নোটিশ বোর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রূপচর্চায় বৈশাখী ছাড় প্রতি বৈশাখের মতো এবারও ফারজানা শাকিল'স মেকওভার স্যালন লিমিটেডে নানারকম সুবিধা দেওয়া হচ্ছে গ্রাহকদের জন্য। বিশেষ ছাড় দিয়ে সাজানো হয়েছে ফারজানা শাকিল'স মেকওভার স্যালনের বেশ কিছু সেবা। ৬ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত ফারজানা শাকিল'স মেকওভার স্যালন লিমিটেডের ধানমন্ডি ও গুলশান শাখায় এ সুবিধা পাওয়া যাবে। বেইলি রোডে অন্যমেলা৯ এপ্রিল বিকেলে বেইলি রোডে অন্যমেলার নতুন শাখা চালু হচ্ছে।এর উদ্বোধন করবেন অধ্যাপক আনিসুজ্জামান। এ শাখায় অন্যমেলার বৈশাখ আয়োজনসহ সব পোশাকই পাওয়া যাবে।১০০ বছরের শাড়ির বিবর্তনআহসান মঞ্জিলের চারপাশ জোনাকি পোকার মতো ঝলমল করছে। সিঁড়িতে সাজানো হয়েছে মঞ্চ। মঞ্চে ঘোষণা দেওয়া হয় ফ্যাশন শো শুরু হওয়ার।মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। ১ এপ্রিল রাতে ঢাকার আহসান মঞ্জিলে এ প্রদর্শনীতে দেখানো হয় উপমহাদেশের ১০০ বছরের শাড়ির বিবর্তন।এটি আয়োজন করে দি সিটি ব্যাংক ও আমেরিকান এক্সপ্রেস।অনুষ্ঠানের জনসংযোগ কর্মকতা শেখ সাজিদ জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য হলো উপমহাদেশের শাড়ি যে কালে কালে বদল ঘটছে, সেটাকে তুলে ধরা। গানের তালে তালে ফ্যাশন শোতে দেখানো হয় উপমহাদেশের বিভিন্ন সময়ের শাড়ির ডিজাইন। অনুষ্ঠানে দর্শকের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। ফ্যাশন শোর পোশাকগুলো তৈরি করেন ‘বাই দেশী’-র ডিজাইনার তুতলি রহমান।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ কাজী কেরামত আলী ও সারা বেগম কবরী।ইলিশের বার্গারকুটুমবাড়ি নিয়ে এসেছে ইলিশ বার্গার ও ইলশা পুরি। এই খাবার আপনি খেতে পারবেন সকাল নয়টা থেকে দুপুর ১২টা এবং বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত। এ ছাড়া কুটুমবাড়িতে (ব্লক-এফ, লালমাটিয়া, ঢাকা) পাওয়া যাবে ইরানি বিরিয়ানি। নতুন খাবার খেতে পারেন দুপুর ১২টা থেকে বিকেল চারটা পর্যন্ত। বৈশাখী ছাড়গুলশান ২ নম্বরে ওয়েস্টিন হোটেল লেভেল এ-তে ডায়না বুটিক বাংলা নববর্ষে বিশেষ ছাড় দিয়েছে। চলবে ১৪ এপ্রিল পর্যন্ত। এখানে পাওয়া যাবে জামদানি, মসলিন শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি ইত্যাদি।চট্টগ্রামে রেস্তোরাঁর আয়োজনচটগ্রামের আগ্রাবাদে এম্ব্রোসিয়া রেস্টুরেন্ট এবার বর্ষবরণ উপলক্ষে ১৩ ও ১৪ এপ্রিল দুই দিনব্যাপী গানের অনুষ্ঠানের আয়োজন করেছে। এতে গান গাইবেন আলম আরা মিনু, দিনাত জাহান, সন্দীপন ও পুলক। সঙ্গে রয়েছে ১০০টিরও বেশি বিশেষ ধরনের দেশি খাবারের আয়োজন। সৌন্দর্যচর্চায় ছাড়ছেলেদের সৌন্দর্যচর্চাকেন্দ্র মেনস কেয়ারের ঢাকার ধানমন্ডি এবং লালমাটিয়া শাখায় বাংলা নর্ববর্ষ উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে।এ ছাড়া স্বল্প খরচে চুল কাটানো, হেয়ার স্টাইল ইত্যাদি সেবা পাওয়া যাবে। চুলকে খুশকিমুক্ত করা, চুলে রং করা, ফেসিয়াল, ব্লিচ, হেয়ার স্ট্রেইট, রিবন্ডিং, মেনিকিউর, পেডিকিউর, বডি ম্যাসাজ, অ্যারোমা থেরাপি, পিয়ার্সিং ইত্যাদি সেবা দেওয়া হয় মেনস কেয়ারে। বৈশাখী প্রদর্শনীবাংলা নববর্ষ বরণ করতে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন আয়োজন করেছে প্রদর্শনীর। এতে ফ্যাশন বিভাগের শিক্ষার্থীদের তৈরি করা শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, ফতুয়া, টি-শার্ট এবং ইন্টেরিয়র বিভাগের শিক্ষার্থীদের তৈরি গৃহস্থালি পণ্য এবং বনসাই, ইকেবানা ইত্যাদি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। ৭ ও ৮ এপ্রিল ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কের ডব্লিউভিএ মিলনায়তনে এ প্রদর্শনী চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। এ আয়োজন প্রয়াত ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদের নামে উৎসর্গ করা হয়েছে।চট্টগ্রামে বৈশাখের পোশাক প্রদর্শনীচট্টগ্রামের ফ্যাশন হাউস ‘ডলস হাউস’ বাংলা নববর্ষের পোশাক নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে। চান্দগাঁওয়ের নিজস্ব গ্যালারিতে (বাড়ি ১৬, সড়ক ২, ব্লক-এ, চান্দগাঁও আবাসিক এলাকা, চট্টগ্রাম) ৯ থেকে ১৩ এপ্রিল পর্যন্ত প্রদর্শনী চলবে। আইভী হাসানের ডিজাইন করা শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, পাঞ্জাবি, গয়না ইত্যাদি থাকবে এ আয়োজনে। বৈশাখী খাবারের প্যাকেজবৈশাখে ঢাকার তোপখানা রোডের বাংলা খাবার ঘর ধানসিঁড়ি নিয়ে এসেছে খাবারের প্যাকেজ। বৈশাখের দিন পান্তা-ইলিশ, পোলাও-ইলিশ ও খিচুড়ি-ইলিশ নামের তিনটি খাবারের প্যাকেজ পাওয়া যাবে ধানসিঁড়িতে। এসব প্যাকেজের খরচ পড়বে ১৫০ টাকা। আরও থাকবে ২৫ রকমের ভর্তা, সবজি ও অন্যান্য খাবার। বৈশাখী আয়োজনবৈশাখে ঢাকার ধানমন্ডির ১০/এ সড়কে হারমনি স্পার বিশেষ বৈশাখী প্যাকেজে থাকছে আয়ুর্বেদিক কাউন্সেলিং ডায়েট চার্ট। হারমনি স্পার বৈশাখী প্যাকেজ পাবেন এক হাজার ৫০০ থেকে চার হাজার টাকার মধ্যে।পোশাকে বৈশাখী ছাড়ঢাকার বনানীর এফ ব্লকের চার নম্বর সড়কের ডি ডিভাসে বৈশাখী পোশাকে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া বৈশাখের বিশেষ আয়োজন থাকছে।