নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর-কনের সৌন্দর্যচর্চাঢাকার বনানীর সাত নম্বর সড়কে রেড বিউটি স্যালনে চলছে বর-কনের সৌন্দর্যচর্চা। কনের সাজে আছে মেহেদি, ফেসিয়াল, ম্যাসাজ ইত্যাদি সেবা। বরের জন্য আছে চুল কাটা, বডি ম্যাসাজ, ফেসিয়াল ইত্যাদি। এ ছাড়া এখানে পার্টিসাজ, চুল কাটা, চুল রং করা, ফেসিয়াল ইত্যাদির সুযোগ আছে। ছেলে ও মেয়ে উভয়ের জন্যই এসব সেবা আছে।ফ্যাশন ডিজাইন শিখুনএমদাদ হকের তত্ত্বাবধানে শুরু হচ্ছে ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ। ১৫ জানুয়ারি থেকে ছয় মাসব্যাপী ক্লাস শুরু হবে। কোর্স শেষে শিক্ষার্থীদের তৈরি করা পোশাক নিয়ে যায়। প্রদর্শনীর আয়োজন করা হবে। ফোন: ০১৭১১৫২০৬৫৩।নানা রকম শালফ্যাশন হাউস লাল-সাদা-নীল-হলুদ এনেছে নানা রকম শাল। হালকা ও ভারী দুই ধরনের কাজেই এসব শাল পাওয়া যাবে। আরও আছে একটু মোটা কাপড়ে তৈরি ছেলে ও মেয়েদের পোশাক। পাওয়া যাবে লাল-সাদা-নীল-হলুদের মোহাম্মদপুর ও আজিজ সুপার মার্কেটের শাখায়।১৫ বছরে রঙ ফ্যাশন হাউস রঙের ১৫ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরে নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী কক্ষে রঙধনু শিরোনামে এক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। প্রদর্শনীর মূল বিষয়বস্তু হলো প্রকৃতি ও মানুষের জীবনযাপনে রঙের প্রভাব। ১৫ জানুয়ারি বিকেল চারটা ৩০ মিনিটে জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে প্রদর্শনী উদ্বোধন করবেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি থাকবেন সাংসদ সারাহ্ বেগম কবরী, চিত্রশিল্পী মুর্তজা বশীর এবং শিল্পসমালোচক, প্রাবন্ধিক মাইনুদ্দীন খালেদ। প্রদর্শনী চলবে ১৫ থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত সকাল নয়টা ৩০ মিনিট থেকে বিকেল চারটা ৩০ মিনিট পর্যন্ত। শুক্রবার বিকেল তিনটা ৩০ মিনিট থেকে রাত সাতটা ৩০ মিনিট পর্যন্ত প্রদর্শনী খোলা থাকবে। বৃহস্পতিবার প্রদর্শনী বন্ধ থাকবে। পাহাড়চূড়ায় অভিযানডিসকভারি বাংলাদেশ আয়োজন করেছে কেওক্রাডং ও বগা লেক এলাকায় ভ্রমণ। ঝরনা, পাহাড় আর জঙ্গলে এ অভিযানের খরচ জনপ্রতি চার হাজার ৫০০ টাকা। ২১ জানুয়ারি রাতে ঢাকা থেকে যাত্রা শুরু হবে। যোগাযোগ: ০১৫৫২৩২০৭৮৩।সৌন্দর্যচর্চা কেন্দ্র কায়া এখন ঢাকায়১৮ জানুয়ারি থেকে ঢাকার গুলশান এভিনিউয়ে ভারতের সৌন্দর্যচর্চা কেন্দ্র কায়া স্কিন ক্লিনিকের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। কায়ার পক্ষ থেকে জানানো হয়, ভারতের কায়া ইনস্টিটিউটে প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরা এটি পরিচালনা করবেন। এখানে ত্বক ও চুলের জন্য প্রায় ৩০ রকম সেবা দেওয়া হবে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর কায়ার সব সেবাই পাওয়া যাবে।