নোটিশ বোর্ড
শেখরের স্মরণসভাফ্যাশনহাউস চিলেকোঠার অন্যতম কর্ণধার অন্যতম রকীব নেওয়াজ শেখর গত বছরের ১৬ নভেম্বর ছিনতাইকারীর হাতে নিহত হয়েছেন। শেখরের জন্মদিন ২৬ মার্চ। জন্মদিন সামনে রেখে এই দিন অনুষ্ঠিত হবে স্মরণসভা। চিলেকোঠার পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে সব ফ্যাশন হাউস এবং শেখরের শুভানুধ্যায়ীদের। স্মরণসভা হবে পূবালী ভবন (চতুর্থ তলা), ৩৯ কারওয়ান বাজার, ঢাকা—এই ঠিকানায়। নৌকা প্রদর্শনীবাংলাদেশের ঐতিহ্যবাহী কাঠের নৌকা নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে ফ্রেন্ডশিপ। ‘বাংলাদেশ ঐতিহ্যবাহী নৌকা’ শিরোনামের এ প্রদর্শনীর আয়োজন উপলক্ষে ১৯ মার্চ জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিস্তারিত জানানো হয়। ২৩ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী রুমে মাসব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপের নির্বাহী পরিচালক রুনা খান, উপদেষ্টা উ এস মারী, এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শামীম এ চৌধুরীসহ অনেকে। এর পৃষ্ঠপোষকতা করছে এবি ব্যাংক। প্রদর্শনী খোলা থাকবে মার্চ মাসে শনি থেকে বুধবার সকাল নয়টা ৩০ মিনিট থেকে বিকেল চারটা ৩০ মিনিট, এপ্রিল মাসে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকেল পাঁচটা ৩০ মিনিট পর্যন্ত। উভয় মাসের শুক্রবার দুপুর তিনটা ৩০ মিনিট থেকে সন্ধ্যা সাতটা ৩০ মিনিট পর্যন্ত খোলা থাকবে প্রদর্শনী। উভয় মাসে বৃহস্পতিবার প্রদর্শনী বন্ধ থাকবে। পোশাকের দোকানের নতুন শাখাঢাকার মৌচাক মার্কেটের চতুর্থ তলায় ফ্যাশন হাউস ‘মণিপুরী তাঁত এম্পোরিয়াম’-এর দ্বিতীয় শাখা চালু হলো। ১৬ মার্চ কবি আসাদ চৌধুরী এর উদ্বোধন করেন। শাড়ি, সালোয়ার কামিজ ও ওড়না পাওয়া যাবে এখানে। স্বাধীনতা দিবসের আয়োজনস্বাধীনতা দিবস উপলক্ষে ফ্যাশন হাউস রঙ এনেছে সংগীতশিল্পী সামিনা চৌধুরীর গাওয়া গান নিয়ে ‘তুমি আমার পরিচয়’ শীর্ষক অডিও সিডি। এ ছাড়া শিল্পী শিশির ভট্টাচার্যের শিল্পকর্ম দিয়ে তৈরি টি-শার্ট, ফতুয়া। পোশাক কেনায় ছাড়বাংলা নববর্ষ উপলক্ষে ফ্যাশন হাউস অ্যান্ডেজ দিচ্ছে পোশাক কেনায় বিশেষ ছাড়। চলবে ১ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ঢাকার গুলশানে জেড এন টাওয়ার এবং ধানমন্ডির র্যাংগস আনাম প্লাজায় অ্যান্ডেজের শোরুমে। এখানে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, স্কার্ট, ছেলেদের শার্ট, পাঞ্জাবি ও শিশুদের পোশাক আছে। এ ছাড়া গয়না, ব্যাগ, ব্যান্ডানা, জুতা এসবও পাওয়া যাবে।