নোটিশ বোর্ড
নতুন শাখা
মেনস ওয়ার্ল্ড: ফ্যাশন হাউস মেনস ওয়ার্ল্ডের নতুন শাখা চালু হয়েছে রাজধানীর মিরপুরে। ১৫ জুন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে নতুন শাখার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়। মেনস ওয়ার্ল্ডে পাওয়া যাবে শার্ট, প্যান্ট, পাঞ্জাবি, ব্লেজার, পোলো শার্ট, জ্যাকেট, টাইসহ ছেলেদের সব ধরনের পোশাক।
ক্রিমসন কাপ কফি: যুক্তরাষ্ট্রের কফি ব্র্যান্ড ক্রিমসন কাপ কফির তৃতীয় শাখার যাত্রা শুরু হলো রাজধানীর উত্তরায়। বৃহস্পতিবার উত্তরা ১৩ নম্বর সেক্টরে ক্রিমসন কাপ কফির নতুন শাখা চালু করা হয়। বাংলাদেশে এই কফির ফ্রানচাইজি কলম্বাস কফি শপ।
রিসোর্টে ছাড়
ঈদ উপলক্ষে সিলেটের লালাখালে নাজিমগড় ওয়াইল্ডার রিসোর্টে বুকিং চলছে। ১১ হাজার ৫০০ টাকার প্যাকেজে তিন রাত দুই দিন থাকা যাবে। এতে বিনা মূল্যে সকাল ও রাতের খাবার, সুইমিংপুল, নৌভ্রমণ, ট্রেকিংসহ নানাকিছু রয়েছে। ফোন: ০১৮৪১০০১২০০
হোটেলে ঈদ আয়োজন
ঈদ উপলক্ষে হোটেল আমারি ঢাকায় থাকছে রকমারি আয়োজন। নানা ধরনের খাবার মিলবে ঈদের প্রথম তিন দিন। এ ছাড়া নিদিষ্ট ব্যাংকের কার্ডধারী গ্রহকেরা খাবারে পাবেন একটি কিনলে একটি ফ্রি সুবিধা। দুপুর ও রাতের খাবারে ছাড় ছাড়াও সৌন্দর্যসেবায় ছাড়ের সুবিধা মিলবে।
নতুন সুগন্ধি
মালয়েশিয়ার জনপ্রিয় সুগন্ধি ওয়ান ড্রপ এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে। অনলাইন দোকান বাংলা শপারসে পাওয়া যাবে উৎসব উপযোগী এই সুগন্ধি। ছেলে ও মেয়েদের জন্য আলাদা আলাদা গন্ধে পাওয়া যাবে ওয়ান ড্রপ সুগন্ধি।

ছেলেদের সৌন্দর্যসেবায়
মেনস্ কেয়ার সেলুন ঈদুল ফিতর উপলক্ষে দিচ্ছে যেকোনো প্যাকেজের ওপর ১০ শতাংশ পর্যন্ত ছাড়। মেনস্ কেয়ারের লালমাটিয়া-১/১, ব্লক সি, মোস্তফা প্যালেস এবং ধানমন্ডি ১৫ নম্বর কেয়ারী প্লাজা শাখায় পাওয়া যাবে চুল কাটা, রিবন্ডিং, ফেসিয়ালসহ নানা ধরনের সুবিধা। এখানে মাইক্রোস্কোপ যন্ত্রের সাহায্যে পরীক্ষা করে ত্বকের তৈলাক্ততা দূর করা হয়। যোগাযোগ: ০১৭২৭৩৩১১২১