাড়ি, ড্রেস, পাঞ্জাবিসহ জীবনযাপনের আরও নানান উপকরণ নিয়ে প্রদর্শনী শুরু হচ্ছে ২ জুন। বনানীর ইনোটেল ব্যাটন রুজের ব্যাংকুয়েট হলে (বাসা ২৩, রাস্তা ১০, ব্লক) এই প্রদর্শনী শেষ হবে ৪ জুন। সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী।
ঈদ পোশাক
রাজধানীর আজিজ কো–অপারেটিভ সুপার মার্কেটের পোশাকের দোকান পরশ ঈদ উপলক্ষে এনেছে নানা ধরনের পোশাক। ব্লকপ্রিন্ট, এমব্রয়ডারি, কারচুপি ও হাতের কাজের নকশা করা হয়েছে লম্বা ও খাটো টপে, সালোয়ার-কামিজ, ওড়না ও পাঞ্জাবিতে। পরশের অধিকাংশ পোশাক তৈরি হয়েছে সুতি কাপড়ে।
পোষা প্রাণীর জন্য
পোষা প্রাণীর খাবার-দাবারসহ যত্নআত্তির সব উপকরণ নিয়ে রাজধানীর মহাখালীর স্কুল রোডে সম্প্রতি চালু হয়েছে পেটকো বাংলাদেশ স্টোর। এখানে নানা রকম পোষা প্রাণীর জন্য ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থাও আছে। বিদেশ থেকে আমদানি করা প্রাণীর খাবারদাবার ও অন্যান্য পণ্য রয়েছে এখানে। চাহিদামতো পোষা প্রাণীও পাওয়া যায়।
ফোন: ০১৭৬৪৩৪২৪২৫, ওয়েব: www.petcobd.com