নতুন ফ্যাশন হাউস৪ জানুয়ারি ঢাকার আজিজ সুপার মার্কেটে যাত্রা শুরু করল নতুন ফ্যাশন হাউস ফানুশ। এদিন উপস্থিত ছিলেন নৃত্যশিল্পী ও নৃত্যপরিচালক ফারজানা খান ও আমিরুল ইসলাম। এখানে ছেলে, মেয়ে ও শিশুদের জন্য নানা পোশাক পাওয়া যায়।বরের পোশাকের আয়োজনফ্যাশন হাউস মেনজ ক্লাব এনেছে বরের জন্য শেরওয়ানি, পাঞ্জাবি ও অন্যান্য অনুষঙ্গ। এ ছাড়া ব্লেজার, শার্ট ইত্যাদি পোশাকও এখানে পাওয়া যাবে।নতুন আর্ট গ্যালারিঢাকার সেন্ট্রাল রোডে সেফটিপিন নামে নতুন একটি আর্ট গ্যালারি চালু হচ্ছে। ১৫ জানুয়ারি প্রবাসী শিল্পী শহীদ কবির এই গ্যালারির উদ্বোধন করবেন। সেফটিপিনের উদ্যোক্তা ছোটকাগজ ও ফ্যাশন হাউস দাঁড়কাক। প্রশিক্ষণে ছাড়সাকসেস ট্রেনিং সেন্টারে মহিলাদের জন্য নানা প্রশিক্ষণে ছাড় চলছে। সৌন্দর্যচর্চা, ফ্যাশন ডিজাইন, রান্না ইত্যাদি নানা কোর্সে প্রশিক্ষণের সুযোগ আছে এখানে। যোগাযোগ: ০১৮১৯২৭৫৬৯১। চিত্রাঙ্কন কর্মশালাশিল্পী মাসুমা খানের তত্ত্বাবধানে শুরু হচ্ছে শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন কর্মশালা। তিনমাসের এ কর্মশালায় ভর্তি হওয়া যাবে ১৫ জানুয়ারি সকাল সাড়ে ১০ টায় ঢাকার ধানমন্ডির সাউথ ব্রিজ স্কুলে। যোগাযোগ: ০১৭১১৬৭৮৪৮৩।হাতের লেখা প্রশিক্ষণসুন্দর হাতের লেখা চর্চার জন্য প্রশিক্ষণ চলছে ঢাকার ফার্মগেটে থ্রি ফিঙ্গারস একাডেমিতে। যেকোনো বয়সীদের জন্য এখানে প্রশিক্ষণ দেন বাংলাদেশ শিশু একাডেমীর হাতের লেখা বিভাগের প্রধান প্রশিক্ষক এইচ এম জারীফ। যোগাযোগ: ০১৭১১৯৫৭২৮৯।খাবারের নতুন প্যাকেজকুটুমবাড়ি রেস্তোঁরায় দুপুরের খাদ্যতালিকায় ৯১ টাকায় দেশি খাবারের ছয় ধরনের প্যাকেজ পাওয়া যাচ্ছে। প্রথম প্যাকেজে গরুর মাংস কালো ভুনা, ভর্তা, সবজি, ডাল; দ্বিতীয় প্যাকেজে চিকেন মাসালা, ভর্তা, সবজি, ডাল; তৃতীয় প্যাকেজে খাসির ভুনা, ভর্তা, সবজি, ডাল; চতুর্থ প্যাকেজে রুপচাঁদা, ভর্তা, সবজি, ডাল; পঞ্চম প্যাকেজে চিংড়ি মাসালা, ভর্তা, সবজি, ডাল এবং ষষ্ঠ প্যাকেজে আছে ইলিশ দোপেঁয়াজা, ভর্তা, সবজি, ডাল। বিকেলের নাশতায় আছে ৭১ টাকায় ছয় ধরনের খাবারের প্যাকেজ। দুপুরে আরও আছে ৯৯ টাকায় ছয় ধরনের শাহি প্যাকেজ। এসবে মোরগ পোলাও, বিফ বুরিন্দা, খাসির মাংসের বিরিয়ানি ইত্যাদি খাবার রয়েছে। ঢাকার লালমাটিয়ার ‘এফ’ ব্লকের কুটুমবাড়িতে এসব প্যাকেজ খাবার পাওয়া ৩১ মার্চ পর্যন্ত।পোশাক প্রদর্শনীঢাকার উত্তরা ক্লাবে ৮ জানুয়ারি হয়ে গেল ফ্যাশন ডিজাইনার ফারহা দিবার নকশায় তৈরি পোশাকের এক প্রদর্শনী। অনুষ্ঠান ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কল্পন এর আয়োজন করে। প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে ফ্যাশন শোও ছিল।