নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শরীরচর্চার নতুন জায়গাঢাকার নিউ কাকরাইল রোডে চালু হলো ওয়ার্ল্ড জিম ফিটনেস সেন্টার। ট্রেডমিল, সিটেড রোয়িং মেশিন, লেগ কার্ল মেশিন, স্পিনিং, ক্রস ট্রেইনান ইত্যাদি বিশেষ ব্যায়ামের যন্ত্র রয়েছে এখানে। মেয়েদের জন্য যোগব্যায়াম, অ্যারোবিকস ইত্যাদির সুযোগও আছে। ব্যায়ামের সঙ্গে বিলিয়ার্ড, টেবিল টেনিস, বক্সিং অনুশীলন ও জুসবারের ব্যবস্থাও রয়েছে। উদ্বোধন উপলক্ষে এখানে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।ঢাকার বাইরে নানদুস‘পেরিপেরি চিকেনের লোভনীয় স্বাদ এবার শুধু ঢাকার মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আগামী দুই বছরের মধ্যে নানদুসের কিছু নতুন শাখা খোলা হবে চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারে।’ জানিয়েছেন নানদুসের নতুন প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) তারাক ভট্টাচার্য। ১৩ মার্চ ঢাকার গুলশানে নানদুসের শাখায় আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। তিনি ২০০৯ সাল থেকে এ প্রতিষ্ঠানে কাজ করছেন। এ ছাড়া এখানকার নতুন আসা খাবারের কথাও তুলে ধরলেন তিনি। শিশুদের জন্য কিডস মেন্যুর সম্ভারে পাওয়া যাবে বার্গার, মুরগির মাংস, সালাদ, কোমল পানীয় প্রভৃতি। বিশেষ পদ্ধতিতে এসপাডাটা রোসটেকা বানানো হয়ে আসছে, যা এখন নানদুসের খাবারের তালিকায় পাওয়া যাবে। স্বাস্থ্যকর এ খাবারগুলো ২৪ ঘণ্টা ম্যারিনেট করে সম্পূর্ণ বিনা তেলে গ্রিল করা হয়। যেকোনো বিশেষ দিনেই নানদুসের বিশেষ ব্যবস্থা থাকে। ২৬ মার্চ উপলক্ষেও এ ব্যবস্থা রাখা হয়েছে। ঘুরে আসুন পাহাড়েডিসকভারি বাংলাদেশের আয়োজনে হচ্ছে বান্দরবানের কেওকারাডং ও বগালেক যাত্রা। পাহাড়ে হাঁটা, রাত যাপন আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে হলে যোগ দিতে পারেন এখানে। ২৫ মার্চ রাতে ঢাকা থেকে চার রাত, তিন দিনের এ ভ্রমণ শুরু হবে। ফোন: ০১৫৫২৩২০৭৮৩। কেনাকাটায় ছাড়ফ্যাশন হাউস অন্যমেলার সব শাখায় দেওয়া হচ্ছে বিশেষ ছাড়। ২৫ মার্চ পর্যন্ত ক্রেতারা পাবেন ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে কেনাকাটার সুযোগ। এখানে আছে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট ও শিশুদের পোশাক। পোশাকগুলো গরমে পরার উপযোগী রং ও কাপড়ে বানানো হয়েছে।ছোট মেয়েদের পোশাকছোট্ট মেয়েদের ভিন্নধর্মী পোশাক নিয়ে ঢাকার ধানমন্ডিতে অরচার্ড প্লাজায় যাত্রা শুরু করল গার্লস ক্লজেট। নাজনীন হাসান ও ইয়াসমিন কামালের যৌথ প্রচেষ্টায় বানানো হচ্ছে এখানকার সামগ্রীগুলো। নাজনীন হাসান জানান, সুতি, শিফন, লেসের পোশাক পাওয়া যাবে এখানে। এ ছাড়া মালা, দুলও বানানো হচ্ছে ১২ বছর পর্যন্ত মেয়েদের উপযোগী করে। এখানকার সব আয়োজনই একদম ছোট থেকে ১২ বছর বয়সী মেয়েদের জন্য। দোকানটি উদ্বোধন করেন নাসির উদ্দীন ইউসুফ ও শিমূল ইউসুফ। এ সময় আরও উপস্থিত ছিলেন কলকাতার আবৃত্তিকার গৌরী ঘোষ।