নোটিশ বোর্ড
ফতুয়া প্রদর্শনীফ্যাশন হাউস কে ক্র্যাফট ফতুয়া প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীতে নরসিংদী, রাঙামাটি, মানিকগঞ্জ, কুমিল্লায় তৈরি তাঁতের সুতি কাপড় এবং মানিকগঞ্জে তৈরি অ্যান্ডি কাপড়ের তৈরি ফতুয়া আছে। ফতুয়ায় ছাপা, হাতের কাজ, এমব্রয়ডারি, ব্লক, বাটিক ইত্যাদি কাজ করা হয়েছে। পাঁচটি ফতুয়া কিনলে বিনা মূল্যে একটি ফতুয়া পাওয়া যাবে। কে ক্র্যাফটের প্রতিটি শাখায় এ সুযোগ থাকবে ২৭ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত।বিয়ের ছবি তোলার প্যাকেজবিয়ের স্মৃতি ধরে রাখার জন্য ওয়েডিং ডায়েরি দিচ্ছে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির বিভিন্ন ধরনের প্যাকেজ। শুধু ছবি তোলাই নয়, তা সংরক্ষণ করায়ও সাহায্য করছে তারা। ওয়েডিং ডায়েরি তৈরি করে দেবে আপনারই বিয়ের ছবি দিয়ে তৈরি ডিজিটাল ফটোবুক, টি-টেবিল বুক ইত্যাদি। এ ছাড়া হরেক রঙের এবং ঢঙের ফটোফ্রেম পাবেন ওয়েডিং ডায়েরিতে। যোগাযোগ: ০১৯২৪-২৭৭২৭৭। ওয়েব: www.weddingdiary.com.bdরকমারি বিছানার চাদরবিছানার চাদর তৈরির প্রতিষ্ঠান নাসিমা’স ক্রিয়েশনের এখন দুটি শোরুম চালু হলো। গুলশানের পিঙ্ক সিটির দ্বিতীয় তলায় ও ধানমন্ডির মিরপুর রোডের এ আর এ শপিং মলের নিচতলায় নাসিমা’স ক্রিয়েশনের শোরুম রয়েছে। এখানে বিছানার চাদরের পাশাপাশি মেয়েদের পোশাকও পাওয়া যাবে।প্রতি শুক্রবার বইয়ের হাটঢাকার কাটাবনে কনকর্ড এম্পোরিয়ামের সামনের খোলা চত্বরে প্রতি শুক্রবার বইয়ের হাট বসবে। কনকর্ড এম্পোরিয়ামের বেসমেন্টে থাকা বইয়ের বাজারের ২৪টি প্রকাশনা সংস্থা এই হাটের উদ্যোক্তা। ৩০ এপ্রিল থেকে শুরু হচ্ছে এ হাট। হাটের উদ্বোধন করবেন রাজশাহীর পলান সরকার। এই হাটে দেশের সকল প্রকাশনা সংস্থার বই-ই পাওয়া যাবে। গ্রামের হাটের আদলে এখানে বই বেচাকেনা হবে বলে উদ্যোক্তারা জানান। বইয়ের হাট প্রতি শুক্রবার বিকেল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। সিঙ্গাপুরে ফর্মুলা ওয়ান দেখার সুযোগসিঙ্গাপুরের মেরিনা বে স্ট্রিট সার্কিট রেসিং ট্র্যাকে আয়োজিত হয় পৃথিবীর একমাত্র রাত্রিকালীন রেস। তৃতীয়বারের মতো এখানে ফর্মুলা ওয়ানের এই রেস হবে ২৬ সেপ্টেম্বর। এর টিকিট বিক্রি চলছে এখন। আর্লি বার্ড (১ মার্চ থেকে এপ্রিল ৩০) এবং রেগুলার (১ মে থেকে রেস সপ্তাহ)—এই দুটি প্যাকেজে টিকিট বিক্রি চলছে। বাংলাদেশে যোগাযোগ: ০১৭১৪ ০০৫৫৭৭। ওয়েবসাইট: www.singaporegp.sg ফ্যাশন ডিজাইন শিখুনঢাকার বনানীতে ফ্যাশন ইনস্টিটিউট অব ডিজাইনে এক বছর মেয়াদি ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সে ভর্তি চলছে। কোর্স শেষে শিক্ষানবিশি করার সুযোগ আছে। ভর্তির যোগ্যতা এইচএসসি বা সমমান। যোগাযোগ: ০১৮২৬০৩৪০৫৬।