নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনী

ইট-কাঠের নগরায়ণে সবুজের ছোঁয়া পৌঁছে দিতে বাংলাদেশ বনসাই সোসাইটির আয়োজনে ১০-১৩ আগস্ট হয়ে গেল ১৯তম বনসাই প্রদর্শনী। ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে হওয়া এই প্রদর্শনীতে স্থান পায় পর্যায়ক্রমে বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি ১ হাজারেরও বেশি বনসাই। সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী চলে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। প্রদর্শনী উদ্বোধন করেন বেসরকারি উন্নয়ন সংস্থা ‘নিজেরা করি’-এর সমন্বয়কারী খুশী কবির। উপস্থিত ছিলেন উপস্থাপক রেজাউল করিম সিদ্দিক ও স্থপতি মেরিনা তাবাসসুম।

প্রদর্শনীতে স্থান পাওয়া বনসাইয়ের মধ্যে ছিল বট, পাকুড়, অশ্বত্থ, ছাতিম, হিজল, অশোক, পাইন, বাঁশ, তমাল, বাবলা, শেওড়া, জারুল, ছাতিম, চটকা, দেবদারু, নিসিন্দার মতো নানা প্রজাতির পরিচিত বনজ ও ঔষধি বৃক্ষের বনসাই। ছিল বিলুপ্তপ্রায় পান্থপাদক, মুচকন্দ কিংবা কেলি কদমের বনসাই। ফলের মধ্যে ফলন্ত লেবু, সফেদাসহ ছিল তেঁতুল, নিম, জাম, আমলকী, জারুল, ডুমুর, কতবেলের বনসাই। ফুলের মধ্যে প্রদর্শনীতে রয়েছে গোলাপি বাগানবিলাস, সাদা ও লাল রঙ্গন, কামিনী, বকুল, কাঁটামুকুট ও ভেরিগেট বা ডোরাকাটা পাতার জবা ফুলের বনসাইও। এ ছাড়া চায়নিজ বট, ল্যান্ট্যানা, জেট প্ল্যান্টসহ বিদেশি গাছের বনসাই।

টাঙ্গুয়ার হাওর ভ্রমণ

বিলাসবহুল নৌযানে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে দুই দিন এক রাতের ভ্রমণের আয়োজন করা হয়েছে। বেসরকারি পর্যটন সংস্থা ছুটি ডট কম, সিলভার ওয়েভ ট্যুরস ও ভিজিট সিলেট ডটকম যৌথভাবে এ আয়োজন করেছে। ১৮ ও ১৯ আগস্ট এবং ২৫ ও ২৬ আগস্ট দুটি ভ্রমণ রয়েছে। এ ছাড়া ঈদুল আজহার ছুটিতে ১ ও ২ সেপ্টেম্বর এবং ৩ ও ৪ সেপ্টেম্বর দুটি ভ্রমণ থাকবে। পর্যটকদের জন্য ট্রেকিং করে বারেকের টিলা, জাদুকাটা নদী ইত্যাদি দেখা যাবে। ফানুশ ওড়ানো, ভাটি অঞ্চলের গানেরও ব্যবস্থা থাকছে জাহাজে। সুনামগঞ্জ থেকে শুরু হবে এই ভ্রমণ। খরচ মাথাপিছু ৬ হাজার ৫০০ টাকা। পর্যটকেরা চাইলে ঢাকা থেকে সুনামগঞ্জ যাওয়া-আসার গাড়ি বা বাসের টিকিটের ব্যবস্থাও করে দেওয়া হবে। যোগাযোগ: ০১৭১০০৭৫৯৫৯

ঈদের পোশাকে ছাড়

ঈদুল আজহা উপলক্ষে ফ্যাশন হাউস চরকায় চলছে ছাড়। সুবিধাটি মিলবে চরকার সব শোরুমে। ঈদ উপলক্ষে চরকায় এসেছে নতুন নতুন নকশার পোশাক।

প্রশিক্ষণ

কাপড় দিয়ে ফুল বানানো, সাজানো ও কৃত্রিম বনসাই তৈরি করার প্রশিক্ষণ শুরু হতে যাচ্ছে বল্লরিতে। ভর্তি চলছে। ক্লাস শুরু হবে ৪ সেপ্টেম্বর থেকে। যোগাযোগ: ০১৮১৭০৪৭৪৪৩