রকমারি বিছানার চাদরবিছানার চাদরকে নানাভাবে উপস্থাপন করেছেন নাসিমা হক। এমব্রয়ডারি, কারচুপি, অ্যাপ্লিক চুমকির কাজ করা বিছানার চাদর পাবেন নাসিমা হকের প্রতিষ্ঠান নাসিমা’স ক্রিয়েশনে। বিছানার চাদরের সঙ্গে বালিশের কভার, কুশনকভারও পাওয়া যাবে। ফোন: ০১৮১১১১০১২৫।নারী ও শিশুর জন্য প্রদর্শনীবাংলাদেশের নারীদের ব্যবহূত পণ্য, তাঁদের স্বাস্থ্য ও শিশুদের সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে হয়ে গেল প্রদর্শনী। শিল্পকলা একাডেমীতে ‘ডব্লিউসিএইচকে এক্সপো ২০১০’ নামের এ প্রদর্শনীটি আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ৮ মার্চ শুরু হয়। এ প্রদর্শনীতে ১০৮টি স্টল ছিল। সেখানে গৃহস্থালির সরঞ্জামাদি, সৌন্দর্যচর্চার পণ্য, প্রসাধনসামগ্রী, শিশুদের ছড়ার বই, শিশুদের চিত্রাঙ্কন স্কুল, কারুশিল্পের নানা পণ্য প্রদর্শিত হয়। মেলায় বিনা মূল্যে জাতীয় মহিলা আইনজীবী সমিতি থেকে আইনি সহায়তা, ডায়েট কাউন্সেলিং সেন্টার থেকে কাউন্সেলিং দেওয়া হয়। সেই সঙ্গে বহুমূত্র, চোখ ও দাঁতের চিকিত্সাও করা হয়। মেলায় আগতদের জন্য সৌন্দর্য সেবার ব্যবস্থাও করা হয়। এ মেলায় আয়োজক ‘ওশেন’-এর বিক্রয় ও বিপণন কর্মকর্তা শিহাব পারভেজ জানান, নারী ও শিশুর খাদ্য, পুষ্টি ও সঠিক পণ্য ব্যবহার নিশ্চিত করতেই এ প্রদর্শনীর আয়োজন করা হয়। মেলা চলে ১২ মার্চ পর্যন্ত।নতুন পোশাকের দোকানপড়ন্ত বিকেলে আজিজ মার্কেটের তৃতীয় তলায় একদল লোক মিলে ঢোল, খঞ্জনি, খোল-করতাল বাজিয়ে গান গাইছে। একটু আগ্রহ নিয়ে এগিয়ে পাওয়া গেল চালু হচ্ছে নতুন পোশাকের দোকান মাটিয়াল। এ উপলক্ষেই এসব আয়োজন। ১২ মার্চ বিকেলে ঢাকার শাহবাগে আজিজ কো-অপারেটিভ মার্কেটে চালু হয় এটি। উদ্বোধন করেন কফিল আহমেদ, অরূপ রাহী, অমল আকাশ, কৃষ্ণকলি ও সব্যসাচী হাজরা। অনুষ্ঠানে উদ্বোধকেরা বলেন, অল্প কিছুদিন আগেও বাংলাদেশের পোশাকের বাজার বিদেশি কাপড়ের দখলে ছিল। কিন্তু দেশীয় পোশাকের উদ্যোগগুলো এ আধিপত্যকে খারিজ করে দেশীয় পোশাকের বাজার অনেকখানি প্রসারিত করতে পেরেছে। দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের মিশেলে যে পোশাকের বাজার সৃষ্টি হচ্ছে ও এগিয়ে যাচ্ছে, তার এক সাহসী সৈনিক হতে পারে মাটিয়াল। মাটিয়ালের প্রধান নির্বাহী জুলহাস নাইন বলেন, বাংলার প্রকৃতির ছোঁয়া থাকবে মাটিয়ালের প্রতিটি পোশাকে। তরুণ প্রজন্মের কথা চিন্তা করে বাঙালিত্বের সঙ্গে সঙ্গে আধুনিকতা তুলে ধরা হয়েছে। এখানে রয়েছে টি-শার্ট, গেঞ্জি, টপস, শাড়ি, সালোয়ার-কামিজ ও ফতুয়া। নতুন সুগন্ধিসুগন্ধি বাজারজাতকারী প্রতিষ্ঠান প্রেস্টিজ বেঙ্গল লিমিটেড বাংলাদেশে নিয়ে এসেছে নতুন সুগন্ধি ‘ফ্লাওয়ার বাই কেনজো এসেনশিয়াল’। বিশ্বখ্যাত কেনজো ব্র্যান্ডের এটি নতুন সংযোজন। ৮ মার্চ গুলশানের একটি হোটেলে এর মোড়ক উন্মোচনী অনুষ্ঠানের আয়োজন করে প্রেস্টিজ বেঙ্গল। এর ব্র্যান্ড ম্যানেজার সাবরিনা সরকার জানান, এটি আগের চেয়ে আধুনিক, বেশি ঘনত্ব ও স্থায়িত্ব নিয়ে এসেছে। বিশেষ করে রাতের যেকোনো অনুষ্ঠানে এর সুগন্ধ আপনাকে আরও মোহনীয় করে তুলবে। ২৫ মিলিলিটার, ৪৫ মিলিলিটার ও ৭৫ মিলিলিটারের তিনটি ভিন্ন আকৃতির মোড়কে এটি পাওয়া যাবে ঢাকার গুলশানে প্যারিস পারফিউমে।