ফ্যাশন হাউসের নতুন শাখা১৯ মার্চ ঢাকার ধানমন্ডির রাইফেলস স্কয়ারের চতুর্থ তলায় উদ্বোধন হলো ফ্যাশন হাউস ‘লাল সাদা নীল হলুদ’-এর নতুন শোরুম। এর উদ্বোধন করেন নাট্যজন আলী যাকের, আতাউর রহমান, কবি ও ছড়াকার ইমরুল চৌধুঅ্যান্ডেজ এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস। লাল সাদা নীল হলুদে পাওয়া যাবে শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ও বাচ্চাদের পোশাক। কেনাকাটায় ছাড়ঢাকার শাহবাগে আজিজ কো অপারেটিভ মার্কেটে ফ্যাশন হাউস নিত্য উপহার ও নিত্য উপহার শঙ্খবারের সব শাখায় বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। ২৪ মার্চ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত পুরোনো সব পণ্যে ক্রেতারা পাবেন ২৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত ছাড়। ছেলেদের সৌন্দর্যচর্চায় ছাড়ঢাকার মিরপুরে ছেলেদের সৌন্দর্যচর্চা প্রতিষ্ঠান বয়েজ অপশন দিচ্ছে বিশেষ ছাড়। এখানে ফেসিয়াল, চুলের যত্ন, চুল রং করা, রিবন্ডিং, বডি ম্যাসাজ, মেনিকিউর, পেডিকিউর ইত্যাদি করানো যাবে। কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণঢাকার রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনে চলছে ইন্টেরিয়র ডিজাইন, ফ্যাশন ডিজাইন, বনসাই, ইকেবানা, ইত্যাদি কোর্সে ভর্তি। যোগাযোগ: ০১৭১১১৪০০০০ফ্যাশন ডিজাইন শেখায় ছাড়ঢাকায় গৃহসুখন দিচ্ছে মেয়েদের জন্য ফ্যাশন ডিজাইন শেখায় বিশেষ ছাড় দিয়েছে গৃহসুখন। ব্লক-বাটিক, পোশাক তৈরিসহ নানা কারিগরি বিষয় শেখানো হবে এতে।চট্টগ্রামে নতুন ফ্যাশন হাউসপোশাকে স্নিগ্ধভাব সুরুচির অঙ্গীকার নিয়ে চট্টগ্রামে চালু হয়েছে নতুন ফ্যাশন হাউস মসলিন। মেয়েদের ফতুয়া, পাঞ্জাবি, টি-শার্ট, কুশনকভার, বেডকভার, সেলাই ছাড়া ব্লাউজ পিস, শাল, সদ্যোজাত শিশুদের পোশাক ইত্যাদি পাওয়া যাবে এখানে। নীল, লাল, কালো, সবুজ, সাদা, কমলা বিভিন্ন রঙের উজ্জ্বল শোভা জড়িয়ে রয়েছে প্রতিটি পোশাকে। স্যান্ডেলও পাওয়া যাচ্ছে। মসলিনের ঠিকানা: মিমি সুপার মার্কেট, নাসিরাবাদ, চট্টগ্রাম। চিত্রাঙ্কন কর্মশালাশিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন কর্মশালার আয়োজন করা হয়েছে। শিল্পী মাসুমা খানের পরিচালনায় সাত থেকে ১৮ বছর বয়সীরা এ কর্মশালায় অংশ নিতে পারবে। ভর্তি করানো হবে ২ ও ৯ এপ্রিল। তিন মাসের এ কর্মশালায় ভর্তি ফি এক হাজার ৪০০ টাকা। ক্লাস হবে প্রতি শুক্রবার ঢাকায় ধানমন্ডির সাউথ ব্রিজ স্কুলে। যোগাযোগ: ০১৭১১-৬৭৮৪৮৩। কাচে অলংকরণ শিখুনঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন আয়োজন করেছে কাচ সাজানোর স্বল্পমেয়াদি কোর্স। এ ছাড়া এখানে ফ্যাশন ডিজাইন, গ্রাফিকস ডিজাইন কোর্স করানো হয়। ফোন: ০১৭৩৩৯৬৯৬৪৪।