নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সৌন্দর্যচর্চায় আয়ুর্বেদআয়ুর্বেদের জন্ম ভারতবর্ষে পাঁচ হাজার বছর আগে। জীবনের জন্যই এই বিজ্ঞানের শুরু হয়েছিল। এত বছর পরও এর ব্যবহার কমেনি, বরং আমাদের দেহমনের সুস্থতা ও সৌন্দর্য ধরে রাখার জন্য এর গুরুত্ব অপরিসীম। ১৭ ফেব্রুয়ারি হারমনি স্পার আয়ুর্বেদিক সেবা বিভাগ শুরু উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ কথাগুলো জানানো হয়। হারমনি স্পার প্রধান নির্বাহী কর্মকর্তা রাহিমা সুলতানা বলেন, শুধু ত্বকের ওপর দিয়ে যত্ন নেওয়া হলে কোনো লাভ নেই। এর জন্য সমস্যার মূল খুঁজে বের করতে হবে। খাবার, ব্যায়াম, হজমপ্রক্রিয়া ঠিকমতো কাজ করলে সুস্থ ও সুন্দর থাকা যায়। এর জন্যই দরকার নিয়মিত আয়ুর্বেদচর্চা। হারমনি স্পা সে ধরনের সেবা এবং নির্দেশনা দেবে। এখানে আয়ুর্বেদিক পদ্ধতিতে নানা রকম ফেসিয়াল, চুলের যত্ন, ম্যাসাজ, পেডিকিওর, ম্যানিকিওর ইত্যাদি করা যাবে। বিয়ের কনের সৌন্দর্যচর্চার জন্য আছে বিশেষ ব্যবস্থা।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ এম মোস্তফা নবী। বিশেষ অতিথি ছিলেন সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান রহিমা আক্তার। যোগাযোগ: ০১৭১৬৭৪৯৪৭৯।নতুন পোশাকের দোকানঢাকার বেইলি রোডে কর্ণফুলী গার্ডেন সিটির তৃতীয় তলায় চালু হলো নতুন পোশাকের দোকান ‘ফ্যাশন মেকার’। ১৬ ফেব্রুয়ারি এর উদ্বোধন করেন মডেল ও উপস্থাপক শারমীন লাকী। ফ্যাশন মেকারের স্বত্বাধিকারী ইলিয়াস আহমেদ বলেন, ‘নান্দনিক ডিজাইনে মানসম্মত পোশাক সরবরাহ করাই আমাদের লক্ষ্য।’ এখানে সালোয়ার-কামিজ এবং শিশুদের পোশাক পাওয়া যাবে। সেলাই ছাড়া পোশাকের কাপড়ও পাওয়া যাবে।পোশাকের নতুন দোকানঢাকার বনানীতে ব্লক ডি, ১০ নম্বর সড়কে চালু হলো নতুন পোশাকের দোকান লীলাবালি। ১৪ ফেব্রুয়ারি এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী তিশা, সজল, মীম প্রমুখ। এখানে শাড়ি, পাঞ্জাবি, সালোয়ার-কামিজ, ফতুয়া, টিশার্ট ও শিশুদের পোশাক পাওয়া যাবে। ইন্টেরিয়র ডিজাইন শেখাঢাকার ধানমন্ডিতে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনে ইন্টেরিয়র ডিজাইনে প্রশিক্ষণ চলছে। এ ছাড়া এখানে ফ্যাশন ডিজাইন, বনসাই তৈরি, ইকেবানা ইত্যাদি বিষয় শেখারও সুযোগ আছে। যোগাযোগ: ০১৭১১১৪০০০০।বনসাই কর্মশালা২৬ ফেব্রুয়ারি ঢাকায় বনসাই কর্মশালা আয়োজন করতে যাচ্ছে আর্ট জোন। এক দিনের এই কর্মশালায় বনসাই তৈরির পদ্ধতি, উপাদান, গাছ ও পট নির্বাচন, পরিচর্যা হাতে-কলমে শেখানো হবে। নিবন্ধন ফি ৫০০ টাকা, কোর্স ফি ১০০০ টাকা। যোগাযোগ: ০১১৯৬১৪৩৩৬৬।