নোটিশ বোর্ড
বেইলি রোডে দুই ফ্যাশন হাউসবেইলি রোডে চালু হলো ফ্যাশন হাউস রঙ ও অন্য মেলার নতুন দুটি শাখা। ৪ এপ্রিল মঙ্গলপ্রদীপ জ্বেলে রঙের উদ্বোধন করেন টাঙ্গাইলের তাঁতশিল্পীরা। এ দিন উপস্থিত ছিলেন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি, অপি করিম, নিরব, স্বাগতা, আলোকচিত্রী চঞ্চল মাহমুদ, সাফাওয়াত খান, রূপচর্চাশিল্পী মিউনি, কণ্ঠশিল্পী সন্দীপনসহ অনেকে।৯ এপ্রিল অন্যমেলার নতুন শাখা উদ্বোধনে উপস্থিত ছিলেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সৈয়দ মঞ্জুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহাসহ আরও অনেকে। নববর্ষে পান্তা-ইলিশপয়লা বৈশাখে রাজধানীর লালমাটিয়া মহিলা কলেজের সামনে অবস্থিত কুটুমবাড়ি পান্তা-ইলিশের বিশেষ আয়োজন করেছে। আরও থাকবে ইলিশ পোলাও, ইলিশ খিচুরি ও সর্ষে ইলিশ। পাশাপাশি নিয়মিত খাবার তো আছেই। পিত্জা হাটের বর্ষবরণপয়লা বৈশাখে মেলা, বাউল গান ও শোভাযাত্রার আয়োজন করেছে পিত্জা হাট, গুলশান শাখা। দুপুর থেকে রাত আটটা পর্যন্ত পিত্জা হাটের পাশে ট্রান্সকম ডিজিটালপ্রাঙ্গণে চলবে এ আয়োজন। বিকেল পাঁচটা থেকে শুরু হবে গান।আলোকচিত্র প্রতিযোগিতাওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে-২০১০ উদ্যাপন উপলক্ষে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েশন ‘ইউনেস্কো ক্লাব আলোকচিত্র পুরস্কার-২০১০’ প্রবর্তন করেছে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ২০ এপ্রিলের মধ্যে ‘বাংলাদেশের শিশু’ বিষয়ে ১০ বাই ১২ ইঞ্চির দুটি রঙিন আলোকচিত্র পাঠাতে হবে। ঠিকানা—মাহবুবউদ্দিন চৌধুরী, মহাসচিব, ইউনেস্কো ক্লাব, প্রযত্নে-বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন, ব্যানবেইস ভবন (চতুর্থ তলা), পলাশী-নীলক্ষেত, ঢাকা। রেস্তোরাঁয় বাউল গানঢাকার গুলশান ২-এ ৭১ নম্বর সড়কের রোডহাউস রেস্তোরাঁয় পয়লা বৈশাখে বাউল গানের আয়োজন করা হয়েছে। বিকেল পাঁচটা থেকে শুরু হবে বাউল গান। গান শোনা যাবে বিনা মূল্যে। পাশাপাশি বিশেষ খাবারও থাকবে। শাড়ির সঙ্গে মেলানো ব্লাউজবৈশাখী শাড়ির সঙ্গে মিলিয়ে বিনা মূল্যে ব্লাউজ তৈরির সুবিধা দিচ্ছে পোশাকের দোকান স্বপ্নবিলাস। স্বপ্নবিলাসের উত্তরা ও ওয়ারীর দুটি শোরুমেই এ সুবিধা আছে। চিত্রাঙ্কন কর্মশালাশিল্পী মাসুমা খানের পরিচালনায় সাত থেকে ১৮ বছর বয়সের শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন কর্মশালার আয়োজন করা হয়েছে। ক্লাস হবে প্রতি শুক্রবার ১০টায় সাউথ ব্রিজ স্কুল, ধানমন্ডিতে। ভর্তির তারিখ ১৬ ও ২৩ এপ্রিল বেলা সাড়ে ১১টায়। যোগাযোগ: ০১৭১১-৬৭৮৪৮৩।নববর্ষের উপহার বই বাংলা নববর্ষ উদ্যাপনে প্রিয়জনকে বই উপহার দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ বেসরকারি গণগ্রন্থাগার ফেডারেশন। ফেডারেশনের সভাপতি মোহাম্মদ ইসহাক বলেন, ‘আমরা চাই বাংলা নববর্ষে বই উপহার দেওয়াকে একটি সামাজিক রেওয়াজে পরিণত করতে।’ তাঁরা ব্যানার ও হ্যান্ডবিল ছেপে মানুষকে বই উপহার দিতে উৎসাহিত করছেন। ফেডারেশনের কর্ণধারেরা বিভিন্ন স্থানে গিয়ে বই উপহার দেবেন বলেও জানিয়েছেন। কক্সবাজারে বর্ষবরণমারমেইড ইকো টুরিজম লিমিটেডের আয়োজনে পেঁচার দ্বীপ, কক্সবাজারের সমুদ্রসৈকতে চলবে বর্ষবরণ উৎসব। ১৪-১৬ এপ্রিল পর্যন্ত এ উৎসবে থাকছে বাউল গান, আদিবাসী নাচ, নাগরদোলা, সার্ফিং, আলপনা ও নানা আয়োজন। যোগাযোগ: ০১৮৪১৪১৬৪৬৮।