নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ে নতুন পার্কঠাকুরগাঁও জেলার পীরগঞ্জে পৌরসভা ভবনের বিপরীতে চালু হলো নতুন পার্ক ফান সিটি। এখানে আছে গাড়ি রাখা, সার্বক্ষণিক জেনারেটরসহ বনভোজনের করার নানা সুযোগ-সুবিধা। মজাদার নানা রাইডও রয়েছে। ফোন: ০১৭১২০৬১০৭৬।নতুন সুগন্ধিবুলগারি ব্র্যান্ডের ব্লু-২ নামের নতুন একটি সুগন্ধি এনেছে প্রেস্টিজ বেঙ্গল। সম্প্রতি ঢাকার গুলশান-২-এ প্রতিষ্ঠানটির কার্যালয়ে এক অনুষ্ঠানে নতুন এ সুগন্ধি বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয়। এই সুগন্ধি পাওয়া যাবে গুলশানের সুগন্ধির আন্তর্জাতিক চেইন শোরুম প্যারিস পারফিউমে। টি-শার্টের নকশা করার প্রতিযোগিতাটিম এভারেস্ট বাংলাদেশের এভারেস্ট পর্বত অভিযান উপলক্ষে নর্থ আলপাইন ক্লাব ও ফ্যাশন হাউস নিত্য উপহারের আয়োজনে চলছে টি-শার্টের নকশা করা প্রতিযোগিতা। ১০ মার্চ পর্যন্ত নকশা করা টি-শার্ট জমা দেওয়া যাবে শাহবাগের আজিজ কো-অপারেটিভ মার্কেটে নিত্য উপহারের শোরুমে। বিষয় ‘পর্বত, এভারেস্ট ও বাংলাদেশ’। কাগজে এঁকে বা ইলাস্ট্রেটর ফরম্যাটে টি-শার্টের নকশা জমা দেওয়া যাবে। সেরা ডিজাইনারকে শর্তসাপেক্ষে টিম এভারেস্ট বাংলাদেশের সহযাত্রী করা হবে। এ ছাড়া আরও পাঁচজন পাবেন বিশেষ পুরস্কার।আনন্দভুবন বৈশাখী ফ্যাশন ক্যাটালগের জন্য পোশাকবাংলা নববর্ষ ১৪১৭ উপলক্ষে ১ এপ্রিল ২০১০ আনন্দভুবন বিশেষ বৈশাখী ফ্যাশন ক্যাটালগ প্রকাশ করবে। ক্যাটালগ প্রকাশের জন্য ১০, ১১ ও ১২ মার্চ সকাল ১১টা থেকে বিকেল চারটা পর্যন্ত আনন্দভুবন কার্যালয়ে ছয়টি বিভাগে পোশাক জমা নেওয়া হবে। বিভাগগুলো হলো শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট এবং শিশুদের পোশাক। প্রতিটি পোশাকের এন্ট্রি ফি ২০০ টাকা। ঠিকানা: বেল টাওয়ার, ১৩ তলা, বাড়ি-১৯, সড়ক- ১, ধানমন্ডি, ঢাকা । রকমারি পোশাকঢাকার বনানীতে ১০ নম্বর সড়কে নতুন ফ্যাশন হাউস লীলাবালি এনেছে নানা রকম পোশাক। এখানে সালোয়ার-কামিজ, শাড়ি, ফতুয়া ও শিশুদের পোশাক পাওয়া যাবে। জর্জেট, সিল্ক, নেট, সুতি নানা রকম কাপড়ে তৈরি করা হয়েছে এসব পোশাক।ছেলেদের সৌন্দর্যচর্চায় ছাড়ঢাকার লালমাটিয়া ১/১ ব্লক সি তে ছেলেদের ত্বকচর্চাকেন্দ্র মেনস কেয়ার দিচ্ছে বিশেষ ছাড়। চুল কাটা, রং করা, রিবন্ড, ম্যানিকিওর, পেডিকিওর, ম্যাসাজ, ফেসিয়াল সব ধরনের সেবায় মাসব্যাপী এই ছাড় পাওয়া যাবে।যোগব্যায়াম শিখুনদ্য আর্ট অব লিভিং ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হচ্ছে যোগব্যায়াম, ধ্যান ও শ্বাস-প্রশ্বাসের বায়ুচর্চা প্রশিক্ষণ। ঢাকার ধানমন্ডিতে ৭ থেকে ১২ মার্চ পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ। কোর্স পরিচালনা করবেন ভারতের প্রশিক্ষক পার্থ ব্যানার্জি। মহিলাদের জন্য আলাদাভাবে প্রশিক্ষণের ব্যবস্থা আছে। ফোন: ০১৭১৩৩৩৪৫৪৩।