নোটিশ বোর্ড
বিয়ের সাজে ছাড়
বিয়ের সাজের বিশেষ প্যাকেজ এনেছে আকাঙ্ক্ষাস গ্ল্যামার ওয়ার্ল্ড। দুই ধরনের প্যাকেজেই ছাড় পাওয়া যাবে আকাঙ্ক্ষাসের সব শাখায়।
বিয়ের ছবি
বিয়ের ছবি তোলার জন্য নানা ধরনের নতুন প্যাকেজ ও অফার দিচ্ছে ওয়েডিং কালারস। ফোন: ০১৯৭৫০০৫৬৭৭।
প্রশিক্ষণ
নতুন বছর উপলক্ষে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন দিচ্ছে বিভিন্ন মেয়াদের প্রফেশনাল ফ্যাশন ও অন্দরসজ্জা কোর্সে বিশেষ ছাড়। এ ছাড়া থাকছে স্বল্পমেয়াদি ইকেবানা, বনসাই, গ্রাফিকস ডিজাইন, অটোক্যাড, থ্রিডি ম্যাক্স ইত্যাদি কোর্স। যোগাযোগ: ০১৬৭১৭৫৯৪৭৯

হাতেতৈরি সাবান
অনলাইনভিত্তিক দোকান রিবানায় পাওয়া যাচ্ছে হাতে তৈরি সাবান। ২০১৫ সাল থেকে অনলাইনে এই দোকান গড়ে তুলেছেন মো. ওয়াহিদুজ্জামান। ফার্মাসি বিষয়ে স্নাতকোত্তর শেষ করে নিজেই কিছু করার ইচ্ছা নিয়ে কাজ শুরু করেন তিনি। কয়েক বছর সাবান নিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর নিজের দোকান চালু করেন। বর্তমানে গোট মিল্ক সাবান, স্যাফরন সাবান ও অ্যাক্টিভেটেড কার্বন সাবান বিক্রি করছে রিবানা। চলতি মাসেই আরও দুটি নতুন সাবান যুক্ত হবে বলে জানালেন ওয়াহিদুজ্জামান। নতুন দুই ধরনের সাবানের মধ্যে থাকছে নারকেল ও জলপাই তেলে তৈরি সাবান। মেকআপ তোলা ও ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে। এ ছাড়া খাঁটি ক্যাস্টর অয়েল ও নারকেল তেল মিলবে রিবানায়।’
রিবানার ফেসবুক পেজ (www.facebook.com/ribanasoap) থেকে পণ্যের ফরমাশ দিতে পারবেন।