নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বউ সাজের আয়োজনঢাকার ধানমন্ডিতে ৩ নম্বর সড়কে রিফাত উল্লাহ হ্যাপি আর্কেডে নাহিনস বিউটি স্টুডিওতে চলছে বউ সাজের নানা আয়োজন। রূপবিশেষজ্ঞ নাহিন অথবা পার্লারের যেকোনো রূপসজ্জা শিল্পীর কাছে সাজা যাবে। এতে খরচের তারতম্য হবে। শুধু মেহেদি পরারও সুযোগ আছে। এ ছাড়া ছবি তোলার জন্যও এখানে ব্যবস্থা আছে।ঘুরে আসুন সেন্ট মার্টিনআরামদায়ক ও আধুনিক জাহাজে করে টেকনাফ থেকে সেন্ট মার্টিন ভ্রমণের ব্যবস্থা করছে সান অ্যান্ড সি হলিডেস। এই প্রতিষ্ঠানের এলসিটি কুতুবদিয়া নামের জাহাজটি প্রতিদিন টেকনাফ থেকে সেন্ট মার্টিন দ্বীপে যাতায়াত করে। সান অ্যান্ড সি হলিডেসের বিপণন ও বিক্রয়ের প্রধান নাফিজ আরাফাত জানান, এতে রয়েছে চারটি বিশেষ শ্রেণীতে যাতায়াতের ব্যবস্থা। এগুলো হলো—লাক্সারি লাউঞ্জ, রয়েল লাউঞ্জ (শীতাতপ নিয়ন্ত্রিত), ওপেন ডেক, ইকোনমি ডেক। শিক্ষা সফর, দলগত ভ্রমণ, পারিবারিক ভ্রমণেরও ব্যবস্থা করে দেয় তারা। ঢাকা-সেন্ট মার্টিন-ঢাকা তিন-রাত দুই দিন ভ্রমণে প্রতিজনের জন্য খরচ পড়বে ২৯০০ টাকা। এ ছাড়া অন্য বেশ কয়েকটি প্যাকেজ রয়েছে। ফোন: ৯৫৫২৭৩৭। রান্না প্রতিযোগিতা১৫ জানুয়ারি ঢাকার মোহাম্মদপুরে রেসিডেন্সিয়াল মডেল স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হলো নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের আয়োজনে ডিপ্লোমা মিষ্টি লড়াইয়ের চূড়ান্ত পর্ব।প্রাথমিকভাবে দেশের বিভিন্ন স্থান থেকে ১০ হাজারেরও বেশি প্রতিযোগীর পাঠানো রেসিপি থেকে সেরা ৫০টি রেসিপি বেছে নেওয়া হয়। চূড়ান্ত বিচারের দিন সেরা ৫০ জনের প্রত্যেকে তৈরি করেছেন একটি করে রান্না। এ থেকে সেরা ১০টি রান্না বেছে নেওয়া হয়।১০ জন চূড়ান্ত প্রতিযোগীর হাতে উপহার ও ক্রেস্ট তুলে দেন নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ মল্লিক (এফসিএ), বিপণন পরিচালক জি এম কামরুল হাসান, নাট্যব্যক্তিত্ব সারা যাকের, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের পরিচালক আবদুল হাফিজ চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী এবং অভিনয়শিল্পী সাবেরি আলম।চূড়ান্ত পর্বে সেরা প্রতিযোগী পেয়েছেন অস্ট্রেলিয়া ঘুরে আসার দুটি টিকিট। নয়জন পেয়েছেন বিশেষ পুরস্কার। আর প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেকে পেয়েছেন শুভেচ্ছা পুরস্কার। নাটক, গান পরিবেশনের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে এসব পুরস্কার তুলে দেওয়া হয়। এই লড়াইয়ের চূড়ান্ত বিচার কার্য পরিচালনা করেছেন স্বাস্থ্য ও রূপবিশেষজ্ঞ রাহিমা সুলতানা, অভিনয়শিল্পী জয়া আহসান, নাট্যকার ও অভিনেতা ওয়াহিদ ইবনে রেজা। অনুষ্ঠান সঞ্চালকের দায়িত্ব পালন করেন মুনমুন। এ আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে ছিল চ্যানেল ওয়ান ও রেডিও টুডে।আলোকচিত্র প্রশিক্ষণঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে শুরু হচ্ছে দুই মাস মেয়াদি আলোকচিত্র প্রশিক্ষণ। যে কেউ এতে অংশ নিতে পারেন। নিবন্ধন ফরম পাওয়া যাচ্ছে টিএসসির ডাস-এ। যোগাযোগ: ০১১৯৭২৬০৫৫২-৪।