নোটিশ বোর্ড
চট্টগ্রামে ফ্যাশন হাউসের নতুন শাখা১৯ মার্চ চট্টগ্রামে ফ্যাশন হাউস জেন্টেল পার্কের ১১তম শাখা চালু হলো। এ শাখায় ফরমাল শার্ট, খাটো শার্ট, টি-শার্ট, প্যান্ট ইত্যাদি পাওয়া যাবে।এছাড়াও আছে বেল্ট, মানিব্যাগসহ বিভিন্ন চামড়ার সামগ্রী।গ্রাফিক ডিজাইন শিখুনন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজাইনে (এনআইডি) গ্রাফিক ডিজাইন কোর্সে ভর্তি চলছে। ফ্যাশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন, অ্যাপারেল মার্চেন্ডাইজিংসহ বেশ কয়েকটি বিষয়ে ছয় মাস ও এক বছর মেয়াদি কোর্সে ভর্তি চলছে। ফোন: ০১৭১৫-৭৬৩৯০৮। আলোকচিত্র কর্মশালা চিত্রবাণী ২ এপ্রিল থেকে দুই সপ্তাহব্যাপী শৌখিন আলোকচিত্র কর্মশালার আয়োজন করেছে। এতে ডিজিটাল ক্যামেরার ব্যবহার, ছবি তোলার কৌশল ইত্যাদি শেখানো হবে। কর্মশালার ফি এক হাজার টাকা। ফোন: ০১৬৭৩-১৭৩৯২২।বৈশাখে বিশেষ আয়োজনবাংলা নববর্ষ ১৪১৭ উপলক্ষে পোশাকের বিশেষ সম্ভার সাজিয়েছে ঢাকার গুলশান ২ নম্বরের ৭১ নম্বর সড়কের ফ্যাশনের দোকান ডিভা। পয়লা বৈশাখ উপলক্ষে এখন ডিভায় ৫০ শতাংশ ছাড়ও দেওয়া হচ্ছে। এ ছাড়ের সুবিধা থাকবে পয়লা বৈশাখ পর্যন্ত। এলিফ্যান্ট রোডে জুতার নতুন দোকানঢাকায় নিউ এলিফ্যান্ট রোডে বে-এম্পোরিয়ামের নতুন শাখার যাত্রা শুরু হয়েছে। উদ্বোধন করেন বে গ্রুপের চেয়ারম্যান শামসুর রহমান।আন্তর্জাতিক মানসম্পন্ন ডিজাইন ও উন্নতমানের চামড়ার তৈরি বে-এম্পোরিয়াম নারী-পুরুষের বেশ কিছু নতুন ডিজাইনের জুতা, সেন্ডেল এবং বাচ্চাদের বিখ্যাত ডিজনি ব্র্যান্ডের জুতা প্রদর্শন করেছে এর নতুন শাখাসহ সব শাখায়।বারিধারায় আসবাবপত্রের নতুন শাখাঢাকায় বারিধারায় আসবাবপত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ব্রাদার্স ফার্নিচারের নতুন শাখা চালু হয়েছে।এ উপলক্ষে ক্রেতাদের জন্য আছে র্যাফল ড্র। ড্রয়ের পুরস্কার হিসেবে আছে হীরার আংটি, সোনার গয়না, ঢাকা-নেপাল-ঢাকা বিমান টিকিট, ফ্রিজ, টিভি, মাইক্রোওয়েভ ওভেন, ডিনার সেট ইত্যাদি। এ সুযোগ ৩ এপ্রিল পর্যন্ত থাকবে।