হোটেল ও রেস্টুরেন্টের নির্দেশিকা প্রকাশিতবাংলাদেশ হোটেল ও রেস্টুরেন্ট ডাইরেক্টরির দ্বিতীয় সংস্করণ সম্প্রতি প্রকাশিত হয়েছে। ট্রিউন-মনিটর প্রকাশনী প্রকাশিত এই নির্দেশিকায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের বিভিন্ন হোটেল ও রেস্তোরাঁগুলোর বর্ণনা ছাপা হয়েছে। ঢাকাসহ দেশের প্রধান পর্যটন শহরগুলোয় আবাসনসুবিধা কিংবা খাওয়ার জায়গা সম্পর্কে আগে থেকেই পর্যটকদের ধারণা দিতে এ প্রকাশনা সাহায্য করবে।আর্ট পেপারে ছাপা এ ডাইক্টেরি-২০১০-এর মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। এই ঋতুর পোশাকফ্যাশন হাউস ড্রেসিডেল এনেছে এই ঋতুতে পরার উপযোগী আরামদায়ক পোশাক। ‘শিপশেপ সামার’ শিরোনামের এ পোশাকগুলোয় হালকা রঙের কাপড় ও সাদামাটা অলংকরণ ব্যবহার করা হয়েছে।মডেলদের নিয়ে নানা আয়োজনগ্ল্যামার ওয়ার্ল্ডের আয়োজনে মডেলদের কর্মশালা শুরু হচ্ছে ২৮ এপ্রিল থেকে। ২৮ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এ আয়োজন চলবে। এরপর দিনাজপুরে ১৫ ও ১৬ মে এবং পাবনায় ১৭ মে কর্মশালা চলবে। মডেলদের প্রশিক্ষণ কর্মশালা ছাড়াও এতে থাকছে হেপাটাইটিস-বি ভাইরাস সম্পর্কে সচেতনতামূলক ক্যাম্প এবং নানা সাংস্কৃতিক আয়োজন। প্রশিক্ষণে আগ্রহীরা এ জন্য নিবন্ধন করতে পারেন। যোগাযোগ: ০১৯১২০০২৫৪৫।মা দিবসের আয়োজন৯ মে মা দিবসে রঙ আয়োজন করেছে ‘আমার রঙে আমার মা’ শিরোনামে এক ছবি আঁকার প্রতিযোগিতা। চার থেকে সাত বছর (‘ক’ বিভাগ) ও ৮ থেকে ১২ বছরের (‘খ’ বিভাগ) খুদে শিল্পীরা মাকে নিয়ে কোয়ার্টার শিট কার্টিস পেপারে যেকোনো মাধ্যমে আঁকবে সর্বোচ্চ দুটি ছবি। আর জমা দিতে হবে ১০ মের মধ্যে রঙের যেকোনো শোরুমে। প্রতিযোগীদের অবশ্যই ছবির পেছনের ডান দিকে তার নাম, বয়স, মায়ের নাম, ফোন নম্বর, স্কুল ও নাম লিখতে হবে। শ্রেষ্ঠ ছবি নির্বাচনে রঙ কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে। এ ছাড়া মা দিবস উপলক্ষে রঙ এনেছে শাড়ি, ব্লাউজ পিস, সালোয়ার-কামিজ, গয়না, শার্ট, ফতুয়া, টি-শার্ট, পাঞ্জাবি ইত্যাদি। মা শিরোনামে মগ এবং বিভিন্ন শিল্পীর গান ও কবিতার সিডিও পাওয়া যাবে।ইন্টেরিয়র ডিজাইন শিখুনঢাকার ধানমন্ডিতে রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন চালু করেছে এক বছর মেয়াদি সন্ধ্যাকালীন ইন্টেরিয়র ডিজাইন কোর্স। চাকরিজীবী ও কর্মব্যস্ত মানুষেরা এ কোর্স করে লাভবান হবেন। ফোন: ০১৭১১১৪০০০০।সৌন্দর্যচর্চায় ছাড়৩ ও ৪ মে ফারজানা শাকিলস মেকওভার স্যালনে সদস্যদের জন্য থাকছে বিশেষ সুযোগ। এই দুই দিন প্রতিটি কাজের জন্য ৫০ শতাংশ ছাড় দেওয়া হবে। এ ছাড়া এই দুই দিন সদস্য হলে প্রতিটি কাজে ৩০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ধানমন্ডি ২৮ (পুরাতন) ও গুলশান-১, সড়ক-৫—দুটি শাখাতেই এ সুযোগ থাকছে।মে দিবসের টি-শার্টমে দিবস উপলক্ষে বিশেষ ডিজাইনের টি-শার্ট এনেছে নিত্য উপহার। শিল্পী সব্যসাচী হাজরা ও মাহবুবুর রহমানের নকশা করা এসব টি-শার্ট শিশুদের জন্যও পাওয়া যাচ্ছে।