আলোকচিত্র প্রতিযোগিতাআগামী৬ ফেব্রুয়ারি থেকে ঢাকার পাবলিক লাইব্রেরিতে বাংলাদেশ স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র উত্সব উপলক্ষে এক আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে যে কেউ অংশ নিতে পারবেন। যেকোনো বিষয়ের ওপর তোলা আলোকচিত্র জমা দেওয়া যাবে। যোগাযোগ: ০১৮১৯২৮৫৫৮৪।বিভিন্ন কোর্সে প্রশিক্ষণঢাকার ধানমন্ডিতে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন বিভিন্ন কোর্সে প্রশিক্ষণ দিচ্ছে। বিভিন্ন মেয়াদি এসব কোর্সের মধ্যে আছে ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, মার্চেন্ডাজিং, বনসাই, ইকেবানা, অটোক্যাড ইত্যাদি। যোগাযোগ: ০১৭১১১৪০০০০।ঘর সাজানোর সামগ্রী তৈরি শিখুনঢাকার এনআর ক্র্যাফট ইনস্টিটিউশনে শুধু মেয়েদের জন্য সব ধরনের ঘর সাজানোর সামগ্রী তৈরি শেখানো হচ্ছে। এখানে মাটি, বালু, কাচ, পাট, বাঁশ, কাঠ ইত্যাদি দিয়ে পণ্য তৈরির কৌশল শিখে আপনি ঘর সাজানোর পাশাপাশি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন। প্রতিটি বিষয়ের এক দিনের কোর্স ফি ৫০০ টাকা এবং দুই মাসের ফি দুই হাজার টাকা। যোগাযোগ: ০১৯১৫৭৫৮৩৮২।মহিলা ও শিশুদের জন্য যোগব্যায়ামঢাকার সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজে ‘বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে মহিলা ও শিশুদের জন্য চলছে যোগব্যায়াম প্রশিক্ষণ। প্রতি বৃহস্পতি ও শুক্রবার বিকেলে প্রশিক্ষণ চলবে। যোগাযোগ: ০১৭১৪০৮৫১০৮।ফ্যাশন ডিজাইন শিখুনঢাকার মহাখালীতে ন্যাশনাল ইনস্টিটিউট অব ফ্যাশন টেকনোলজিতে চলছে ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ। এ বিষয়ে এমবিএসহ বিভিন্ন মেয়াদি ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স করানো হচ্ছে। যোগাযোগ: ০১৭৩১২২০০৯৯।রকমারি পোশাকফ্যাশন হাউস লাল সাদা নীল হলুদ এনেছে বৈচিত্র্যময় নকশার ফতুয়া, শাড়ি, সালোয়ার-কামিজ ও পাঞ্জাবি। তাঁত, খাদি, সুতি—এসব কাপড়ে পোশাকগুলো তৈরি হয়েছে। অ্যাপলিক, ব্লক, টাইডাই ইত্যাদি মাধ্যমে কাজ করা হয়েছে এসব পোশাকে। পাওয়া যাবে ঢাকার আজিজ সুপার মার্কেট এবং তাজমহল রোডে লাল সাদা নীল হলুদের শোরুমে।শীতের পোশাকঢাকার বনানীতে ব্লক সি, ১১ নম্বর সড়কে ফ্যাশন হাউস কীত্তনখোলা এনেছে শীতে পরার উপযোগী শাড়ি, সালোয়ার-কামিজ ও ফতুয়া। পোশাকগুলো তৈরি হয়েছে উজ্জ্বল রঙের মোটা কাপড় ব্যবহার করে। এসব পোশাকের সঙ্গে মানানসই শালও রয়েছে।শিশুদের নিয়ে আয়োজন১৫ জানুয়ারি শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান শিশু মেধা বিকাশকেন্দ্রের উদ্যোগে হয়ে গেল শিশুদের নিয়ে বিশেষ আয়োজন। ‘শিশুদের জন্য একটি দিন’ শিরোনামে এ আয়োজনে শিশুরা অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে বেড়াতে যায় রূপগঞ্জের মুরাদপাড়া জমিদারবাড়িতে। এখানে তাদের জন্য নানা সৃজনশীল খেলা, ছবি আঁকা, জাদু দেখা, গাছপালা চেনা ইত্যাদি আয়োজন ছিল।