গুলশানে ইতালিয় খাবারের দোকানভোজনরসিক মাত্রই খাবার খেতে পছন্দ করেন। তবে যাঁরা ইতালিয় খাবারের স্বাদ পেতে চান, তাঁদের জন্য ঢাকা গুলশান ২-এর ৫৩ নম্বর রোডে চালু হয়েছে ইতালিয় খাবারের রেস্তোরাঁ ‘লা ফর্কেতা’। ইতালিয় শব্দ লা ফর্কেতার অর্থ হলো কাঁটা চামচ। এই রেস্তোরাঁর ভেতরে বসে একসঙ্গে কয়েকজন মিলে আড্ডা দেওয়া যাবে। এর ফাঁকে ফাঁকে চলবে খাওয়া-দাওয়া আর নানা ধরনের সংগীত শোনা। এর ভেতরটা বেশ পরিপাটি। লা ফর্কেতার স্বত্বাধিকারী খন্দকার আতাউর রহমান বলেন, ‘১৮ বছর ইতালিতে খাবারের দোকানে শেফ হিসেবে কাজ করেছি। এরপর চিন্তা করলাম, দেশেই একটি ইতালিয় খাবারের রেস্টুরেন্ট চালু করব। ওই চিন্তা থেকেই এ খাবারের দোকানটি খোলা হয়েছে।’ ভোজনরসিকেরা এখানে বেশ কয়েক ধরনের ইতালিয়ান পিত্জ্জা, পাস্তাসহ নানারকম ইতালিয় খাবার খেতে পারবেন। আইরিসেসের প্রতিষ্ঠাবার্ষিকী ও বৈশাখী আয়োজনফ্যাশন হাউস আইরিসেস উদ্যাপন করছে দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। পয়লা বৈশাখ আর প্রতিষ্ঠাবার্ষিকী একই সঙ্গে উদ্যাপন করবে আইরিসেস। এই জন্যই আইরিসেস জুড়ে এখন নতুন শাড়ি এবং সালোয়ার কামিজের পসরা। আাাইরিসেস পয়লা বৈশাখে তাঁতের ব্লক প্রিন্ট শাড়ি, কারচুপি কাজের জামদানি এনেছে। এসব শাড়ির দাম শুরু এক হাজার টাকা থেকে। এমব্রয়ডারির কাজ করা সুতির সালোয়ার-কামিজের দাম শুরু ১৫০০ টাকা থেকে। বাচ্চাদের জন্যও আইরিসেসে রয়েছে বিশেষ সংগ্রহ। পয়লা বৈশাখে আয়োজনের পাশাপাশি এখন অন্যান্য পোশাক ও শাড়িতে দেওয়া হচ্ছে ৫০ শতাংশ ছাড়। বৈশাখের সংগ্রহ পাওয়া যাবে ১ এপ্রিল থেকে ঢাকার গুলশানের ৭২ নম্বর সড়কের আইরিসেসে। রূপচর্চা কেন্দ্রের উদ্যোগএসিডদগ্ধ নারীদের বিনা মূল্যে রূপচর্চার নানা কৌশল শেখাবেন মেয়েদের সৌন্দর্যচর্চার প্রতিষ্ঠান নভীনস বিউটি অ্যান্ড অ্যারোমা সেন্টারের স্বত্বাধিকারী আমিনা হক। প্রতিবছর ২০ জন এসিডদগ্ধ নারীকে এ প্রশিক্ষণ দেওয়া হবে। ২৫ মার্চ ঢাকার হোটেল শেরাটনে নভীনস বিউটি অ্যান্ড অ্যারোমা সেন্টার আয়োজিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানানো হয়। সভায় আমিনা হক জানান, এসিডে আক্রান্ত নারীরা নানা কারণে পিছিয়ে পড়ে আছেন। তাঁরা কোনো না কোনোভাবে সুবিধাবঞ্চিত। তাই এ কেন্দ্র সামাজিক দায়িত্ববোধ থেকে এসব সুবিধাবঞ্চিত নারীর জন্য কাজ করতে চায়। এ জন্য সবার সহোযোগিতা প্রয়োজন। মতবিনিময় সভায় আবিদা সুলতানা, শিরিন বকুলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এখন থেকে প্রতিবছর আবেদনকারী নারীদের মধ্য থেকে বেছে নেওয়া হবে ২০ জন এসিডদগ্ধ নারীকে। বিস্তারিত জানা যাবে নভীনস বিউটি অ্যান্ড অ্যারোমা সেন্টারের মগবাজার, ধানমন্ডি ও চট্টগ্রামের যেকোনো একটি শাখায়।