নোটিশ বোর্ড
আয়ুর্বেদ সেবা
বর্ষা ঋতুতে অনেকের শরীরে নানা ধরনের পুরোনো ব্যথা জেগে ওঠে। এ ধরনের ব্যথা থেকে মুক্তি পেতে আয়ুর্বেদিক মালিশ ‘পডিকিজি’ নিয়ে এসেছে ঢাকার আয়ুর্বেদা রিসার্চ অ্যান্ড হেলথ সেন্টার। এ ছাড়া প্রাকৃতিক উপাদানের নানা ধরনের ফেসিয়াল প্যাক আছে এখানে। ঠিকানা: বাড়ি-১০০, সড়ক-২৫, ব্লক-এ, বনানী, ঢাকা।
নতুন শাখা
উত্তরার ৭ নম্বর সেক্টরের সোনারগাঁও জনপদ সড়কে যাত্রা শুরু করেছে ক্যাটস আইয়ের ফ্ল্যাগশিপ আউটলেট। ৬ আগস্ট আনুষ্ঠানিকভাবে নতুন এই শাখা উদ্বোধন করেন ক্যাটস আইয়ের দুই শুভেচ্ছাদূত সংগীতশিল্পী হাবীব ওয়াহিদ ও জোহাদ। ক্যাটস আইয়ের সব ধরনের পোশাক পাওয়া যাবে নতুন এই শাখায়। এটি ক্যাটস আইয়ের ৩১তম শাখা।
আলোকচিত্র প্রদর্শনী
বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে ১৮ আগস্ট থেকে তিন দিনের আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী শুরু হতে যাচ্ছে। ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউটের আয়োজনে প্রতিযোগিতার জন্য ছবি জমা নেওয়া চলছে। ‘আলোকচিত্রে বাংলাদেশ’ বিষয়ের ওপর একজন প্রতিযোগী তিনটি করে ছবি জমা দিতে পারবেন। এন্ট্রি ফরম পাওয়া যাবে ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউটে (সাহেরা ট্রপিক্যাল সেন্টার (ষষ্ঠ তলা), ২১৮ এলিফ্যান্ট রোড, ঢাকা)।
পোশাকের নতুন দোকান
মেয়েদের পোশাকের বড় সংগ্রহ নিয়ে যাত্রা শুরু করেছে পানাস হাব নামের দোকান। ২৫ জন নারী ডিজাইনারের তৈরি পোশাক ও অনুষঙ্গ একই ছাদের নিচে পাওয়া যাবে। শাড়ি, থ্রিপিস, গয়না, ব্যাগ, জুতা থাকবে এখানে। ৪ আগস্ট, রাজধানীর বনানী ১৩সি সড়কে উদ্বোধন হলো পানাস হাবের। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিজাইনার হুমায়রা খান। তিনি জানান, ২৫ জন নারী উদ্যোক্তা একসঙ্গে কাজ করাতে যেকোনো সমস্যা সহজেই সমাধান করা সম্ভব হবে। নতুন ডিজাইনার মানে নতুন ধারণা। পানাস হাবের প্রধান নির্বাহী কর্মকর্তা সাবেরী আনোয়ার বলেন, সবাই যাতে সহজে ও কম সময়ে এক জায়গায় এসে পছন্দের পণ্য খুঁজে পান, তাই এই প্রচেষ্টা। একই সঙ্গে ক্রেতারা সরাসরি ডিজাইনারদের পরামর্শ নিতে পারবেন।

রিসোর্টে ছাড়
বর্ষা উপলক্ষে গাজীপুরের রাজেন্দ্রপুরের গ্রিনটেক রিসোর্ট অ্যান্ড কনভেনশন সেন্টার বিশেষ ছাড় দিচ্ছে। থাকার জন্য রিসোর্টের রুমে ৩০ শতাংশ এবং খাবারে ১০ শতাংশ ছাড় থাকছে। এখানে বিনা মূল্যে সাঁতার কাটা, নৌকা চালনা ও ঘরোয়া খেলাধুলার সুযোগ আছে। ফোন: ০১৭৭৭৭৩৭৩৫১

বর্ষা নিয়ে আয়োজন
২ আগস্ট রাজধানীর শিল্পকলা একাডেমির চিত্রশালায় হয়ে গেল বর্ষা নিয়ে আয়োজন ‘বর্ষা উৎসব’। দ্য বিগ এ কমিউনিকেশন আয়োজিত এই অনুষ্ঠানে বর্ষার পোশাক নিয়ে আয়োজন করা হয় বিশেষ ফ্যাশন শো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তারকা দম্পতি আজিজুল হাকিম-জিনাত হাকিম, রেডিয়েন্ট ইনস্টিটিউটের চেয়ারম্যান গুলশান নাসরীন চৌধুরী, মডেল শাওনসহ অনেকে।
শিশুদের জন্য প্রশিক্ষণ
নতুন প্রজন্মের মধ্যে নিজেদের ভাষা ও সংস্কৃতির ভিত তৈরি করার প্রয়াস থেকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় (৪৪৬, ব্লক এ) চালু হয়েছে আনন্দলোক। এই প্রতিষ্ঠানে শিশুদের নাচ, গান, ছবি আঁকা, শুদ্ধ বাংলা উচ্চারণ ও আবৃত্তি, গিটার বাজানো, কারাতে ও যোগব্যায়াম শেখানো হচ্ছে। মননশীলতা ও সৃজনশীলতা বৃদ্ধির জন্য প্রতি মাসে শিশুদের পাশাপাশি বড়দের জন্যও আনন্দলোক আয়োজন করে বিভিন্ন অনুষ্ঠানের। ফোন: ০১৭০৮৫৫০০১-২
প্রশিক্ষণ
অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকা
রাজধানীর অলিয়ঁস ফ্রঁসেজ দো ঢাকায় শুরু হচ্ছে অন্দরসজ্জা প্রশিক্ষণ। তিন মাস ও এক বছর মেয়াদি এই প্রশিক্ষণে ভর্তি চলছে। ফোন: ০১৮১৯২৮৬০০১।
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনে বিভিন্ন মেয়াদের ফ্যাশন ও ইন্টেরিয়র ডিজাইন কোর্সে ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া স্বল্পমেয়াদি ইকেবানা, বনসাই, গ্রাফিক্স ডিজাইন, অটোক্যাড, ম্যাক্স ইত্যাদি কোর্সে ভর্তিতে ছাড় পাওয়া যাবে। ফোন: ০১৬৭১৭৫৯৪৭৯।