নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রকমারি গয়না মাদুলি নিয়ে এসেছে পুঁতি, কাঠ ও নানা ধাতুর তৈরি লম্বা মালা, নেকলেস ও বালা। এ ছাড়া সেট হিসেবেও আছে নানা রকম গয়না। পাওয়া যাবে মাদুলির সানরাইজ প্লাজা, আনাম র্যাংগস প্লাজা ও পাওয়েল কর্নারের শোরুমে। পোশাক কেনায় ছাড়১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে ফ্যাশন হাউস অ্যাঞ্জেলিনা এনেছে নতুন ডিজাইনের শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া। এসব পোশাকে দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। পাওয়া যাবে ঢাকার গুলশানের পিংক সিটিতে অ্যঞ্জেলিনার শোরুমে।খাবারের আয়োজনঢাকার উত্তরার আজমপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন ভূতের আড্ডা রেস্টুরেন্ট এনেছে নতুন নানা পদের খাবার। ভূতের হাতে বাঁশ, ভূতের সঙ্গে তুমি, হঠাত্ গরম স্যুপ, জমিদারের ঘোলা পানি প্রভৃতি মজার নামও দেওয়া হয়েছে এসব খাবারের। এ ছাড়া আছে চীনা ও উপমহাদেশীয় নানা খাবার। এই শীতে শিশুদের জন্য বিশেষ আয়োজনের মধ্যে আছে ভূতের সঙ্গে আড্ডা এবং টম অ্যান্ড জেরির সঙ্গে নাচার সুযোগ। রেস্তোরাঁটি খোলা থাকে প্রতিদিন দুপুর ১২টা থেকে বিকেল সাড়ে তিনটা ও সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত। পোশাকের দোকানের নতুন শাখাঢাকার গুলশানে পিংক সিটিতে চালু হলো টপটেন ফেব্রিকসের নতুন শাখা। ২৫ জানুয়ারি এ শোরুমের উদ্বোধন করেন মডেল ও অভিনয়শিল্পী নোবেল। এখানে ছেলেদের শার্ট, প্যান্ট, ব্লেজার, স্যুট-টাইসহ সব রকম পোশাকের কাপড় পাওয়া যাবে। এখান থেকে ফরমায়েশ দিয়ে পোশাক তৈরি করে নেওয়া যাবে। সৌন্দর্যচর্চা নিয়ে প্রতিযোগিতাশুরু হলো সৌন্দর্যচর্চা বিষয়ে প্রতিযোগিতা ‘ফিড্রম বিউটি টিপস কনটেস্ট’। এত অংশ নিতে হলে লিখে পাঠাতে হবে আপনার জানা সৌন্দর্য রূপচর্চাবিষয়ক নানা টিপস। রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান নির্বাচন করবেন সেরা টিপস। এছাড়া প্রত্যেক অংশগ্রহণকারীই পাবেন পুরস্কার। সেরাদের জন্য আছে আরও নানা পুরস্কার। টিপস পাঠান www.bangladeshinfo.com এই ঠিকানায়।পোশাকে সন্তোষ গুপ্তের স্মরণ৯ জানুয়ারি ছিল সাংবাদিক, সাহিত্যিক সন্তোষ গুপ্তের ৮৫তম জন্মবার্ষিকী। তাঁর স্মরণে ফ্যাশন হাউস টিমওয়ার্ক বের করেছে টি-শার্ট। পাওয়া যাচ্ছে ঢাকার শাহবাগে আজিজ সুপার মার্কেটে টিমওয়ার্কের শোরুমে।সৌন্দর্যচর্চা প্রশিক্ষণে ছাড়ঢাকার ধানমন্ডিতে ফেব্রুয়ারি মাসজুড়ে মেয়েদের জন্য সৌন্দর্যচর্চা প্রশিক্ষণে বিশেষ ছাড় দিচ্ছে গৃহসুখন। এ ছাড়া ফ্যাশন ডিজাইনিং, স্পোকেন ইংলিশ, হস্তশিল্প ও রান্নাসহ নানা বিষয়ে প্রশিক্ষণের সুযোগ আছে। যোগাযোগ: ০১৭২০৬৭৬০৮০।ফ্যাশন ডিজাইন শিখুনঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন আয়োজন করেছে ফ্যাশন ডিজাইনের স্বল্পমেয়াদি কোর্স। এ ছাড়া এখানে ইন্টেরিয়র ডিজাইন, ফাইন আর্টস, গ্রাফিকস ডিজাইন ইত্যাদি কোর্স করা যাবে। যোগাযোগ: ০১৭৩৩৯৬৯৬৪৪। ইন্টেরিয়র ডিজাইন শিখুনঢাকার ধানমন্ডিতে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনে ইন্টেরিয়র ডিজাইন কোর্সে ভর্তি চলছে। এ ছাড়া এখানে ফ্যাশন ডিজাইন, ইকেবানা, বনসাই ইত্যাদি শেখারও সুযোগ রয়েছে। যোগাযোগ: ০১৭১১১৪০০০০।বাটিকের কাজ করা কাপড়ফ্যাশন হাউস নিখুঁত ক্রাফট এনেছে নানা রকম বাটিকের কাজ করা কাপড়। গজ হিসেবে এ কাপড় কেনা যাবে। এ ছাড়া কাতান, তাঁত, খাদি, অ্যান্ডিসহ বিভিন্ন রকম কাপড় পাওয়া যাবে এখানে। আরও থাকছে সেলাই ছাড়া সালোয়ার-কামিজের কাপড়। পছন্দমতো কাপড় কিনে পোশাক তৈরি করে নেওয়া যাবে এখান থেকেই। পাওয়া যাবে ঢাকার মিরপুর ও রামপুরায় নিখুঁত ক্রাফটের শোরুমে।