নোটিশ বোর্ড
যাত্রা শুরু করল শাহরুখ শহীদ ফাউন্ডেশনপ্রয়াত ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদকে স্মরণ রাখার জন্য তৈরি করা হলো শাহরুখ শহীদ ফাউন্ডেশন। ১৮ এপ্রিল দৃক গ্যালারিতে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন অভিনেতা মামুনুর রশিদ, সুবর্ণা মুস্তাফা, রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান, ফ্যাশন ডিজাইনার এমদাদ হক এবং শাহরুখ শহীদের পরিবারের সদস্যরা ও বিভিন্ন অঙ্গনের লোকজন। এ উপলক্ষে দৃক গ্যালারিতে ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদের ব্যবহার করা রং, তুলি, ছবির ফ্রেমসহ তাঁর ডিজাইন করা বিভিন্ন পোশাক, পটারি, ওয়াল ম্যাট, ছবি প্রভৃতি নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে শাহরুখ শহীদ স্মরণে স্মৃতিগ্রন্থ বন্ধু তোমায় খুঁজি তুমি যে রংধনুরই বাসিন্দার মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে শাহরুখ শহীদের পাখি নিধন রোধ, বৈশাখ, শীত, বাংলা ভাষা প্রভৃতি নির্ভর ডিজাইন করা পোশাক নিয়ে ফ্যাশন শো অনুষ্ঠিত হয় ও অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন ফাহমিদা নবী, মেহরীন, দিনাত জাহান, সজীব প্রমুখ। এ বছর শাহরুখ শহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে দেশী দশকে সম্মাননা পদক প্রদান করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালন করেন শারমিন লাকী।পোশাক কেনায় ছাড়ঢাকার উত্তরার ফ্যাশন হাউস নিমমিস ব্লক এন বাটিক দিচ্ছে নির্দিষ্ট পোশাকে বিশেষ মূল্য ছাড়। গরমে পরার জন্য আরামদায়ক সুতি কাপড়ে তৈরি ফতুয়া, সালোয়ার-কামিজ, শাড়ি পাওয়া যাবে এখানে।শিশুদের তৈরি মুখোশ প্রদর্শনীইউনিলিভার পণ্য সার্ফ এক্সেল আয়োজন করে সার্ফ এক্সেল ‘দেখাও প্রতিভা মুখোশে মুখোশে’ নামের কার্যক্রম। সার্ফ এক্সেলের প্রতিনিধিরা ঢাকা শহরের ৪০টি স্কুল থেকে নির্বাচিত প্রায় এক হাজার ২০০ শিশুকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করে ছয় দিনব্যাপী মুখোশ নির্মাণ কর্মশালা। কর্মশালা পরিচালনা করেন বিভিন্ন স্কুলের কারুশিল্পের শিক্ষকসহ ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলার শিক্ষার্থীরা। এতে নির্মিত এক হাজার ২০০ মুখোশ থেকে সেরাগুলো বাছাই করেন বাংলাদেশের বরেণ্য শিল্পী মোস্তফা মনোয়ার, হাশেম খান ও কাইয়ুম চৌধুরী। তাঁদের বাছাই করা মুখোশগুলো প্রদর্শন করা হয় পয়লা বৈশাখে রাজধানীর শাহবাগে। এ প্রদর্শনীতে শোভা পায় প্রায় ৫০০ মুখোশ। এ কার্যক্রমের সাফল্যে সার্ফ এক্সেলের অংশীদার অ্যাকটিভিশন পার্টনার চারুকর্মী এবং মির্িডয়া পার্টনার দেশ টিভি।পিত্জা হাট ও কেএফসির পয়লা বৈশাখ উদ্যাপন‘চলো মিলি প্রাণের উৎসবে—নতুনের আবাহনে’ স্লোগানে নানা আয়োজনের মধ্য দিয়ে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখকে বরণ করল বিশ্বখ্যাত আন্তর্জাতিক চেইন রেস্টুরেন্ট পিত্জা হাট ও কেএফসি। রাজধানীর ট্রান্সকম ডিজিটাল শোরুম প্রাঙ্গণ ও ট্রান্সকম ফুডস লিমিটেডের কার্যালয়ে পয়লা বৈশাখের দিন দুপুর ১২টা থেকে রাত আটটা পর্যন্ত চলে এ বৈশাখ উৎসব। উৎসবের অংশ হিসেবে বিকেল চারটায় বের হয় শোভাযাত্রা। রংবেরঙের মুখোশ হাতে ঢাক ও ঢোলের তালে মেতে ওঠেন নৃত্যশিল্পীরা, যোগ দেন ট্রান্সকম ফুডের সবাই এবং উৎসবপ্রেমী অনেকেই। শোভাযাত্রা শেষে উৎসব প্রাঙ্গণে শুরু হয় বাউলগানের আসর। উৎসবের বিশেষ আকর্ষণ ছিল লোকমেলা। ট্রান্সকম ফুডস লিমিটেডের নির্বাহী পরিচালক আক্কু চৌধুরী বলেন, ‘নগরে বসবাসের ফলে আজকের তরুণ প্রজন্ম আমাদের দেশীয় শিল্প-সংস্কৃতিকে কাছ থেকে দেখার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে। তাদের জন্যই পয়লা বৈশাখ উপলক্ষে এমন আয়োজন।’ নানা আয়োজনের পাশাপাশি ছিল পিঠাসহ বিভিন্ন দেশি খাবারের সমাহার। নানা বয়সী অনেকে মেলায় ঘুরে ঘুরে এসব শিল্পকর্ম উপভোগ করেন।বৈশাখী মেলাবৈশাখকে বরণ করে নিতে ১২ এপ্রিল ঢাকার বনানীতে ইনস্টিটিউট অব ইনোভেটিভ ডিজাইন আয়োজন করে বৈশাখী মেলার। এই মেলায় ইনস্টিটিউটের ছাত্রছাত্রীরা তাঁদের তৈরি বিভিন্ন শৈল্পিক ও সৃজনশীল পণ্য প্রদর্শন করেন। প্রদর্শনীতে পোশাক, মাটির তৈজসপত্র, রং করা কাচ, ফেলে দেওয়া জিনিসের তৈরি পণ্যসহ বিভিন্ন ধরনের ঘর সাজানোর সামগ্রী স্থান পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ নিলুফার জাফরউল্লাহ, সুলতানা চৌধুরী, আব্দুর সাকুর শাহ, শিমুল মোস্তফা, আলী আকবর রুপু। অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক সাইদা ফজিলাতুন নাজ প্রতিষ্ঠানটির কার্যক্রম সংক্ষিপ্তভাবে বর্ণনা করেন। মেলা চলে ১৪ এপ্রিল পর্যন্ত।