নোটিশ বোর্ড
নতুন ফিটনেস সেন্টার
মেয়েদের জন্য বাংলাদেশে পিলাটিস (একধরনের ব্যায়াম) সেবা দিতে যাচ্ছে ইয়াসমিন বডি ইমেজ ফর ফিটনেস স্টুডিও। আগামী ৯ সেপ্টেম্বর এর উদ্বোধন করা হবে। এখানে ভারতের বিখ্যাত প্রশিক্ষক ইয়াসমিন করাচিওয়ালার তত্ত্বাবধানে পিলাটিসের পাশাপাশি যোগব্যায়াম শেখানো হবে। পাশাপাশি থাকছে জিমের সুবিধা। ঠিকানা: ট্রি হাউস (ছয়তলা), বাড়ি ৫০, রোড ২৩, ব্লক বি, বনানী, ঢাকা।
নতুন রেস্তোরাঁ
খিলক্ষেত থেকে পূর্ব দিকে ৩০০ ফুট দূরে অবস্থিত কনকর্ডের লেকসিটি রেস্টুরেন্ট এবং পার্টি সেন্টার। এখানে থাই ও উপমহাদেশীয় খাবারের ব্যবস্থা রয়েছে। পাশাপাশি বিয়ে, গায়েহলুদ ও জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা যাবে এখানে।
বন্যার্তদের জন্য পোশাকে ছাড়
বন্যার্তদের সাহায্যের জন্য ফ্যাশন হাউস ব্যাঙ নিয়েছে বিশেষ উদ্যোগ। ঈদ উপলক্ষে ব্যাঙ দিচ্ছে শার্টে ২৫ শতাংশ ছাড়, পাঞ্জাবি ও থ্রি কোয়ার্টার প্যান্টে ৩৫ শতাংশ পর্যন্ত ছাড়। এ সুবিধা মিলবে ঈদের আগের দিন পর্যন্ত। এখান থেকে প্রাপ্ত অর্থের ৫ শতাংশ প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে বন্যার্তদের দেওয়া হবে। ফোন: ০১৯৭৭১১২২৬৪।
রিসোর্টে ছাড়
ঈদের আগে কক্সবাজারের মারমেইড বিচ রিসোর্ট দিচ্ছে ৫০ শতাংশ ছাড়। অতিথিদের জন্য থাকছে লাইভ বারবিকিউ, পেইন্টিং ক্লাস, বিচ বাইকিংসহ আরও নানা আয়োজন।
আগুনে চুলের ছাঁট
ছেলেদের জন্য ফায়ার কাটের সুবিধা এনেছে অ্যাডোনিস মেকওভার সেলুন। চুলের ওপর আগুন জ্বালিয়ে রেখে তার নিচে দেওয়া হবে নানা ধরনের হেয়ার কাট। ঠিকানা: বাসা ৩, সড়ক ২৭ (পুরোনো), ধানমন্ডি, ঢাকা।
নতুন পর্দা
ঈদ উপলক্ষে নতুন নকশার পর্দা এনেছে পুরান ঢাকার ইসলামপুরের চায়না মার্কেটের দোকান এ হাকিম ট্রেডার্স। এখানে রয়েছে পর্দা, সোফার কভার, চাদর, গাড়ির সিট কভার, কুশন কভারের কাপড়। পাইকারি বিক্রয়ের পাশাপাশি সাধারণ ক্রেতারা সাশ্রয়ী দামে কিনতে পারবেন এসব।