হস্তশিল্প মেলাগ্রামীণ নারীদের তৈরি পণ্য মানুষের কাছে তুলে ধরার প্রয়াসে আন্তর্জাতিক নারী দিবসে বাংলাদেশ শিশু একাডেমীতে হয়ে গেল নারী উদ্যোক্তাদের হস্তশিল্পের মেলা। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ৮ থেকে ১৩ মার্চ পর্যন্ত ছয় দিনব্যাপী এ মেলা চলে। মেলা চলাকালীন প্রতিদিন সন্ধ্যায় উন্মুক্ত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। ৮ মার্চ মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী মেলার উদ্বোধন করেন। এতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের রেজিস্টার্ড সংগঠন ও জাতীয় মহিলা সংগঠনের উদ্যোক্তারা অংশ নেন। পোশাকের দোকানের নতুন শাখা১২ মার্চ ঢাকার শাহবাগে আজিজ কো- অপারেটিভ মার্কেটের চালু হলো পোশাকের দোকান বাংলার রং-এর নতুন শাখা। চিত্রনায়ক রিয়াজ এর উদ্বোধন করেন। রিয়াজ বলেন, ‘আমরা যেন বাঙালি, এটা আমাদের পোশাকে তুলে ধরতে হবে। আমি আসা করি বাংলার রং পোশাকে ষোলোআনা বাঙালিত্ব ফুটিয়ে তুলবে।’এখানে ছেলেদের জন্য রয়েছে পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট। মেয়েদের জন্য আছে টপস, শাড়ি। পোশাকগুলোতে ব্লক, বাটিক, স্ক্রিনপ্রিন্ট, হ্যান্ডপেইন্ট, মেশিন ও হ্যান্ড এমব্র্রয়ডারি দিয়ে কাজ করা হয়েছে। আরও আছে নানা রকম পাটের ব্যাগ।সৌন্দর্যচর্চার নতুন প্রতিষ্ঠান এক ছাদের নিচে নারী-পুরুষ উভয়ের জন্যই সৌন্দর্যসেবা। ঢাকার ধানমন্ডি ১৪ নম্বর (পুরাতন ২৯) সড়কের ৯ নম্বর বাড়িতে চালু হলো সৌন্দর্যচর্চা কেন্দ্র ‘ফ্লেয়ার’। ১০ মার্চ কথাসাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক এর উদ্বোধন করেন। তিনি বলেন, ‘নতুন এ শিল্পমাধ্যমের মধ্য দিয়ে নারী উদ্যোক্তারা আরও এগিয়ে যাবেন। তাঁদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’ ফ্লেয়ারের স্বত্বাধিকারী শারমিন শহীদ জানান, উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী ও স্বাস্থ্যসম্মতভাবে এখানে সৌন্দর্যসেবা দেওয়া হবে। প্রথম তিন মাস প্রতিটি সেবার সঙ্গে থাকছে বিশেষ ছাড়। ফেশিয়াল, ভেষজ যত্ন, ত্বকচর্চা, চুলের রিবন্ডিং, চুলের যত্ন, চল কাটা, মেনিকিউর-পেডিকিউর, বিভিন্ন ধরনের ম্যাসাজ করানো যাবে এখানে। এ ছাড়া কনের জন্য ও পার্টি মেকআপও করা যাবে। ১৮ মার্চ থেকে নারীরা এ সৌন্দর্যসেবা কেন্দ্র থেকে সেবা নিতে পারবেন। পোশাকে মূল্য ছাড়ঢাকার গুলশানে ফ্যাশন হাউস আইরিসেসে (বাড়ি ৩, সড়ক ৭২, গুলশান ২) এখন বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। আইরিসেসের সব ধরনের সালোয়ার-কামিজে থাকছে ৫০ শতাংশ এবং শাড়িতে ৩০ শতাংশ ছাড়। এই সুবিধা পাওয়া যাবে ৩১ মার্চ পর্যন্ত। পোশাকের দোকানের নতুন শাখাঢাকার গুলশানে দ্য ওয়েস্টিন হোটেলের লবি লেভেলে চালু হলো পোশাকের দোকান ডায়না বুটিকের নতুন শাখা। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, চামড়ার ব্যাগ, বেল্ট ইত্যাদি পাওয়া যাবে। এ ছাড়া দুটি শাখায় এখন পাওয়া যাচ্ছে ফরমায়েশ দিয়ে পোশাক তৈরির সুবিধা।