নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফসানা ফেরদৌসির পোশাক পরে হঁাটছেন তিন মডেল
আফসানা ফেরদৌসির পোশাক পরে হঁাটছেন তিন মডেল


ভারতের ফ্যাশন শোতে বাংলাদেশি ডিজাইনার
ভারতের গুয়াহাটিতে হয়ে গেল নর্থ-ইস্ট ইন্ডিয়া ফ্যাশন উইক। বাংলাদেশ থেকে এই আয়োজনে অংশ নেন ডিজাইনার আফসানা ফেরদৌসি। প্রথম দিনের শো অনুষ্ঠিত হয় গত ১৬ ডিসেম্বর। প্রথম দিনের প্রদর্শনীতে ১২ জন ভারতীয় ডিজাইনারের পোশাক প্রদর্শন করা হয়। দ্বিতীয় দিনেও আরও ১২ জন ডিজাইনারের সঙ্গে আফসানা ফেরদৌসির পোশাক প্রদর্শনের মধ্য দিয়ে ফ্যাশন শো শেষ করা হয়। আফসানা ফেরদৌসির পোশাকগুলো ছিল খাদি, জামদানি এবং সিল্ক কাপড়ে তৈরি। নকশিকাঁথার কাজও ছিল কয়েকটি পোশাকে।

পিঠা উৎসব
ধানমন্ডির অরচার্ড পয়েন্ট শপিংমলে চলছে মাসব্যাপী পিঠা উৎসব। পিঠার পাশাপাশি থাকছে নানা ধরনের দেশীয় ঐতিহ্যবাহী মিষ্টি, মুড়িমুড়কি, আচারসহ আরও অনেক ধরনের খাবারের আয়োজন। এ ছাড়া শপিংমলে কেনাকাটায় সব ব্র্যান্ডের পণ্যের ওপর থাকছে মূল্যছাড়।

আর্টল্যান্ড
আর্টল্যান্ড


বিয়ের ছবি
বিয়ের মৌসুমে নানা ধরনের প্যাকেজ দিচ্ছে আর্টল্যান্ড ওয়েডিং ফটোগ্রাফি। ফোন: ০১৯৩১৩১৩২৩২।

সাদা–কালো
সাদা–কালো

ছাড়
সাদাকালো
নতুন বছর উপলক্ষে ফ্যাশন হাউস সাদাকালো বিভিন্ন পণ্যের ওপর দিচ্ছে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়। সাদাকালোর সব শাখায় ১৫ জানুয়ারি পর্যন্ত এ ছাড় পাওয়া যাবে।
ব্রাদার্স ফার্নিচার
আসবাবে বিশেষ ছাড় দিচ্ছে ব্রাদার্স ফার্নিচার। ৩১ জানুয়ারি পর্যন্ত এই ছাড় থাকবে।
ওয়াইফা ওয়েডিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট
৩১ জানুয়ারির মধ্যে ওয়াইফা ওয়েডিং অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টে বুকিং দিলে ঢাকা টু কক্সবাজার আসা–যাওয়ার এক জোড়া বিমান টিকিট পাওয়া যাবে।

প্রশিক্ষণ
ঢাকা ফটোগ্রাফিক ইনস্টিটিউটের আয়োজনে ১০ জানুয়ারি থেকে দুই দিনব্যাপী আলোকচিত্র কর্মশালার আয়োজন করা হয়েছে। ছবি তোলার পাশাপাশি সম্পাদনাও শেখানো হবে। ফোন: ০১৮৩১-৫১০০৫২। ই-মেইল: [email protected]