নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরের আয়োজননতুন বছরে ফ্যাশন হাউস নিপুণ এনেছে নতুন ডিজাইনের বেশ কিছু পোশাক। পাঞ্জাবি, ফতুয়া, শাড়ি, সালোয়ার-কামিজসহ ইত্যাদি পোশাকে ব্লক, কারচুপি, এমব্রয়ডারি, অ্যাপ্লিক ইত্যাদি কাজ করা হয়েছে। শীতে পরার জন্য মোটা কাপড়ে তৈরি পোশাকও রয়েছে।শীতে নতুন পোশাকঢাকার উত্তরায় ফ্যাশন হাউস নিমমি’স শীতে নতুন ডিজাইনের পোশাক এনেছে। জমকালো নানা অনুষ্ঠানে পরার জন্য আছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া ইত্যাদি। এসব পোশাকে ব্যবহার করা হয়েছে ব্লক, এমব্রয়ডারি, লেস ও কারচুপির কাজ। উজ্জ্বল রঙের এসব পোশাকে মসলিন সিল্ক, ধুপিয়ান, এন্ডি সিল্ক ইত্যাদি কাপড় ব্যবহার করা হয়েছে।কাচ সাজানো শিখুনঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন আয়োজন করেছে কাচ সাজানো (গ্লাস ডেকোর) বিষয়ে স্বল্পমেয়াদি প্রশিক্ষণ। কাচের ওপর রং করা, কাচ কেটে নান্দনিক আকৃতি দেওয়া ইত্যাদি শেখানো হবে এখানে। যোগাযোগ: ০১৭৩৩৯৬৯৬৪৪।হস্তশিল্প তৈরি শিখুনঢাকার এনআর ক্র্যাফট ইনস্টিটিউশনে শুধু মেয়েদের জন্য সব ধরনের হস্তশিল্পসামগ্রী তৈরি শেখানো হচ্ছে। এখানে মাটি, বালু, কাচ, পাট, বাঁশ, কাঠ ইত্যাদি দিয়ে জিনিস তৈরি শিখে আপনি ঘর সাজানোর পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। ফোন: ০১৯১৫৭৫৮৩৮২।যোগ ব্যায়াম শিখুনঢাকার ধানমন্ডিতে রাশিয়ান কালচারাল সেন্টারে যোগ ব্যায়াম প্রশিক্ষণে বিশেষ ছাড় চলছে। যেকোনো নারী-পুরুষ এখানে ভর্তি হতে পারেন। পিঠের ব্যথা, মেদ কমানো, হাঁপানি ইত্যাদি সমস্যা কমাতে যোগ ব্যায়াম কার্যকর।কেনাকাটায় বিশেষ সুযোগনতুন বছরে পর্দার কাপড় বিক্রয়কারী প্রতিষ্ঠান এ হাকিম ট্রেডার্স দিচ্ছে ক্রেতা ও পাইকারদের জন্য বিশেষ সুযোগ। এখান থেকে পর্দার কাপড় কিনলে তা বিনামূল্যে বাসায় পৌঁছে দেওয়া হবে। এ ছাড়া পাইকারদের জন্য পরিবহন খরচ দেওয়া হচ্ছে। ঢাকার ইসলামপুরে এ হাকিম ট্রেডার্সের শোরুম রয়েছে।নতুন ফ্যাশন হাউসঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটে ৩১ ডিসেম্বর উদ্বোধন হলো নতুন ফ্যাশন হাউস গো-কার্ট। এখানে পাওয়া যাচ্ছে টি-শার্ট, ফতুয়া, শার্ট, পাঞ্জাবি ও মেয়েদের জন্য টপস।কেনাকাটায় ছাড়নতুন বছরে ফ্যাশন হাউস অঞ্জনস দিচ্ছে বিশেষ ছাড়। নির্দিষ্ট ডিজাইনের সালোয়ার-কামিজ, শাড়ি, পাঞ্জাবি ও ফতুয়ায় ছাড় দেওয়া হচ্ছে। চলবে ১৬ জানুয়ারি পর্যন্ত।শীতের আয়োজনফ্যাশন হাউস চরকার আয়োজনে শুরু হয়েছে পিঠা উত্সব। এতে থাকছে পিঠা উত্সব এবং কেনাকাটার বিশেষ ছাড়। ঢাকার ধানমন্ডিতে অরচার্ড পয়েন্টে চরকার এ আয়োজন চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত।